Durjoy sarker

Durjoy sarker Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Durjoy sarker, Dhaka.

11/02/2022

আমি তোমার কাছে অপ্রিয় বলে যে পৃথিবীর সব মানুষগুলোর কাছেই আমি অপ্রিয়,তা কিন্তু নাহ্।ব্যাপারটা হলো, তোমার ভাবনার মতই আমি হতে পারিনি বা তোমার মানষিকতার সাথে খাপ খাইয়ে আমি নিজেকে তৈরি করতে পারিনি,সেজন্য তোমার কাছে আমি অপ্রিয়।তার মানে এই নয় যে,সবার কাছেই আমি অপ্রিয়।আমিও কারোর না কারোর কাছে খুবই প্রিয়,সেটা আমার জানা বা অজান্তে।একটা মানুষ যে সবার কাছে প্রিয় হবে তাও না।আবার একটা মানুষ যে সবার কাছে অপ্রিয় হবে,তাও না।ব্যাপারটা হলো,যার মানষিকতা যেমন,সে অন্যজনকে তেমনটাই মনে করবে এটাই স্বাভাবিক।

ভেবনা তুমিও সবার কাছে অপ্রিয়,তুমিও কারোর না কারোর কাছে খুব প্রিয়।একটা মানুষ যে সবার সাথে মিশতে পারবে,সবার মন যুগিয়ে চলতে পারবে,তা কিন্তু নাহ্।ইচ্ছার বিরুদ্ধে কারো মনের মত হয়ে চিরদিন থাকা যায়না।হয়তো কিছুদিন থাকা যায়,তারপরে ইচ্ছার বাঁধ ভেঙ্গে গিয়ে মানুষটা অনেক দূরে চলে যায়।এই পৃথিবীতে মায়া,ভালবাসা,একে অপরের প্রতি টান থাকতেই পারে,তাই বলে যে কেউ কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাএ প্রিয় হবার লড়াইটা চিরদিন চালিয়ে যাবে,তা কিন্তু নয়।সব লড়াইয়ে মানুষ না হারলেও প্রিয় হবার লড়াইটায় একসময়ে মানুষের ক্লান্তি আসে,অধৈর্য্য আসে।তখন মানুষ ঠিক করে নেয়,একজীবনে শত চেষ্টার বিনিময়ে যখন প্রিয় হতেই পারলাম না,তখন থাকুক নামটা আমার অপ্রিয়তার খাতায়।

এই অপ্রিয় হবার ব্যথা নিয়ে কত শত মানুষ হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে।যে মানুষগুলো আমাদের জীবনে জড়িয়ে থাকতে কত ত্যাগ,কতকিছুই বির্সজন দিয়েও আমাদের সাথে থাকতে পারেনি,আমাদের সাথে সখ্যতা গড়ে তুলতে পারেনি।আর যারা এই অপ্রিয় হবার তীব্র যন্ত্রনাটা নিয়ে একবার হারিয়ে গেছে,তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
তাই নিজের মানষিকতাটা একটু হলেও পরিবর্তন করার দরকার।নিজের ইগোটাকে ভেঙ্গে অন্যের চোখের লোনা পানির দিকে একটু তাকানোর দরকার।একটা মানুষ কতটা অসহায় হলে তোমার কাছে থেকে যাবার জন্য অশ্রু ঝড়াতে পারে,তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করতে পারে।প্রয়োজন না হলেও এসব মানুষকে কাছে রেখে দাও।হতে পারে,আজকের অপ্রয়োজন,আগামী দিনের জন্য ভীষন প্রয়োজন.!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durjoy sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share