04/08/2026
মুক্তির আনন্দ | ৫ আগস্ট বিকাল
পুরো বাংলাদেশের মানুষকে একসাথে কখনো এতটা খুশি হতে দেখিনি। যু দ্ধ শেষে স্বাধীনতার যে কি আনন্দ, সেটা সেদিন ফুটে উঠেছিল মানুষের চোখেমুখে।
৫ আগস্ট বিকালে আমি ছিলাম মিরপুরে। রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখলাম, সব শ্রেণী-পেশার মানুষ একসাথে রাস্তায়, নারী শিশু বৃদ্ধ কেউ বাদ নাই। প্রত্যেকটা মানুষের মুখে হাসি। সবার মধ্যে একই অনুভূতি, হাসিনাকে তাড়াইছি, এখন আমরা স্বাধীন। এখন আমরা ঘুরে বেড়াব, আনন্দ করব, কেউ আর গুলি করবেনা।
মনে পড়ছিল ১৬ ডিসেম্বর নিয়ে হুমায়ুন আহমেদের সেই উক্তি “স্বাধীন দেশের মাটি, দবদবাইয়া হাটি”, যেই স্বাধীনতার জন্য দেশের মানুষের এত অপেক্ষা আর ২১ দিনের রুদ্ধশ্বাস সংগ্রাম।
সেদিন সন্ধ্যার পর আবার আতঙ্ক শুরু হয়েছিল। আজ দুইবছর পরেও অনেক কিছুই যেমন হওয়া উচিত ছিল তেমন হয়নি। কিন্তু সেদিন বিকালের সেই আনন্দময় কয়েক ঘন্টা, এটা সারাজীবন মনে রাখার মত মুহূর্ত ছিল।
যারা এখনো দিবাস্বপ্ন দেখে যে হাসিনা ফিরবে, তাদেরকে এই ভিডিওটা দেখান, তাদের আপাকে তাড়িয়ে দেশের মানুষ কি পরিমাণ খুশি হয়েছে সেটা তারা আরেকবার মনে করুক। হাসিনা যদি দেশে আসতে চায়, হয় সে আইনগত ভাবে দড়িতে ঝুলবে, অথবা দেশের মানুষ তাকে পেলে রাস্তায়ই শেষ করে দিবে। এটা সে ভালো করেই জানে, তাই সে কোনোদিন দেশে আসবেনা। নিজে পালিয়ে গিয়ে আসব আসব বলে শুধু বিপদে ফেলবে দেশে পড়ে থাকা মূর্খ কামলাদের।