12/06/2026
বৃষ্টি হলে লন্ডনকে মনে হয় পৃথিবীর সবচেয়ে বিষণ্ন শহর। অথচ কোন কারণ ছাড়াই শহরের মন খারাপ করে দিতে প্রায়ই বৃষ্টি এসে ভর করে। ঠিক তখন কেন যেন মনে হয়ঃ
অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
বিষণ্ন এক বাতাসে উড়বে আমাদের খোলা চুল
নালায় ভেসে যায় সব প্লাস্টিকের পুতুল