28/08/2025
এই লেডি #সিভিক_ভলেন্টিয়ার্স আজ গোটা বাংলার গর্ব।
দিনে করত অক্লান্ত ডিউটি আর রাতে করত মুদিখানার দোকান । সেই মেয়েই আজ, নিজের দক্ষতায় একের পর এক পদক জিতে চলছে !
“একজন কৃষকের মেয়ে, মাঠ থেকে স্টেট গেম—এই মেয়েটার জেদই ওর সবচেয়ে বড় অস্ত্র”
জলপাইগুড়ির ময়নাগুরি দক্ষিণ দুখাসডাঙ্গা। হ্যাঁ সেই ছোট্ট গ্রাম থেকে শুরু এক সাধারণ মেয়ের অসাধারণ গল্প ।
নাম Sanghamitra Roy । বাবা, Tushar Kanti Roy, পেশায় কৃষক । রোজ সকাল থেকে বিকেল মাঠে হাল চালিয়ে, কোনোভাবে সংসার চালান । বলা ভালো চালাতে হয় ।।
চার সন্তানের মধ্যে Sanghamitra, ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল । তবে ছোটবেলা থেকেই (Sanghamitra) সংঘমিত্রার পুতুল নয়, তার মন পড়েছিল মাঠে, দৌড়ে আর খেলায় । তার জীবনের প্রথম কোচ ? তার মাই ।
রান্না-বান্না, কাপড় কাচা, বাড়ির পাঁচটা কাজ সামলে, এই মা-ই Sanghamitra-কে খেলতে নিয়ে যেতেন। আর মাঠের এক কোণে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা, একটাও অভিযোগ ছাড়া ।
Sanghamitra দিনে থানার সিভিক ভলেন্টিয়ার চাকরি করে, আর রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে নিজের ছোট মুদি দোকান চালায় ।
২০২২, হাওড়া—স্টেট লেভেল গোল্ড।
২০২৩, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র—গোল্ড।
ওই বছরেই রাঁচি, ঝাড়খণ্ড—ন্যাশনাল গেমে সিলভার। ওই বছরই, বারুইপুর—স্টেট গেমে গোল্ড।
সম্প্রতি ৭ এপ্রিল ২০২৫, মালদা অনুষ্ঠিত হওয়া—নবম নেতাজী সুভাষ স্টেট গেমে এখানে গোল্ড মেডেল অর্জন করে Sanghamitra । শুধু পদক নয়—চারবার জিতেছেন “Strong Woman” অ্যাওয়ার্ডও।
The cob Untold এর পক্ষ থেকে সঙ্গামিত্রা কে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং তুমি আগামীতে এই দেশের হয়ে গৌরব অর্জন করো সেই কামনাই করি ।