Saha Manoj Photography

Saha Manoj Photography A passionate Landscape and Daily life Photographer. Youtube Channel- SAHA MANOJ PHOTOGRAPHY

Any media in this page are subjected to copyright.

Using any media of this page without prior intimation is prohibited.

Sky is the limit.
23/05/2021

Sky is the limit.

That moody path..   
23/05/2021

That moody path..


অনুভূতি যেখানে মেঘের সাথে হাত মিলায়, সেটা মেঘালয়। এখানকার চেরাপুঞ্জি নামক ঝরনার দেশের একটি বহু আলোকিত এবং উচ্চতম ঝরনা,...
08/05/2021

অনুভূতি যেখানে মেঘের সাথে হাত মিলায়, সেটা মেঘালয়। এখানকার চেরাপুঞ্জি নামক ঝরনার দেশের একটি বহু আলোকিত এবং উচ্চতম ঝরনা, নাম নোয়াকালীকাই(NohkaliKai)। জানা-অজানা অগণিত ঝরনার মধ্যে এই ঝর্ণাটি অন্যতম এবং পর্যটকদের কাছে বরাবরই এক রোমাঞ্চকর জায়গা। চেরাপুঞ্জির মূল শহরের হোমস্টে থেকে ৩০ মিনিট যাত্রাপথ অতিক্রম করার পর এখানে আসলে এক অবর্ণনীয় সৌন্দর্য দেখার সাক্ষী যে কেউ থাকতেই পারে। যেকোনো পরিষ্কার দিনে সূর্যাস্তের ঘন্টা দুয়েক আগে এখানটায় পৌঁছলে মেঘ আর পাহাড়ের ক্লান্তিহীন নৈসর্গিক লুকোচুরি খেলা দেখার চিরস্মরণীয় অভিজ্ঞতা সঞ্চয় করতেই পর্যটক, ছবিপ্রেমী, প্রকৃতিপ্রেমীরা ভিড় জমায়। স্বল্প মাঝারি, স্বল্প মৃদু বৃষ্টি এবং ঘন কুয়াশায় আবৃত্ত সেই বিশাল প্রান্তরে যেবার প্রথম পৌছাই, অভিমানী এই ঝর্না দেখা না দিয়েই ঢোলে পড়েছিল সন্ধ্যার গহীন অন্ধকারে। অসীম কুয়াশার ক্যানভাস আর ভয়াল শো শো শব্দ(ঝরনার) - এ দুটোই ছিল সেদিনের তিন ঘণ্টা অপেক্ষায় চোখের প্রাপ্তি। নিরাশ হয়ে ফেরার পথে প্রবল উৎকণ্ঠায় মনে হচ্ছিল এই বছর আর দেখা হলোনা, কারণ বিগত সাতদিনের একাকী ভ্রমণের আজ ছিল শেষ দিন, আগামীকাল সকাল আমার বাড়ি ফেরার পালা। মনে হচ্ছিল, প্রথমদিন থেকে অজানা জায়গা গুলো আগে দেখার থেকে, যদি জানা এই জায়গাটাই আগে দেখতাম! হোমস্টে তে এসে ব্যাকপ্যাক করার সময় হঠাৎই মনে হলো এটা প্রকৃতি, ঘরের টেবিলে রাখা টিভি রিমোট নয়- যে বোতাম চাপলেই পছন্দের জিনিস দেখা যাবে। সারারাতের অঝোর বৃষ্টির পর, অগত্যা 7 দিনের ভ্রমণ 8 দিনে করার পরিকল্পনা হলো, আর আবার সূর্যাস্তের ঠিক দু ঘণ্টা আগে মায়াবী সেই নোয়াকালীকাই উপস্থিত হলাম। কিন্তু আজ আর শুধু শব্দ নয়, শুধু কুয়াশা নয়, বিস্ফারিত চোখে প্রথম দেখলাম দৈত্যাকার, শিহরণ জাগানো 340 মিটার উচ্চতা সম্পন্ন নোয়াকালীকাই জলপ্রপাত। অবিরাম জল বয়ে চলেছে উপর থেকে নিচ পর্যন্ত তার শেষ বিন্দুর দিনের অপেক্ষায়। এদিকে দিগন্তগামী সূর্য অল্প অল্প করে তার সোনালী আলো মেঘে মিশিয়ে দিচ্ছে, আর সেই মেঘ সবুজ প্রকৃতি মায়ের গায়ে ঝরে পড়ছে। ঘন্টাখানেক এই রংতুলি খেলা চলার পর শুরু হলো সূর্যাস্তের সেই মোক্ষমক্ষণ, মানে আমার ক্যামেরা নামক বস্তুটির সেই মুহূর্তের স্মৃতি বন্দী করার পালা। অবর্ণনীয় সেই মুহূর্তের সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ না করে ছবির মাধ্যমে প্রকাশ করলাম.............!!!
-এতটা পড়ার জন্য ধন্যবাদ।।
** এই ছবিটি আমার 2018 সালের চেরাপুঞ্জি একাকী ভ্রমণের সময়কার তোলা। সম্প্রতি জানতে পারলাম এই জলপ্রপাতের আশেপাশেই প্রাগৈতিহাসিক ডাইনোসর যুগের একটি ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার হয়েছে। রহস্যময় এই জায়গাতে আরো অনেক কিছু অজানা জিনিস লুকিয়ে আছে সেটা চারপাশটা ঘুরলেই বোঝা যায়**

