Bhabo Ghure Page

Bhabo Ghure Page Travel eat and more ...

ভোরের আলো ফোটার সাথে সাথে লোকাল স্টেশনের ছবিটাই আলাদা। ঘুমচোখে বসে যাত্রীরা, চায়ের কাপে উষ্ণ চুমুক আর ভেসে আসা হুইসেলের ...
10/02/2026

ভোরের আলো ফোটার সাথে সাথে লোকাল স্টেশনের ছবিটাই আলাদা। ঘুমচোখে বসে যাত্রীরা, চায়ের কাপে উষ্ণ চুমুক আর ভেসে আসা হুইসেলের শব্দ --- সব মিলিয়ে শুরু হয় নতুন দিনের গল্প। এই ভোরের লোকাল শুধু গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, এটা হাজারো মানুষের স্বপ্ন, সংগ্রাম আর প্রতিদিনের জীবনের নীরব সাক্ষী।

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
05/12/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

19/08/2024

আবার নতুন একটা video এর সাথে চলে এসেছি আমরা। আপনাদের পাশে থাকা একান্ত কাম্য। আর দেরি না করে ঝটপট link টা click করে ফেলুন।https://youtu.be/9mej4zTBDrs?si=_h43F_gSw-Ew8NC4

সময়টা ছিল 2022, 13 August তখনও পুরোপুরি কোভিডের বাধানিষের কাটেনি। নিজেদের কিছু দরকার মেটাতেই কলকাতা যাওয়া। তারপর চিরাচরি...
13/08/2024

সময়টা ছিল 2022, 13 August তখনও পুরোপুরি কোভিডের বাধানিষের কাটেনি। নিজেদের কিছু দরকার মেটাতেই কলকাতা যাওয়া। তারপর চিরাচরিত ভাবেই মাথায় চাপল কোথাও খেতে যাব। এমন কোথাও, যেখানে Ambience হবে নবাবী। খাবার হবে মনছোঁয়া , কিন্তু কোথায়? google বলে দিলো Oudh হলে ক্ষতি কি? সেইমতোই চললাম, গিয়ে কি দেখলাম আর খেলাম সেটা স্মৃতির পাতায় আষ্টে পিষ্টে বেঁধে রাখতেই তৈরী হল ভবঘুরে। আমাদের প্রথম youtube channel. তাহলে আজকে সেই দিনটিকে একটু দেখে নেওয়া যাক https://youtu.be/pwaCI_nZR2M?si=G6F3EqNjR_yQOxhL

12/08/2024

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত মহিষমর্দিনী মায়ের পুজো যা আয়োজিত হয় ভাগীরথী নদীর ধরে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে। বিখ্যাত এই পুজো কে নিয়ে রয়েছে নানা কাহিনী। এছাড়াও কালনা তে রয়েছে অনেক মন্দির তাই কালনা কে বলা হয় মন্দিরের শহর। মা অম্বিকা র নামানুসারে এই শহরের নাম অম্বিকা কালনা। এখানে আসতে গেলে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে চলে আসুন অম্বিকা কালনা স্টেশন এ। তারপর একটা টোটো রিজার্ভ করে ঘুরে দেখুন এই কালনা শহরকে। সব শেষে কালনার মাখা সন্দেশ খেতে কিন্তু ভুলবেন না।

Video Link: https://youtu.be/9UrTAkb0vxM?si=k2ESpGCnETUTL3XOআজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত মহিষমর্দিনী মায়ের পুজো যা...
11/08/2024

Video Link: https://youtu.be/9UrTAkb0vxM?si=k2ESpGCnETUTL3XO

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত মহিষমর্দিনী মায়ের পুজো যা আয়োজিত হয় ভাগীরথী নদীর ধরে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে। বিখ্যাত এই পুজো কে নিয়ে রয়েছে নানা কাহিনী। এছাড়াও কালনা তে রয়েছে অনেক মন্দির তাই কালনা কে বলা হয় মন্দিরের শহর। মা অম্বিকা র নামানুসারে এই শহরের নাম অম্বিকা কালনা। এখানে আসতে গেলে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে চলে আসুন অম্বিকা কালনা স্টেশন এ। তারপর একটা টোটো রিজার্ভ করে ঘুরে দেখুন এই কালনা শহরকে। সব শেষে কালনার মাখা সন্দেশ খেতে কিন্তু ভুলবেন না।

