Kaniz's Day

Kaniz's Day কুল্লু নাফসিং জা~ইকাতুল মাউত
অর্থ: প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করেতে হবে।

27/07/2026

~তুমি তোমার জন্য কি চাও আপু?
~সূরা ফুরকানের ৭৪ নং আয়াত চাই আমি আমার জন্য।
আরো চাই, আমার জীবনসঙ্গী আমার রবের অনেক পছন্দের একজন মানুষ হবে, যার অন্তরে আল্লাহ ভীতি থাকবে, যার সাথে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রতিযোগিতা করতে পারবো, যে আমার ভালো মন্দের সময় সাথে থাকবে, যার অন্তরে আমার জন্য মায়া ভালোবাসা সম্মান বোধ কাজ করবে, হালাল হারামের পার্থক্য করতে পারবে, একে অপরকে সাপোর্ট করবো, আগলে রাখবো, ঘরের শান্তি বজায় থাকবে, এমন মানুষ যে বান্দার হকের বিষয়ে সচেতন আর পৃথিবীর বুকে ভালো কিছু রেখে যাওয়ার মন মানসিকতা ধারণ করে।
অনেক চাওয়া তাই-না, সাদিয়া?
~চাওয়া গুলো যখন রবের কাছে, পাওয়া গুলো তখন সুনিশ্চিত আপু।।

বই:~প্রতিবিম্ব
লেখিকা~খাইরুন নাহার

🌻🍀🌸

08/07/2026

"মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে, তা যেন অবশ্যই যাচাই করে নেয়।।"
(মুসনাদে আহমদ: ৮০১৫)

08/07/2026

মানুষতো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্ত রূপে...!!
(সূরা মা'আরিজ,৭০ঃ১৯)

আকাশ আর নদী...🌸🍀
07/07/2026

আকাশ আর নদী...🌸🍀

29/06/2026

Fluxetine
Paroxetine
Sertraline
Citalopram
Escitalopram
Amitriptyline
Nortriptyline
Imipramine
Venlafaxine
Bupropion
Hydrocortisone
Prednisone
Methylprednisolone
Betamethasone
Dexamethasone

😵‍💫🫠🙂
Fact pharmacology

নয়নতারা...!! 🌸🍀
26/06/2026

নয়নতারা...!! 🌸🍀

পর্তুলিকার বৃষ্টিবিলাস...!! 🍀🌧️
24/06/2026

পর্তুলিকার বৃষ্টিবিলাস...!! 🍀🌧️

🌻
15/06/2026

🌻

08/06/2026

নাপিতের চুল কাটা আর আল্লাহর অস্তিত্ব
এক ব্যক্তি নাপিতের দোকানে চুল কাটাতে গেল। চুল কাটার সময় নাপিত বলল: “আমি আল্লাহকে মানি না।”

লোকটি জিজ্ঞেস করল: “কেন?”

নাপিত বলল: “রাস্তায় বের হয়ে দেখুন—কত অসহায়, কষ্টে থাকা মানুষ! যদি আল্লাহ থাকতেন, তাহলে মানুষের এমন অবস্থা হতো না।”

চুল কেটে লোকটি বাইরে বের হলো। কিছু দূরে গিয়ে সে দেখল—একজন মানুষের চুল খুব এলোমেলো ও অগোছালো।

সে আবার নাপিতের কাছে ফিরে এসে বলল: “এই পৃথিবীতে কোনো নাপিত নেই।”

নাপিত অবাক হয়ে বলল: “আমি তো আছি!”

লোকটি বলল: “না, নাপিত থাকলে ওই লোকটার চুল এমন এলোমেলো হতো না।”

নাপিত বলল: “সমস্যা হলো, মানুষ নাপিতের কাছে আসে না।”

তখন লোকটি বলল: “ ঠিক তেমনি, আল্লাহ তো আছেন—কিন্তু মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না। যদি মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে অবশ্যই তাদের অবস্থা ভালো হবে।”

সুতরাং, আল্লাহ সবসময় আছেন—আমাদের উচিত তাঁর দিকে ফিরে আসা, তাঁর উপর ভরসা করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।

~ উমায়ের কোব্বাদি (হাফি.)

06/06/2026

যখন বিপর্যয় আসবে তখন আল্লাহর বান্দারা যেন হতাশ না হয়ে যায়। আবার আল্লাহ যখন তাদেরকে ভালো কোনো নিয়ামত দান করেন, তারা যেন এর ফলে অহংকারী বা উদ্ধত না হয়ে যায়। কারণ, প্রত্যেক বিপর্যয় যা তার সাথে ঘটে এর সবকিছুই তো পূর্বনির্ধারিত। অন্যদিকে বান্দার অর্জন ও সুখ- স্বাচ্ছন্দ্যও আল্লাহরই অনুকম্পা। তাই, বান্দার যা পাওয়ার ছিল তা কখনও তাকে ছেড়ে যাবে না। আর যে জিনিস তাকে ছেড়ে যাবে, তা আসলে কখনও তার পাওয়ারই ছিল না।

বই ~ বিপদ যখন নিয়ামত।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz's Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Photography Service?

Share