10/09/2025
১০ সেপ্টেম্বর ২০২৫।
আজকের দিনটা সত্যিই অন্যরকম ছিল। 🚋 ছোট্ট ট্রেনে চড়ে ঢুকে পড়লাম পৃথিবীর বুকের ভেতর লুকানো এক জাদুর রাজ্যে— Postojna Cave।
গুহার দৈর্ঘ্য প্রায় ২৪ কিলোমিটার, আর ভেতরে পা রাখলেই চোখে পড়ে কোটি কোটি বছরে তৈরি হওয়া স্ট্যাল্যাক্টাইট আর স্ট্যালাগমাইট। মনে হচ্ছিল আমি কোনো রহস্যময় প্রাসাদের ভেতর হাঁটছি। 🌌
সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে বাস করে এক অদ্ভুত প্রাণী— olm, যাকে সবাই বলে “baby dragon” 🐉। অন্ধকারে বেঁচে থাকা এই প্রাণী যেন গুহার রহস্যকে আরও গভীর করে তোলে। ১০০ বছরের আয়ু এই প্রাণী কোন খাবার ছাড়া ৮-১০ বছর বেঁচে থাকতে পারে!
আজকের অভিজ্ঞতা আমাকে আবার মনে করিয়ে দিল, প্রকৃতির সৃষ্টির সামনে মানুষ কতটা ক্ষুদ্র। সত্যিই, Postojna Cave এক মহাকাব্য, যা দেখা মানেই জীবনে একবারের স্মৃতি। 💫