Sun - Moon & we the Destroyer.
12/05/2020

Sun - Moon & we the Destroyer.

Dawn leads to go Home.
11/05/2020

Dawn leads to go Home.

When duty is to be burned till Death.
04/05/2020

When duty is to be burned till Death.

19/04/2020

সম্পূর্ণ টিউটোরিয়াল-টি এই লিঙ্কে ক্লিক করে দেখে নাও-
https://youtu.be/LTYE94sg4mM

14/04/2020

এই সুপার এক্সাইটেড💥 Photography Editing💥ভিডিও টিউটোরিয়ালটি দেখে নাও নিচের লিঙ্কে ক্লিক করে।
লিংক- https://youtu.be/N1CIvHK6eE8
🎁🎁সঙ্গে YouTube এ দেওয়া link থেকে তোমাদের সারপ্রাইজটি FREE DOWNLOAD করতে ভুলো না।
▶️এই ভিডিওটি আপনাকে পোস্ট প্রসেসিং এর উন্নত উপায়গুলি শিখতে সহায়তা করবে। এই ভিডিওতে আমি পেশাদার গ্রেডের ফলাফল অর্জনের জন্য Sky blending/Replacement এর মূল বিষয়গুলি সংক্ষেপে ব্যাখ্যা করেছি। Precision Mask তৈরি করতে কীভাবে " Apply Image" technique ব্যবহার করব তা আমি আপনাকে দেখিয়েছি যাতে আপনি যেকোনো চিত্রের সাথে কোনও চিত্র সহজেই Adobe Photoshop এর সাহায্যে Blend করতে পারেন। এর পাশাপাশি, আমি আপনাকে Clipping Mask, Adobe Camera Raw এবং অ্যাডোব ফটোশপের আরো অনেকগুলি ব্যবহার দেখিয়েছি।
⏩⏩তার সঙ্গে, এই ভিডিওর প্রথম 15 মিনিটে আমি আপনাকে Adobe Lightroom - এ কীভাবে একটি Photo Editing করতে হয় সেটাও দেখিয়েছি। Lightroom - এ আমি Graduated ফিল্টার ব্যবহার, Radial ফিল্টার ব্যবহার এবং আরো অন্যান্য powerful স্লাইডার এর ব্যবহার দেখিয়েছি , যাতে আপনি আপনার যেকোনো ধরনের ছবিতে পেশাদার গ্রেড আউটপুট অর্জন করতে পারেন ।
💥যদিও এই নির্দিষ্ট টিউটোরিয়ালটিতে ল্যান্ডস্কেপ ফটো editing দেখানো হয়েছে , তবে editing techniques গুলো সীমাবদ্ধ নয়, এই technique গুলি যে কোনও ধরণের (Portrait, wedding, wildlife, nature etc.) ফটোগ্রাফির জন্য প্রযোজ্য। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং বর্ণনটি বাংলায় হওয়ায় সহজেই বুঝতে পারবেন।

29/03/2020

In this photography live session i will show you how i edit a random photo either clicked by me or sent by you to achieve an optimal photography quality. i a...

Address

Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when Saha Manoj Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saha Manoj Photography:

Share

Category