23/09/2021
@জলছবি
Vision From Digital Eye
#বন্যার_জলে
বন্যার জলে ভাসমান গ্রাম বিলীন সর্ব আশা,
হেথায় সেথায় প্রাণের বিনাশ জীবন সর্বনাশা।
ভাসছে হাজার তরতাজা প্রাণ ভাসছে পোষ্য প্রানী,
গৃহ ছারখার বানের কবলে হয়েছে ধনের হানি।
সর্বহারার শেষ সম্বল মাথা লোকানোর ঘর,
হারিয়ে সকল কান্নায় মজে জীবনে বালির চড়।
স্রোতের সহিত স্বাচ্ছন্দ্যটি মিশ্রিত ঘোলা জলে,
বাসস্থানের চূর্ণ চিত্র থেকেও হীনে’র দলে।
ব্যাথায় বক্ষ জর্জরিত এ জলমগ্নের মাঝে,
ভগ্ন হৃদয় কাতর কন্ঠে শোকের দিবস সাজে।
শিশু-বৃদ্ধে’র মনোবল আজ জলাঞ্জলী’তে হায়,
যুবক-যুবতী এগিয়ে আসতে সাহসটি নাহি পায়।
ভাসমান বহু স্বপ্নের সুখ তিমিরে স্নিগ্ধ আলো,
শোভিত উঠোনে সাগরের ঢেউ গগন পূর্ণ কালো।
সবুজ বনের সীমান্ত জুড়ে বানের জলের সুর,
অসহায় আজ গৃহহীন ওরা আশ্রিত বহুদূর ।
©দিপেশ দাস
বাম পাশে:- Kandapasara D.P. High School
ডান পাশে:- Kandapasara