04/07/2022
#মানবিকতার_প্রতি_জানাই_অভিনন্দন
বিগত ১লা জুলাই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত নারিকুলি গ্রামের আব্দুস সালামের অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হয়ে জানতে পারলাম যে, প্রয়াত আব্দুস সালামের কোনো ছেলে সন্তান নেই। রয়েছে শুধু সাতটি মেয়ে ও স্ত্রী। তন্মধ্যে দুটি মেয়ের ইতিপূর্বে বিবাহ হয়েছে। বর্তমানে আরও দুটি মেয়ে বিবাহের উপযুক্ত রয়েছে। এবং দুই মেয়ে সরকারি স্কুলে পাঠরত আছে। উনার মেয়েদের সুশিক্ষার জন্য আমি Gyanjyoti Adarsha Vidyalay Lakshmibazar এর কর্ণধার প্রিয় ছোট ভাই শিক্ষক Nirupam Das এর সঙ্গে যোগাযোগ করলে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং সপ্তম শ্রেণিতে পাঠরত আব্দুস সালামের মেয়ের পড়াশুনার যাবতীয় খরচাদি নিজে বহন করবেন বলে জানিয়েছেন। এদিকে Reliance Senior Secondary School Lashmibazar এর কর্ণধার বন্ধুবর শফিক আলী ভাইও পঞ্চম শ্রেণিতে পাঠরত মেয়ের পড়াশুনার যাবতীয় খরচাদি বহন করবেন বলে জানিয়েছেন। তাই বৃহত্তর এলাকাবাসীর তরফে উভয় স্কুলের কর্মকর্তা ও শিক্ষক/শিক্ষিকামণ্ডলীর প্রতি জানাই একরাশ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।
Mohammad Abdul Waris ভাই এর প্রতিবেদন