Nurul Islam Gazi

Nurul Islam Gazi السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন, আমার পেইজে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটি প্রবাদ প্রচলিত আছে, কথা বলা শিখতে একটা মানুষের প্রায় তিন বছর লাগে, কিন্তু কার সামনে কীভাবে কথা বলতে হয় তা অনেকে সারাজীবনেও শিখে না।, ভাল লাগলে পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন। Thank you all of you

এই লোকেশন টা কই?
14/08/2026

এই লোকেশন টা কই?

Konglak Hell
22/07/2026

Konglak Hell

27/06/2026
আসসালামু আলাইকুম.....আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়নে শুরু হয়েছে ব্যা...
02/06/2026

আসসালামু আলাইকুম.....

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়নে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ছবিতে থাকা দুইজন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে একদিকে রয়েছেন দুইবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু। অন্যদিকে রয়েছেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দাইন্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং সৎ ও যোগ্য আদর্শবান এলাকার পরিচিত মুখ মোঃ শাহজাহান সিরাজ।

জনগণের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ইউনিয়নের উন্নয়ন নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার কারণে অনেকেই মোঃ শাহজাহান সিরাজকে একজন সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন।

এখন সিদ্ধান্ত দাইন্যা ইউনিয়নবাসীর। আপনাদের মতে, আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবায় কে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন?

আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।

#শাহজাহান_সিরাজ
#দাইন্যা_ইউনিয়ন
#ইউনিয়ন_পরিষদ_নির্বাচন
#জনমতের_প্রার্থী
#টাঙ্গাইল_সদর
#লাবু

🏀 তাকালেই ২৩ মিনিট হারিয়ে গেলো জীবন থেকে ফোন তুললেই মাথার ভেতর কে যেন রিসেট বোতাম চাপে ।একবার মনোযোগ গেলে ফিরে পেতে লাগে...
02/06/2026

🏀 তাকালেই ২৩ মিনিট হারিয়ে গেলো জীবন থেকে

ফোন তুললেই মাথার ভেতর কে যেন রিসেট বোতাম চাপে ।একবার মনোযোগ গেলে ফিরে পেতে লাগে পুরো ২৩ মিনিট আর আপনি দিনে কতবার ফোন তোলেন সেটা একবার ভাবুন ।

🟢 মনোযোগের শত্রু লুকিয়ে আছে পকেটেই

সুবর্ণ সকালে উঠে চা বানাতে বানাতে ফোন তুললেন। অফিসে বসে রিপোর্ট লিখতে গিয়ে একটা মেসেজ দেখলেন। দুপুরে খেতে বসে রিলস দেখলেন। রাতে ঘুমানোর আগে শেষবার একবার স্ক্রল করলেন। এটা কি শুধু আপনার গল্প না আমাদের সবার গল্প?

🔵মস্তিষ্ক আসলে মাল্টিটাস্কিং করতে পারে না

Stanford University-র গবেষকরা দেখেছেন যে একবার কাজ ছেড়ে ফোন দেখলে আবার সেই একই মনোযোগের গভীরতায় ফিরে যেতে গড়ে ২৩ মিনিট লেগে যায়। আমাদের মস্তিষ্ক আসলে একসঙ্গে দুটো কাজ করতে পারে না। যেটাকে আমরা মাল্টিটাস্কিং বলি সেটা আসলে খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাফানো। আর প্রতিটা লাফে মস্তিষ্কের একটু একটু শক্তি খরচ হয়।

🏀 হিসাবটা করলে গা শিরশির করবে

ধরুন বিনয়কৃষ্ণ সরকার একজন অফিস কর্মী। সে দিনে ৮ ঘণ্টা অফিস করে। মাত্র ১০ বার ফোন তোলে। ১০ গুণ ২৩ মিনিট মানে ২৩০ মিনিট মানে প্রায় ৪ ঘণ্টা। অর্থাৎ ৮ ঘণ্টার অফিসে বিনয়কৃষ্ণ আসলে মনোযোগ দিয়ে কাজ করছে মাত্র ৪ ঘণ্টারও কম। বাকি সময়টা সে শুধু মস্তিষ্ককে রিস্টার্ট করছে। এটা শুনে মনে হচ্ছে না যেন কেউ প্রতিদিন আপনার অর্ধেক বেতন চুরি করছে?

🔵ডোপামিন ফাঁদে পড়েছেন আপনি

ফোনের নোটিফিকেশন দেখলে মস্তিষ্কে ডোপামিন বের হয়। এই ডোপামিন হলো সেই রাসায়নিক যেটা আমাদের পুরস্কারের অনুভূতি দেয়। মানে প্রতিটা নোটিফিকেশন মস্তিষ্ককে বলছে এই দেখো একটা ছোট পুরস্কার। আর মস্তিষ্ক সেই পুরস্কারের লোভে বারবার ফোনের দিকে টানছে। এটা আপনার দোষ না এটা বিজ্ঞানের নিয়ম।

🟢 Stanford-এর ৩ মিনিটের সমাধান

Stanford-এর গবেষকরা শুধু সমস্যা ধরিয়ে দিয়ে চলে যাননি। তারা একটা সহজ সমাধানও দিয়েছেন। কাজ শুরু করার আগে ফোনটা উল্টো করে রেখে দিন। প্রতি ৯০ মিনিটে মাত্র একবার নোটিফিকেশন দেখুন। আর সকালের প্রথম ৩০ মিনিট ফোন না ছুঁয়ে থাকুন। গবেষণা বলছে এই তিনটা নিয়ম মাত্র এক সপ্তাহ মানলে উৎপাদনশীলতা ৪০ শতাংশ বেড়ে যায়।

🔴একটা ছোট্ট গল্প

রাহুলচন্দ্র দাস একজন ফ্রিল্যান্সার। সে প্রতিদিন ভাবত কাজ এত কম হচ্ছে কেন। একদিন সে ফোন উল্টো করে রেখে মাত্র ৯০ মিনিট কাজ করল। সেই ৯০ মিনিটে যা হলো সেটা দেখে সে নিজে

Eid
29/05/2026

Eid

টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়িটাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্...
06/05/2026

টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ছবিটি শেয়ার করে অনেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মেলার আয়োজন করায় শহীদ স্মৃতি পৌর উদ্যানজুড়ে স্টল নির্মাণ করা হয়। উদ্যানে থাকা সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনেও স্টল নির্মাণ করা হয়েছে। গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ মেলার উদ্বোধন করেন। রোববার মেলার শেষ দিনে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে নির্মিত স্টলগুলোর টানা দড়ি ভাস্কর্যের গলায় বেঁধে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। আল আমীন খান নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘বীরের গলায় মেলার দড়ি! এ লজ্জা কি শুধু টাঙ্গাইলবাসীর?’ উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম লিখেছেন, ‘ছবিতে দেখুন বীরশ্রেষ্ঠদের গলায় বাঁধা মেলার স্টলের দড়ি। সেই দড়িতে ঝুলছে কাপড়। পাশে ময়লার স্তূপ। এটা শুধু অব্যবস্থাপনা নয়, এটা ইতিহাসের অপমান। যাঁরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, তাঁদের গলায় আমরা দড়ি বাঁধছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমীন ফেসবুকে লেখেন, ‘যাদের রক্তে এই দেশ স্বাধীন হলো, মেলার ব্যবসার জন্য আজ তাদের গলায় দড়ি। মেলা কর্তৃপক্ষ আর প্রশাসনের চোখে কি ধুলো-বালি পড়েছে?’

এ ঘটনায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন। সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ শামসুল হুদা বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য আড়াল করে স্টল নির্মাণ করা ঠিক নয়। তার ওপর স্টলের দড়ি টানানো হয়েছে ভাস্কর্যের গলায়। এটা নিন্দনীয়। ভবিষ্যতে এমন যাতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সজাগ থাকা প্রয়োজন।

জানতে চাইলে বিসিকের টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রথম আলোকে বলেন, মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এ কাজ করেছেন, তাঁর জানা নেই। বিষয়টি বিসিকের নজরে আসার সঙ্গে সঙ্গে দড়ি খুলে নেওয়া হয়েছে।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Islam Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul Islam Gazi:

Shortcuts

Share