Bd Travel

Bd Travel Share Your Travel Experience And Photos. !!Only for Bangladeshi people!!

25/12/2014

শীতের সময় সবাই বেড়াতে পছন্দ করে... আশা করি এইবারও আপনারা অনেক নতুন নতুন জায়গায় ঘুরবেন এবং অবশ্যই আপনাদের তোলা ছবি আমাদের সাথে শেয়ার করবেন....

13/12/2012

সবাই কি হারিয়ে গেল নাকি.....

10/12/2012

এখনই তো ভ্রমনের সময় কে কে করেছ বা কার কার কোথায় যাওয়ার প্ল্যান... অবশ্যই তোমাদের তোলা ছবি আমাদের সাথে শেয়ার করবে......

15/11/2012

ফেসবুক ইয়াহু জিমেইলে ঢুকতে টাকা লাগবে!


প্রতি ই-মেইলে টাকা। জিমেইল, ইয়াহু বা হটমেইল_ খরচের বাইরে থাকবে না কিছুই। ইউটিউবে ভিডিও দেখাও টাকা ছাড়া সম্ভব হবে না। টুইটার-ফেসবুকে ঢুকতেও লাগবে টাকা। ছবি আপলোড করা, স্ট্যাটাস দেওয়া, কারও ছবি বা টেক্সটে মন্তব্য করা, লাইক দেওয়া এতদিন নিখরচায় করে আসা কাজগুলোর জন্য টাকা খরচের প্রস্তাব এসেছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ)।
সামাজিক যোগাযোগের সাইটগুলোই শুধু নয়; যে কোনো ওয়েবসাইটে ঢুকতে খরচের বিষয়টি যুক্ত করার প্রক্রিয়া চলছে। বিলিয়ন ডলার লাভ তুলে নিতেই এ প্রক্রিয়া।
একইভাবে ইন্টারনেট এখনকার মতো উন্মুক্ত (নিয়ন্ত্রণহীন) থাকবে, নাকি টেলিযোগাযোগ খাতের মতো এটিও সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে_ সে সিদ্ধান্তও হবে আইটিইউর ওয়ার্ল্ড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স (ডবি্লউসিআইটি) সম্মেলনে। দুটি বিষয়েই ভোট হবে। ১৯৩টি সদস্য দেশের ভোট বলে দেবে_ ইন্টারনেটে সাধারণের অবাধ বিচরণ থাকবে, কী থাকবে না? ফল এদিক-ওদিক হলে সরকারই ঠিক করে দেবে_ তাদের দেশে কোন সাইট দেখা যাবে আর কোনটি দেখা যাবে না। এমন প্রস্তাবের ক্ষেত্রে নেতৃত্বে আছে চীন-রাশিয়া। সঙ্গে যুক্ত হয়েছে আরব বিশ্বের অগণতান্ত্রিক রাষ্ট্রগুলো। ফেসবুক আন্দোলনের শিকার হয়ে দেশগুলো আরও ভীত-সন্ত্রস্ত। বাংলাদেশ কোন পক্ষে যাবে? ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা এ সরকারের ভোট এসব নিয়ন্ত্রণ আর গ্রাহকের বাড়তি খরচের পক্ষে যাবে, নাকি উন্মুক্ত বিশ্বের পক্ষে থাকবে_ এখনও তা চূড়ান্ত হয়নি। অথচ আইটিইউর কাউন্সিল সদস্য বাংলাদেশ। সম্মেলনে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অংশ নেবে। টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক বলেছেন, সম্মেলনে যাওয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে_ বাংলাদেশের ভোট কোন দিকে যাবে।
এদিকে বিটিআরসি সূত্র জানিয়েছে, বাংলাদেশের পজেশন পেপার তৈরির প্রক্রিয়া চলছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ এ খাতের প্রতিটি সংস্থার সঙ্গে বৈঠক করা হবে। বিটিআরসির চেয়ারম্যান সুনীলকান্তি বোস বলেন, পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপের বিপক্ষে তারা। তবে মানহানি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বিষয় যাতে ইন্টারনেটে না ঘটে, তেমন নিয়ন্ত্রণ হতেই পারে। বাংলাদেশের অবস্থান ঠিক করা হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে।
