09/02/2026
আজ মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১১'র জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
জোটবদ্ধ এই শক্তির উপস্থিতি প্রমাণ করে যে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ইনসাফ কায়েমের লড়াইয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
– এডমিন