26/06/2025
কলম: শ্রী
“আমাদের জীবনতলায় মোটর গাড়ি ঘুরছে মরণ কুঁয়ায়, দেখতে যাবো আমি তুমি।”
এই লাইনটা যেন এক ভয়ঙ্কর বাস্তবতার আয়না।
আমরা সবাই বেঁচে আছি এক অদৃশ্য কুঁয়ার ধার ঘেঁষে, যেখানে প্রতিদিন নিরব ঘূর্ণিতে ঘুরে চলে ক্লান্তি, অবসাদ, ক্ষয় আর অনিশ্চয়তা। জীবনের বাইরের আলো যতই উজ্জ্বল হোক, তার তলায় প্রতিটা মানুষ নিজের ভিতরের মরণ কুঁয়ায় ধীরে ধীরে ডুবে যেতে থাকে। মনের ভেতরে জমে থাকা ভয়, হারানোর আশঙ্কা, সামাজিক চাপ, আর অপ্রাপ্তির গুমরে থাকা আর্তনাদ—এসব মিলে তৈরি হয় সেই ঘূর্ণি, যেখানে আমরা কেবল বেঁচে থাকার নাম করে প্রতিনিয়ত ঘুরে চলি, দিনের পর দিন, আরও গভীরে, আরও নিঃসঙ্গতার দিকে।
ঠিক সেই মুহূর্তে যদি একটা আওয়াজ ভেসে আসে—“চল, ঘুরে আসি”,
তখন মনে হয়, কেউ তো আছে… যে শুধু আলোয় হাঁটতে চায় না, অন্ধকারটাকেও ছুঁয়ে দেখতে চায় পাশে থেকে। এটা কেবল সাহসের কথা নয়, এটা বোঝার কথা, অনুভবের কথা।
প্রায় দু’মাস আগে মুক্তি পাওয়া Anirban Bhattacharya লেখা ‘মেলার গান’, গেয়েছেন Debraj Bhattacharya Anirban Bhattacharya Subhadeep B Guha
ইদানিং এই গানটা আমার ফিড জুড়ে লেগে আছে কেমন একটা অদ্ভুতভাবে।
শুনলাম। দুই দিন ধরে লুপ এ শুনলাম। জানি না, কার কেমন লেগেছে, কিন্তু আমার মনে হলো এই গান আমাদের জীবনের গভীর বাস্তবতার কথা বলে।
এই গান বলে মেলা দেখা শুধু বিনোদন নয়,
এটা একসাথে সাহস করে মনের ভিতরের ভয়কে দেখার কথা, ছুঁয়ে দেখার কথা।
আমরা সবাই একটু একটু করে ঘুরছি—
কেউ চাকরির জন্যে, কেউ সম্পর্ক, কেউ নিজের ভেতরের অস্থিরতা নিয়ে। গতি নিয়ে, ভয় নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। আর জীবনের আসল সৌন্দর্য বোধহয় ঠিক সেখানেই—
যেখানে কেউ শুধুই বাইরে থেকে দেখে না,
ভেতরের শব্দটাও শুনে।
যেখানে কেউ পাশে দাঁড়িয়ে বলে—
"ভয় পাস না, আমি আছি..."
গানের ঐ দুটো লাইন শুধু বিপদের রূপক নয়—
আছে বন্ধুত্বের সাহস, ভালোবাসার ছায়া,
আর বেঁচে থাকার এক নিঃশব্দ ঘোষণা।
#মেলারগান
#জীবন #ভয় ুঁয়া #দর্শন #জীবনের_গল্প #আমিতুমি