আগামী ৩ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে আইটিইউ তাদের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন্সে (আইটিআর) পরিবর্তন আনবে। ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ সুপারিশের অন্যতম হলো ইন্টারনেট কি এখনকার মতো স্বাধীনভাবে চলবে, নাকি তার ওপর সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রণ থাকবে? বর্তমানে ইন্টারনেটের পুরো বিষয়টি এক হাতে তত্ত্বাবধান করে ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স (আইকান)। আইটিইউ চাইছে, নিয়ন্ত্রণের বিষয়টি সরকার তথা তাদের হাতে চলে আসুক। এর আগে ১৯৮৮ সালে আইটিআর প্রণয়ন করে টেলিযোগাযোগের পুরো বিষয়গুলো সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের হাতে ন্যস্ত করা হয়। ফলে যে দেশে যত কোম্পানিই থাক না কেন, শেষ পর্যন্ত ওই দেশের বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার; কোম্পানি নয়।
এখন যেমন ইচ্ছেমতো বাংলাদেশের কোনো ব্যক্তি ইংল্যান্ডে গিয়েও ই-মেইল, ফেসবুক, টুইটার ব্যবহার করতে পারেন। নিয়ন্ত্রণের বিষয়টি আরোপিত হলে তখন এ সুযোগ বন্ধ হয়ে যাবে। তখন ব্যক্তির যে দেশে অবস্থান সেখানকার সরকারের কাছ থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে। টেলিফোনের মতো রোমিং করে নিলে কেবল তখন ই-মেইল বা অন্যান্য সেবা বিদেশে গিয়েও পাওয়া যাবে।
এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সায়ীদ খান সমকালকে বলেন, বাংলাদেশ কেন; কোনো সরকারেরই ইন্টারনেট নিয়ন্ত্রণের যোগ্যতা নেই। ইন্টারনেটের বিকাশ এখন যে পর্যায়ে চলে গেছে, কেউ তাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না।
বাংলাদেশে গুগলের প্রধান কাজী মনিরুল কবির বলেন, যতটা খোঁজখবর করেছি, তাতে কোনো কিছুই নিয়ন্ত্রিত হওয়ার সুযোগ নেই। বরং নিয়ন্ত্রণের পক্ষে যদি অবস্থান নেয়, তাহলে '৯২ সালে যেভাবে সাবমেরিন কেবল না নিয়ে বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল, এবার আরও একবার তেমন হবে।
জানা গেছে, বাংলাদেশের অবস্থান ঠিক করার জন্য ভারতের নীতি গ্রহণ করা হচ্ছে। সুনীলকান্তি বোস বলেন, কনসালটেশন বৈঠকের মাধ্যমে ভারতীয়রা তাদের অবস্থান ঠিক করছে। এখানেও সংশ্লিষ্ট যত সংগঠন আছে, তাদের সঙ্গে আলোচনা করে সরকারের অবস্থান পরিষ্কার করা হবে।
সূত্রগুলো জানিয়েছে, ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা বিভিন্ন ওয়েবসাইট দেখার জন্য বাড়তি টাকা খরচের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে আইটিইউ বিটিআরসির কাছে যে কাগজ পাঠিয়েছে, সেখানে বলা হয়েছে, ৫০ শতাংশ দেশ এখনও এ বিষয়ে অবস্থান ঠিক করেনি।

