Muslim Ummah port

Muslim Ummah port Hi, This Is Rahman Akash, Now, I am Creating Contant. You can follow the page to encourage me.
(2)

21/11/2024

ময়দান ফাঁকা তবে নেতৃত্ব দিবে এমন বীর নেই,
দুনিয়ার সিস্টেম নষ্ট কোন স্বাদও নেই, গন্ধও নেই,
মানুষের দিকে তাকিয়ে দেখলে মনে হয় সবাই আওলিয়া,
তবে, তাঁদের ভেতরে মুসলমানিত্ত্বের আলামতও নেই!

|| মাওলানা জালালউদ্দিন রুমী ||

21/11/2023
31/08/2023

ক্বারী Hijbullah Al Mujahid Vai
ইসলামিক স্টাডিজ বিভাগ
চট্টগ্রাম বিবিশ্ববিদ্যালয়

দ্বিন পালনেই মুমিনের কল্যাণ ও সাফল্য নিহিত। দ্বিন পালনের অর্থ হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা। আল্লাহ ও তাঁর রাসুল...
10/05/2023

দ্বিন পালনেই মুমিনের কল্যাণ ও সাফল্য নিহিত। দ্বিন পালনের অর্থ হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা। আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য ঈমানের দাবি। ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর অনুগত হও ও রাসুলের অনুগত হও যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা : আনফাল, আয়াত : ০১)। নিম্নে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের কয়েকটি পুরস্কার তুলে ধরা হলো—

১. আল্লাহর অনুগ্রহ লাভ : অনুগত বান্দার প্রতি আছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যেন তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’( সুরা : আলে ইমরান, আয়াত : ১৩২)

২. আল্লাহর ভালোবাসা লাভ : আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর আনুগত্য করে। মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসুলের। যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)

৩. আল্লাহর দয়া লাভ : অনুগত বান্দাদের আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁর প্রিয় ও দয়াপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। ইরশাদ হয়েছে, ‘আর যদি কেউ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে সে নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মপরায়ণ—যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী।’ (সুরা : নিসা, আয়াত : ৬৯)

৪. উভয় জগতে সাফল্য লাভ : আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য মানুষের উভয় জগতের সাফল্য নিশ্চিত করতে পারে। আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহর হুকুম ও তাঁর রাসুলের হুকুম মান্য করবে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে।’

(সুরা : আহজাব, আয়াত : ৭১)

৫. জান্নাত লাভ : চূড়ান্ত পুরস্কার হিসেবে অনুগত বান্দা চিরসুখের জান্নাত লাভ করবে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আদেশমতো চলে, তিনি তাকে জান্নাতগুলোতে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য।’ (সুরা : নিসা, আয়াত : ১৩)

আল্লাহ সবাইকে তাঁর দ্বিন পালন করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা

18/04/2023

আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট ,
আর তিনি কতইনা উত্তম অভিভাবক

Address

Tangail, 1910
Tangail

Telephone

+8801679463283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah port posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Ummah port:

Share

Category