20/03/2026
ইবনে রজব আল-হাম্বলী (রহ.) বলেন-
সালাফদের কেউ কেউ বলতেনঃ
আমি যখন কোনো বিপদে আক্রান্ত হই, তখন আমি চারটি কারণে আল্লাহর প্রশংসা করি:
১. আমি আল্লাহর প্রশংসা করি এ জন্য যে—বিপদটি এর চেয়েও বড় হতে পারত কিন্তু তা হয়নি।
২. আমি আল্লাহর প্রশংসা করি এ জন্য যে—তিনি আমাকে এর ওপর সবর (ধৈর্য) ধারণ করার তৌফিক দিয়েছেন।
৩. আমি তাঁর প্রশংসা করি এ জন্য যে—তিনি আমাকে 'ইস্তিরজা' (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পাঠ করার সৌভাগ্য দান করেছেন।
৪. আর আমি আল্লাহর প্রশংসা করি এ জন্য যে—তিনি এই বিপদটিকে আমার দ্বীনের ওপর দেননি (বরং দুনিয়াবি বিষয়ে দিয়েছেন)।"
(মাজমুউ রাসায়িল ইবনে রজব-৩/১৫৫)