Rhythm of nature

Rhythm of nature "Look deep into nature, and then you will understand everything better." - Albert Einstein.

অনেক কিছু লিখতে ইচ্ছে করে, সময় হয়ে উঠে না শুধু.....
08/09/2026

অনেক কিছু লিখতে ইচ্ছে করে, সময় হয়ে উঠে না শুধু.....

ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘগুলো.....
08/09/2026

ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘগুলো.....

Fahmida Akter Lina আপুর ওয়াল থেকে..."আমি সঠিক"- এই ভাবনায় কোন দোষ নেই। তবে " শুধু আমিই সঠিক" এই ভাবনা-ই জীবনকে জটিল করে।...
08/09/2026

Fahmida Akter Lina আপুর ওয়াল থেকে...

"আমি সঠিক"- এই ভাবনায় কোন দোষ নেই। তবে " শুধু আমিই সঠিক" এই ভাবনা-ই জীবনকে জটিল করে।

৩+৩ =৬ হয় সেটা সত্য তবে ৫+১ এ ও ৬ হয় ৪+২ এ ও ৬ হয়, ৮-২ এ ও ৬ হয়... এবং আরো নানা ভাবেও ৬ হয়। শুধু আমি যা ভাবছি সেটাই সঠিক এমন নয়। আর পরমতসহিষ্ণুতা রাখি না বলেই আমরা ব্যক্তিজীবন থেকে শুরু করে বহির্জগতের বৃহৎ জীবনের যাবতীয় সম্ভাব্য শান্তিগুলোকে অশান্তিতে রূপ দিতে থাকি...
মানুষের নিজের জেদই তার সবচেয়ে বড় শত্রু।

26/08/2026

মানুষ মৃত্যুর পর স্বর্গ পাবে এই আশায় সারাজীবন অনেক চেষ্টা করে যায়। কেউ উপোস করে, কেউ দান-ধর্ম করে, কেউ তীর্থযাত্রা করে, আবার কেউ দেবতার কাছে মানত করে। স্বর্গ যেন কোনো নতুন হাউজিং সোসাইটির মতো, যেখানে একটা ছোট ফ্ল্যাট পাওয়ার জন্য পুণ্যের পয়েন্ট জমাতে হয়...

কিন্তু এক মুহূর্ত থেমে এটাও ভেবে দেখুন...
কে জানে... আমরা হয়তো আগেই স্বর্গেই বাস করছি?
সকালে ঘুম থেকে উঠেই চারপাশে একবার তাকান।
একটা বোতাম টিপলেই অন্ধকার আলো হয়ে যায়।
আরেকটা বোতাম টিপলেই পাখা ঘুরতে শুরু করে।
তৃতীয় বোতাম টিপলেই ঠান্ডা হাওয়া ঘর ভরে দেয়।
কল খুললেই জল বইতে থাকে।
গ্যাস জ্বালালেই কয়েক মিনিটের মধ্যে রান্না তৈরি।
পকেট থেকে মোবাইল বের করলেই গোটা পৃথিবী আপনার হাতের তালুতে।
হাজার কিলোমিটার দূরের প্রিয় মানুষগুলো কয়েক সেকেন্ডেই আপনার চোখের সামনে।
এত অদ্ভুত সব সুবিধা... অথচ আমরা এগুলোকে খুব সাধারণ মনে করি। এগুলো যেন আমাদের জন্মগত অধিকার।

একবার ভাবুন তো...
দুশো বছর আগের কোনো রাজা যদি আজ আপনার বাড়িতে আসত, তাহলে হয়তো সে নিজের রাজপ্রাসাদে ফিরতেই চাইত না।
সে অবাক হয়ে জিজ্ঞেস করত —
"এটা কী?" — গরম জল!
"আর এটা?" — ঠান্ডা হাওয়া!
"এটা কী?" — গোটা পৃথিবীর খবর!
"এটা?" — দশ মিনিটে বাড়িতে খাবার!
তখন সে হেসে বলত —
"আমি সারাজীবন রাজ্য চালিয়েছি, যুদ্ধ জিতেছি, বিপুল সম্পদ পেয়েছি... কিন্তু এমন সুবিধা কখনো পাইনি।"