ভবঘুরের একটা নতুন ভিডিও আবারও চলে এসেছে। আর এবারের গন্তব্য শক্তিপীঠ তারাপীঠ। এই শ্রাবন মাসে মায়ের ডাকে সাড়া দিয়ে আমরা ...
10/08/2024

ভবঘুরের একটা নতুন ভিডিও আবারও চলে এসেছে। আর এবারের গন্তব্য শক্তিপীঠ তারাপীঠ। এই শ্রাবন মাসে মায়ের ডাকে সাড়া দিয়ে আমরা চলে গিয়েছিলাম বীরভূম। শুধু তারাপীঠই নয় তারাপীঠের পুজো দেওয়ার সময়, পদ্ধতি সবকিছুর সাথে রইল বীরভূমের পাঁচটি সতীপীঠের সন্ধান। কিভাবে যাবেন? একটা weekend trip a হবে কিনা? কোথায় থাকবেন ? সেই সমস্ত তথ্য পাবেন এই ভিডিও Link এ। তাহলে আর দেরী না করে চলুন না বন্ধু হয়ে যাই...
https://youtu.be/9mej4zTBDrs?si=dpGfwJINUylGKOZf

কবি বলেছেন 'হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।' মনের মধ্যে সেই অতৃপ্তি টুকু নিয়েই আজ চারপেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। ...
24/07/2024

কবি বলেছেন 'হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।' মনের মধ্যে সেই অতৃপ্তি টুকু নিয়েই আজ চারপেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আজ গন্তব্য চকদিঘী রাজবাড়ি। সেটা কোথায়? বলব। কি দেখবেন? একটু ছোট করে বলি- এই রাজবাড়িতে যদি বিশাল কিছু দেখবার বা উপভোগ করবার খিদে নিয়ে আসেন তবে কিন্তু পস্তাবেন। তাহলে কেন আসবেন? এই প্রশ্নটাই মনের মধ্যে ঘুরছে তো। স্বাভাবিক। এখানে আসবেন কিছুটা সময় প্রকৃতি আর ইতিহাসের মধ্যে ডুব দিতে। কোনো disturbance নেই। আর যদি বর্ষা তে আসেন তাহলে তো সোনায় সোহাগা। আর একটা কারনে আসতে পারেন সেটা হল নির্বিঘ্নে ফটোসুট করতে।একটা প্রকান্ড ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি। এই বাড়িতে বিদ্যাসাগর মহাশয়ও বেশ কিছুদিন থেকেছিলেন। শোনা যায় লর্ড কার্জনও এখানে প্রায়ই এসে থাকতেন। তবে বলে রাখা ভালো এই রাজবাড়িটি সারাবছর বন্ধ থাকলেও দুর্গাপুজোর সময় সেজে ওঠে। এই রাজবাড়ির উত্তরসুরিরা এখানে আসেন এবং দূর্গামণ্ডপে মায়ের পূজো চলে। আগে ভোগ বিলির ব্যবস্থা থাকলেও এখন সেটা আর হয়না।

কিভাবে আসবেন?- এই প্রসঙ্গে বলে রাখি ট্রেনে আসলে মসাগ্রাম (কর্ড) ও মেমারী(মেন) স্টেশনে নামবেন তারপর তারকেশ্বর রুটের বাস ধরবেন। আর যদি গাড়িতে আসেন, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে হয়ে তারকেশ্বর মসাগ্রাম রুট ধরে চলে আসুন।

একদিনের একটু হাওয়া বদল হলে ক্ষতি কি? তবে চলে আসুন এখানে। সবিস্তারিত জানতে এই Link এ click করুন https://youtu.be/cV3NgEOUIyc?si=7KIhJoVb6yMlKI5A

Address

Kalna
713409

Alerts

Be the first to know and let us send you an email when Bhabo Ghure Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhabo Ghure Page:

Share