07/11/2012

একদিন আমাদের রেইডেন মামা ভাবলেন যে কাউবয় সাজবেন......
তাই উনি পুরো কাউবয় সাজে একটা বারে গিয়ে বসেলেন।

পুরা ভুত মার্কা কাউবয়......খেক্জ

কই থিক্কা এক তরুণী এসে তার পাশে বসলো।
মামারতো পালস হাই হইয়া গেল।

‘তুমি কী সত্যিই একজন কাউবয়?’ জিজ্ঞেস করলো তরুণী।

রেইডেন মামা বললো, ‘আসলে, আমি আমার সারাজীবন কাটিয়েছি খামারে। গরু পেলে বড় করেছি, বুনো ঘোড়া পোষ মানিয়েছি, ভাঙা বেড়া সারিয়েছি … মনে হয় আমি একজন কাউবয়।’

একটু থেমে জিজ্ঞেস করলো রেইডেন মামা, ‘তা, তুমি কী করো বাছা?’

তরুণী উত্তর দিলো, ‘আমি একজন লেসবিয়ান। সারাদিন আমি মেয়েদের চিন্তা করি। ঘুম থেকে উঠেই আমি মেয়েদের নিয়ে ভাবি। আমি যখন খাই, টিভি দেখি, ব্যায়াম করি, তখনও আমি মেয়েদের কথা ভাবি।’ একথা বলে মেয়েটা ড্রিঙ্ক শেষ করে উঠে চলে গেলো।

একটু পর আরেকটা মেয়ে এসে বসলো রেইডেন মামার পাশে।
‘হাই, তুমি কি সত্যিই একজন কাউবয়?’ জিজ্ঞেস করলো মেয়েটা।

রেইডেন মামা বিষণ্ন মুখে বললো, ‘আমি তো সারাটা জীবন তা-ই জানতাম, কিন্তু একটু আগে টের পেয়েছি, আমি আসলে একজন লেসবিয়ান।’

07/11/2012

১ম বন্ধু ; দুস্ত ইংলিশ মিডিয়াম এ এডমিট হইলাম, ক্লাস এ শিক্ষক কে আপা ডাকার পর উনি বললেন যে আপা ডাকা যাবে না। মেডাম বা মেম বলে ডাকতে হবে , বলত এখন আম্মু আর আব্বু কে কি ডাকব ?

২য় বন্ধু ; আরে কোন বেপার না। আম্মু কে ডাকবি মাম বলে আর আব্বু কে ডাকবি ডেডি ্*্*

১ম বন্ধু ; হুম ভালই বলেছিস । আমার ত চাচা নাই । তবে বর আর ছুত খালা আছে তাদের কি দাকা জেতে পারে ?

২য় বন্ধু ; খুব সুজা , মাকে যদি মাম দাক্তে পারিস, তাহলে বর খালা কে বলবি Maximum আর ছুট খালা কে Minimum ডাকবি ।

27/10/2012

সবাইকে ঈদ এর শুভেচ্ছা............ হামবা..হামবা...

04/10/2012
24/09/2012

প্রলোভন দেখিয়ে নিরীহ গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করা হয়েছে।
আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমদের আদালতে চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী এস এইচ এম হাবিবুর রহমান ওই মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য বিষয়টি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।
মামলার আসামিরা হলেন: গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টরি জনসন, সিআরও কাজী মনিরুল কবির, সিএফও ফ্রিডসিজফ রাসপটিন, সিপিও তানবীর মাহমুদ, সিসিএও মোহাম্মদ হোসাইন, এসএও এলান বনকি, ইও আদনান কবির, ব্যবস্থাপক (হিসাব) সমির জিৎ, উপব্যবস্থাপক (প্রশাসন) অশিক গাই, গ্রামীণফোন প্রধান কার্যালয়ের অপারেটর রাজীব ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. আরিফুজ্জামান।
বাদীর আইনজীবী প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রলোভন দেখিয়ে গ্রাহকদের বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে আমার মক্কেল দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে তা বিচার বিভাগীয় তদন্তের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।’
মামলার বাদী এস এইচ এম হাবিবুর রহমান আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০ টাকার বিনিময়ে গ্রামীণ থেকে গ্রামীণ নম্বরে ৪০ মিনিট (প্রতি মিনিট ২৫ পয়সায়) কথা বলার প্রলোভন দেখিয়ে ভ্যাটসহ আমার ১১ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়। গ্রামীণফোন থেকে এসএমএস পাঠিয়ে আমার এসএমএস পাওয়ার স্বীকারোক্তিও জানানো হয়। অথচ আমি অফারটি ভোগ করতে পারিনি। এর আগেই আমার ব্যালেন্স শূন্য হয়ে যায়।’
হাবিবুর রহমান আজাদ আরও বলেন, ‘পরে গ্রামীণফোন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে কিছু করণীয় নেই বলে জানায়। এভাবে জনগণের বিশ্বাস ভঙ্গ করায় জনস্বার্থে মামলাটি করেছি।’

ভাল লাগলে লাইক.... খুব ভাল লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেননা...
08/09/2012

ভাল লাগলে লাইক.... খুব ভাল লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেননা...

জায়গাটা কেমন লাগছে....
04/09/2012

জায়গাটা কেমন লাগছে....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share