এটা সত্যি!
আজ একজন সাধারণ মানুষও অনেক দিক দিয়ে আগের যুগের সবচেয়ে শক্তিশালী রাজার চেয়েও বেশি "ধনী"।
তবুও...
আমরা সুখী নই।
কেন?
কারণ মানুষ যা পেয়েছে তার দাম ধীরে ধীরে কমে যায়।

এসি চলছে — আনন্দ নেই। বন্ধ হলেই কষ্ট লাগে।
মোবাইল আছে — আনন্দ নেই। নেটওয়ার্ক গেলেই মনে হয় পৃথিবী শেষ।
নিজের বাড়ি আছে — তৃপ্তি নেই। পাশের বাড়িটা বড়, তাই দুঃখ।
নিজের গাড়ি আছে — শান্তি নেই। অন্যের গাড়ি বড়, তাই চিন্তা।
অর্থাৎ মানুষ নিজের স্বর্গে দাঁড়িয়েও অন্যের স্বর্গের সাথে তুলনা করে দুঃখী হয়।

কিন্তু এই পৃথিবীতেই আরেকটা জগৎও আছে...
আজও লক্ষ মানুষ এক ঘটি জলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ায়।
লক্ষ লক্ষ পরিবারের পাকা বাড়িই নেই।
দিনে দু'বেলা খাবারের নিশ্চয়তাও নেই।
সন্তানদের স্বপ্ন স্কুলের চৌকাঠ পেরোনোর আগেই ভেঙে যায়।
গায়ে ঢাকার মতো ঠিকঠাক জামাকাপড়ও নেই।

আমরা যেগুলোকে "সাধারণ" ভাবি, সেগুলোই অন্যের কাছে জীবনের বড় স্বপ্ন।

আমাদের এসির রিমোট না পেলে রাগ হয়।
ওদের রোদ থেকে বাঁচার জন্য গাছের ছায়াটুকুও নেই।

আমরা ডায়েট চার্ট খুঁজি।
ওরা পরের বেলার খাবার কীভাবে জুটবে ভাবতে ভাবতে ঘুমায়।

তখন বোঝা যায়...
স্বর্গ আর নরক মৃত্যুর পরের কোনো জায়গা নয়...
ওগুলো এখানেই আছে... এই পৃথিবীতেই... এই শহরেই... এই রাস্তাতেই... কখনো কখনো একই দেওয়ালের দুই পাশে।

এক বাড়ির ছেলে নতুন মোবাইল একটু স্লো হলেই বিরক্ত হয়।
সামনের বাড়ির ছেলে অনলাইনে পড়ার জন্য মোবাইলই নেই বলে কাঁদে।

একজন মানুষ গরম জল পাঁচ মিনিট দেরি করে এলে অভিযোগ করে।
আরেকজন মানুষ আজ জল পেলেই যথেষ্ট ভেবে ঈশ্বরকে ধন্যবাদ দেয়।

পার্থক্য শুধু পরিস্থিতিতে নয়...
পার্থক্য দৃষ্টিভঙ্গিতেও।

কেউ কেউ খারাপ পরিস্থিতেও হাসতে শিখেছে।
আর কেউ কেউ সব সুবিধা থাকা সত্ত্বেও অভিযোগ থেকে বের হতে পারে না।

মানুষের সবচেয়ে অদ্ভুত অভ্যাস হল —
যা তার নেই তার হিসাব সে রোজ করে...
কিন্তু যা আছে তার হিসাব সে কখনো করে না।

প্রতি রাতে ঘুমানোর আগে শুধু পাঁচটা জিনিস লিখে দেখুন —
আজ আমি নিঃশ্বাস নিচ্ছি।
আজ আমার কাছে খাওয়ার জল আছে।
আজ আমি খাবার পেয়েছি।
আজ আমার মাথার উপর ছাদ আছে।
আজ আমার মানুষগুলো আমার সাথে আছে।
হয়তো আপনার পুরো জীবনটাই বদলে যাবে।

হয়তো "স্বর্গ" কোনো জায়গা নয়... এটা একটা অনুভূতি!
ঠিক তেমনি "নরক"ও কোনো জায়গা নয়... সেই অনুভূতিটাকে ভুলে যাওয়াই নরক!

যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা মানেই স্বর্গ।
যা পেয়েছি তা ভুলে শুধু অভিযোগে বাঁচা মানেই নরক।

মৃত্যুর পর কী হয় কেউ নিশ্চিত করে জানে না।
কিন্তু বেঁচে থাকতে থাকতেই আমরা এই সুন্দর পৃথিবী পেয়েছি, নিঃশ্বাস নেওয়ার বাতাস, খাওয়ার জল, খাবার, ভালোবাসার মানুষ, আর একটা বোতাম টিপলেই পাওয়া অসংখ্য সুবিধা।
এতকিছু থাকার পরও যদি আমরা সবসময় দুঃখেই থাকি...
তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কী আছে?

হয়তো ঈশ্বর হেসে বলবেন —
"আমি তো তোমাকে স্বর্গেই রেখেছি... কিন্তু তুমি সেখানেও অভিযোগের অফিস খুলে বসেছ!"

তাই আজ থেকে অভিযোগ গুনবেন না...
"কৃতজ্ঞতা" গুনুন।
কারণ "কৃতজ্ঞতা" আছে যে হৃদয়ে, সেখানেই আসল স্বর্গ। 🙏💐🌷 ©️

মনে করেন- কাউকে অনেক সুন্দর লাগছে। আপনি বললেন- 'ওই রকম দামি মেকআপ করলে সবাইকেই সুন্দর লাগে'। মনে করেন- কেউ পরীক্ষায় জিপি...
26/08/2026

মনে করেন- কাউকে অনেক সুন্দর লাগছে।
আপনি বললেন- 'ওই রকম দামি মেকআপ করলে সবাইকেই সুন্দর লাগে'।
মনে করেন- কেউ পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
আপনি বললেন- আমি ও উনিশশো কটকটি সালে জিপিএ-৫ পেয়েছিলাম।
মনে করেন- কেউ একটা গাড়ি কিনেছে।
আপনি বললেন- আমার চাচার সমুন্দির নাতির ছেলের বন্ধুর ও সেম গাড়ি আছে, নাথিং নিউ।
মনে করেন- কেউ একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছে।
আপনি বললেন- পকেটে টাকা থাকলে আমি ও যাইতে পারতাম, নাথিং নিউ।
মনে করেন- কেউ একটা দামি লাক্সারি ব্যাগ,জুতা বা জামা কিনেছেন।
আপনি বললেন- এরা এত টাকা কই পায়? সন্দেহের বিষয়!

এই ধরনের বিহেভিয়ার কে বলে- 'Not letting others 'having their moment'.
পৃথিবীটা খুব ই কঠিন, এইখানে আপনি আমি তুমি তোমরা-আমরা সবাই সারাদিন নানা পথে নানা রকম ভাবে স্ট্রাগল করে যাচ্ছি - just to have our moments, those small moment, that makes us the happiest, those little moments that makes all of our sleepless nights worth living.

যে মেকআপ করে, সে হয়ত ঘণ্টার পর ঘণ্টা মেকাপ শিখছে সুন্দর মেকআপ করার জন্য।
যে স্টুডেন্ট সে হয়ত রাত দিন পড়ছে অই জিপিএ-৫ টা পাওয়ার জন্য।
যে গাড়ি কিনেছে, সে হয়ত ৪/৫ বছর ধরে টাকা জমিএয়ছে গাড়ি টা কেনার জন্য।
যে ঘুরতে গিয়েছে, সে হয়ত রাত দিন কাজ করেছে, একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য।
যে লাক্সারি জামা, ব্যাগ কিনেছে- সে হয়ত একসময় ছেঁড়া জামা সেলাই করে পড়ে সলিড ক্যারিয়ার দাড় করিয়েছে।
এবং দিন শেষে 'they are having their moment' and you literally have zero idea how much they have to struggle for it.

Congratulate them, let them have their 'moment'.
It's their moment,not yours.

আপনি যখন অন্যের সুখ, সাফ্যল্যের মুহূর্তের ভেতর ঢুকে নিজেকে তুলনা করছেন, তখন মনে হয়- অন্যের বিয়ের প্যান্ডেলে নিজে 'বউ' সেজে গিয়েছেন ।
বিয়ের প্যান্ডেলে আমরা একটা বউ দেখতে চাই, যার বিয়ে শুধু তাকেই বউ সাজে দেখতে চাই, আর কাউকে না।

Don't behave like this , this is such a 'POOR' behaviour in every language. ♥️

© collected

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rhythm of nature publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager