Grameen Bank Sherpur Zone

Grameen Bank Sherpur Zone দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের অবদান বিশ্বের সামনে তুলে ধরা।

আলহামদুলিল্লাহ আজ ১৫ জুলাই ২০২৬ তারিখে গ্রামীণ ব্যাংক  ও গ্রামীণ কল্যাণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো।...
15/07/2026

আলহামদুলিল্লাহ
আজ ১৫ জুলাই ২০২৬ তারিখে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ কল্যাণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সম্মানিত সদস্যগন ও তাদের পরিবারবর্গ বিশেষ ছাড়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ,ডায়াগনস্টিক সেবা, চোখের ছানি অপারেশন সহ অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রামীণ কল্যাণের দেশব্যাপী বিস্তৃত স্বাস্থ্য কেন্দ্র সমূহ থেকে গ্রহণ করতে পারবেন। সামাজিক ব্যবসার মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি সময় উপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।


ছবি ও তথ্য: মেহেদী সিকদার

গ্রামীণ ব্যাংক শেরপুর এরিয়ার উদ্যোগে এরিয়ার সকল সহকর্মীদের নিয়ে শেরপুর শাখায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে উ...
13/06/2026

গ্রামীণ ব্যাংক শেরপুর এরিয়ার উদ্যোগে এরিয়ার সকল সহকর্মীদের নিয়ে শেরপুর শাখায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের সম্মানিত যোনাল ম্যানেজার জনাব মো: এ.এস.এম আশেকুর রহমান, অডিট অফিসার জনাব মো: আনোয়ারুল হক, এরিয়া ম্যানেজার জনাব মো: মুকুল হোসেন, প্রোগ্রাম অফিসার জনাব মো: স.ম আলাউদ্দিন আল মামুন, শেরপুর এরিয়ার সকল শাখা ব্যবস্থাপক সহ সকল সহকর্মী বৃন্দ।
উক্ত সমাবেশে সকলকে একসাথে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।
সমাবেশ শেষে ভালো পারফরম্যান্সের জন্য সহকর্মীদের মাঝে অভিনন্দন পত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
#শেরপুরযোন #গ্রামীণব্যাংক

08/06/2026

গ্রামীণ ব্যাংক আপনাদের, আমাদের সবার। এটি রাষ্ট্রের সম্পদ - আনোয়ারুল হক, যোনাল অডিট অফিসার, গ্রামীণ ব্যাংক, শেরপুর যোন।
#গ্রামীণব্যাংক #শেরপুরযোন

যারা ব্যাংকে আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাতে চান,তাদের জন্য গ্রামীণ ব্যাংক ই হলো নিরাপদ আশ্রয়।তাহলে দেরী কিসের? এখনই যোগাযো...
06/06/2026

যারা ব্যাংকে আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাতে চান,তাদের জন্য গ্রামীণ ব্যাংক ই হলো নিরাপদ আশ্রয়।
তাহলে দেরী কিসের?
এখনই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে

#গ্রামীণব্যাংক #শেরপুরযোন

🌺 দারিদ্র্যমুক্ত ভবিষ্যতের পথে গ্রামীণ ব্যাংকের অদম্য যাত্রা🌺 ১৯৭৬ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল,...
01/06/2026

🌺 দারিদ্র্যমুক্ত ভবিষ্যতের পথে গ্রামীণ ব্যাংকের অদম্য যাত্রা🌺

১৯৭৬ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, আজও তা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে চলেছে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের গরীব ও প্রান্তিক মানুষদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, আত্মবিশ্বাস জোগাতে এবং দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্তি দিতে গ্রামীণ ব্যাংক আজও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

"ক্ষুদ্রঋণের দীপশিখা হাতে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের পথে" — এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা অব্যাহত।

"এগিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংক,
এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে"

#গ্রামীণব্যাংক #শেরপুরযোন

10/04/2026

**গ্রামীণ ব্যাংক (সংশোধনী) বিল ২০২৬** আজ শুক্রবার, **১০ এপ্রিল ২০২৬** তারিখে জাতীয় সংসদে উত্থাপিত এবং পাস হয়েছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকেল সাড়ে ৩টায় বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এই বিলটি মূলত 'গ্রামীণ ব্যাংক আইন ২০১৩' সংশোধনের জন্য আনা হয়েছে।

বিলের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিচে দেওয়া হলো:

* **মালিকানা পরিবর্তন:** গ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারত্ব **২৫% থেকে কমিয়ে ১০%** করা হয়েছে। বাকি ৯০% মালিকানা এখন ব্যাংকটির ঋণগ্রহীতা বা শেয়ারহোল্ডারদের হাতে থাকবে।
* **পরিচালনা পর্ষদ:** ব্যাংকের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে (গ্রামীণ অর্থনীতি বা নারী ক্ষমতায়ন বিশেষজ্ঞ) অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও পর্ষদে একজন নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন নারী অধিকার গবেষক/আইনজীবীর জন্য পদ রাখা হয়েছে।
* **চেয়ারম্যান নিয়োগ:** আগে চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা সরকারের হাতে থাকলেও নতুন আইন অনুযায়ী পর্ষদ সদস্যরা নিজেদের মধ্য থেকেই চেয়ারম্যান নির্বাচন করবেন।
* **ব্যবস্থাপনা পরিচালকের (MD) বয়স:** এমডির অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে **৬৫ বছর** করা হয়েছে।
* **পরিচালকদের মেয়াদ:** একজন পরিচালক পরপর দুই মেয়াদে (প্রতি মেয়াদে ৩ বছর) দায়িত্ব পালন করতে পারবেন। তবে তিন বছরের বিরতি দিয়ে পুনরায় পরিচালক হওয়ার সুযোগ রাখা হয়েছে।

এই সংশোধনীগুলোর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে গ্রাহকদের মালিকানা ও স্বায়ত্তশাসন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর এবং , নোবেল জয়ের  ২০ বছর পূর্তি উপলক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা গ্রামীণ ব্যাংক প্রত...
06/04/2026

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর এবং , নোবেল জয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা জানাতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে গ্রামীণ ব্যাংক।

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, মারিয়া হাওলাদার, ড. মো. মনজুরুল কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন, মোঃ রেজাউল করিম চৌধুরী এবং প্রধান কার্যালয়ের সকল নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ।

গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে আয়োজন করা আলোচনা সভার শেষে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি তার পুরাতন বাসভবন, কথাচিত্র শাখা, জোবরা টু অসলো গ্যালারি, আর্কাইভ, নোবেল গ্যালারি এবং গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন।

একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি বিষয়টি বহুল প্রচারিত মিডিয়া সেল, শেরপুর যোন
16/03/2026

একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি
বিষয়টি বহুল প্রচারিত
মিডিয়া সেল, শেরপুর যোন

গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য  #গ্রামীণব্যাংকশেরপুরযোন  #ভাইরালপোষ্ট
21/02/2026

গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য
#গ্রামীণব্যাংকশেরপুরযোন #ভাইরালপোষ্ট

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grameen Bank Sherpur Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category