17/03/2026
মায়া_ এক ভীরু মনের শান্তনা _!!
-- কামরুল আহ্সান লিটন।
কি অদ্ভুত তাই না?
মানুষ কেমন বদলে যায় মায়ার টানে।
মানুষ কেমন পরিবর্তন হয় এক জোড়া চোখের চাহনীতে।
মায়া। আহ্! কি মায়াময় ঐ চোখের চাহনী
যেন হৃদয়ের গল্প শুরু থেকে আবার শুরু হয় নতুন করে।
যেন নতুন করে জন্মাবার স্নিগ্ধ অনিন্দ্য ভূবনের সুখ।
যেন আমার হৃদয়ের কোমলতাকে স্পর্শ করে গেলো এখনই।
অথচ, অথচ আমার জীবনের __
জাগতিক যত প্রেম, ভালোবাসা অনেকটা বিলিন প্রায়,
নিঃশব্দে অন্ধকারে একলা বাসের যে যন্ত্রনা উপভোগ করি
তাতে করে শরীর আর জাগেনা নিয়ম করে, মনটা ধূলিসাৎ
মহাকালের প্রাচীর ডিঙিয়ে মহাকাব্য লেখার শক্তি নেই।
যতটুকু কবিতার অংশ বিশেষ তাও হারানোর পথে।
আশাহত মন যার নিত্য অলংকৃত হয় ধূসর মরুকার বুকে
তাকে জাগাতে বৃষ্টির কোমল ছোঁয়া আর ফিরেও আসেনা।
আর স্বপ্ন? আমার প্রিয় কবিতার দেয়ালে অবরুদ্ধ এক নাম
যেন আবেগ, অনুভূতি সব হারানো পথভ্রষ্ট এক ক্লান্ত পথিক।
এভাবেই চলছে জীবনের গতিধারা।
সময় আমাকে কোনোদিন আপন করেনি আপন ভেবে।
যতটুকু পেয়েছি তারও বেশি হারিয়েছি অনেক আগেই।
তবে এখনও ভীরু মনে আবেগী চোখ কথা বলে অন্য চোখে
আর তখনই নতুন করে জন্ম নেয় আবেগ,অনুভূতি,প্রেম।
সহসায় ফিরে যায় বাইশ কিংবা পঁচিশের দুর্দান্ত ষৌবিকতায়
সেই চোখ, যার অলিখিত স্বপ্নে ভেসে যায় স্বাধীন চেতায়।
ভুলে যায়,পঁয়তাল্লিশ পেরুনো এই মানুষটার নীরব অবয়ব।
ভুলে যায় অভাব, অনিয়ম, আত্ম সমালোচনা, সব সবকিছু।
অকারন, কেবল মায়ায় পড়ি, মায়া তাই পিছু ছাড়েনা আর
জানি, কেবল মায়ার বাঁধন ছিন্ন হলে কষ্ট নেমে আসে জীবনে
তবু মায়ায় পড়ি, চোখের মায়ায়, কথায় মায়ায়, হাসির মায়ায়
মায়া _ এক ভীরু মনের শান্তনা, তবু মায়ায় পড়ি অবিরত।
হে মায়াবী_তুমি মুক্ত,স্বাধীন। তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া।
তুমি তাই ভাবো যখন মন চাই যা,তোমার বিস্তর ভাবনার পথ।
কেবল _
আমার কল্পনায় তুমি হও মায়াবী প্রেম,
যার কথা লেখা থাক তৃষিত হৃদয়ের তৃপ্ত রঙিন পাতায়।
কবিতায়, কষ্টের তীব্রতায়, কন্ঠরোধের ভাষায়।