13/02/2022
উত্তর পূর্ব ভারতের রাজবংশী জাতীর জনক ,রাজবংশী জাতীর (হামার) পিতা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 157 বাড়িয়া উব্জন দিনত উমর প্রতি জানাং মোর হিয়া ভরা ভক্তি ,শ্রদ্ধা , ভালোবাসা দন্ডবত🙏🙏
💛 রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা 💛
সেদিনকা ছিলো হামার আঞ্জিগুঞ্জি খাবার দিন।
চোখু থাকিলেও চাইরপাখে ছিল আন্ধার
বুক ছিল চেওরা -সাহস ছিল না
মাও ছিল হামার ডাং ধরি -
হামার চিনা ছিল না ।
নিডডারু ছিল হামার সগারে -
কিন্তু সোজা ছিল না ।
মাথাভাঙ্গার খলিসামারিত
সেদিন বাতি জ্বলিল
টিপ- টিপ থাকি ভই -ভই
ভই -ভই থাকি চাইরপাখে
জ্বলোলই করি জ্বলিল আলো
সেই আলোয় হামাক পথ চিনাইল
সেই আলোয় হামার চেতন করিল গাও
সেই আলোয় চিনাইল হামাক ডাংধরি মাও ।
কপাট খুলিল বন্ধ ঘরের
ভোরের পখির ডাক
একটায় মানষি জাগে দিলেক গোটায় জাতীটাক ।
পঞ্চানন হামার গির্জিয়া উঠিবার মন্তর
পঞ্চানন হামার নিডডারু সোজা করি খারে হবার জাখেলা ।
পঞ্চানন হামার গহীন হিয়ার
জরিপ বিহীন জমিনের
গোটায় খানের মালিক ।
জয়তু পঞ্চানন, জয়তু পঞ্চানন🙏🙏
✍️✍️ প্রেমানন্দ রায়
💛💛💛💛💚💚💚💚💛💛💛💛
Video link 👇👇👇
https://youtu.be/vJJCORLKDJU