DAILY LIFE

DAILY LIFE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DAILY LIFE, KOLKATA.

22/02/2026

21 FEB
ভোর 5 টা, ঘুম থেকে উঠে শরীর কে হালকা করে কষ্ট দিয়ে শুরু হল দিন। তারপরে গো মাতাদের সেবা দিলাম। জল গরম করে খেয়ে নিয়ে। কিছু ঔষধ আনতে বলেছিলাম কাকু কে তাকে ফোন করলাম। তারপর চান করে খাবার খেলাম। আজ আবার বাগান বাড়িতে মিটার পাল্টাতে আসবে সেই ওখানে গেলাম। এল কিছুখন পরে। কাজ হতে হতে হল 9 টা। এলাম ঘর এসে নিয়ে একটা বন্ধু কে পেলাম তার সাথে গেলাম দোকান। দোকানে কিছুখন কাটানোর পরে সেই কাকু টা এল। ঔষধ সব নিয়ে সাজিয়ে রাখলাম।নতুন কিছু ঔষধ নিয়ে বলল শুনলাম এখন শেখার সময় যত বলে তত ই ভালো। বলার পরে সব নোট করলাম। তারপর দোকান। এলাম প্রায় 2 টা। এসে খেয়ে নিয়ে হালকা রেস্ট। আজ কোন কল নাই চিকিৎসার তাই বোরিং ভাবে কাটল বিকাল টা। সন্ধ্যায় সব দাদাদের সাথে আড্ডা দিয়ে ঘর এলাম। আজ দাদাদের পালা গ্রাম পাহারা দেওয়ার। ঘর এসে খাওয়া দাওয়া করে। খাতা নিয়ে বসলাম একটু লেখে নিয়ে আজকের মতো লেখাপড়া বন্ধ করলাম। ম্যাচ দেখব বলে HOTSTAR এ ঢুকলাম কিন্তু জলের জন্য বন্ধ তাই আর দেখা হল না। তাই কিছুখন Insta, WhatsApp, FB তে ঘুরে এলাম। তারপর আবার কি দিলাম টানে ঘুম।
রাধে রাধে 🙏 ❤️

21/02/2026

20Feb
একে তো রাত 2 টায় ঘুমাইছি তার উপরে আবার ভোর 5 টায় উঠে গেলাম। ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু হল নাই। নাই নাই করে উঠলাম 6.30 টায়। আগে জল গরম করে খেলাম তারপর ছোলা ভিজা খেয়ে মুখ ধুতে গেলাম। মুখ ধুয়ে কি করব কিছু বুঝতে পারছি নাই। পড়ব মনে করলাম কিন্তু মন হল না। তাই এই সব লিখতে বসলাম। লিখতে লিখতে হল 8.30টা। টাইম কলে জল আসতেই জল নেওয়ার জন্য গেলাম। তারপর চান করে ভাবলাম দোকান যাব। কিন্তু চান করে আসে দেখি দাদা ও বাবা বার হয়ে গেছে তাই আর কোথাও যাওয়া হল না। আসে নিয়ে কি করব বুঝতে পারলাম না এত বোরিং ভাবে কাটল কিছুটা সময়। আসে ঘুমিয়ে পড়লাম ঘুম একটু হতে না হতেই ফোনের পর ফোন গেল ঘুমের 12 টা বাজে। আজ একটা দাদার আসার কথা ছিল। ঐ দাদাই ফোন করেছিল। এল কিছুখন পরেই। কিছু ঔষধ বলেছিলাম সেগুলো নিলাম। তারপর আবার শুয়ে পড়লাম। হল না ঘুম মুভি নিয়ে বসলাম। দেখতে দেখতে গো মাতাদের আসার সময় হল। এল কিছুখন পরেই সবাই কে নিজের জায়গায় বেঁধে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে। রেস্ট করে ঔষধ ব্যাগ সাজিয়ে বিকালে 2 টো কল ছিল তাই বার হলাম। গরুর খুরয়া হয়েছে। তাই INJ করে দিলাম, সাথে কিছু ঔষধ দিলাম। ভালো করে বুঝিয়ে দিলাম। তারপর একজন নতুন গরু নিয়ে এসেছে হাটের থেকে। তাদেরকে INJ করে ঔষধ দিলাম খাওয়ানোর। দিয়ে আবার নতুন গরু এনেছে সে কল করেছিল তাই এদিকের কাজ শেষ করে ঐ দিকে গেলাম। দিয়ে ঔষধ দিয়ে INJ করে দিলাম। ওখানেই রাত হল প্রায় 6 টা। ঘর এলাম প্রায় 7 টা। ঘর এসে খাওয়া দাওয়া করে। লেখা শেষ করে। শুয়ে পড়লাম।

রাধে রাধে 🙏 ❤️

18 FEBভোর 4.30 টা বাজে উঠলাম, হালকা জল খেয়ে,বাইরে গেলাম ঠান্ডা এখনো বেশ। আজ ধান ভাঙতে যাব সেই গাড়ি বলে এসেছিলাম কাল। 5...
19/02/2026

18 FEB
ভোর 4.30 টা বাজে উঠলাম, হালকা জল খেয়ে,বাইরে গেলাম ঠান্ডা এখনো বেশ। আজ ধান ভাঙতে যাব সেই গাড়ি বলে এসেছিলাম কাল। 5 টা বাজে পার হয়ে গেল তাও আসে নাই দেখে ফোন দিলাম। আসতে বললাম গাড়ি। এল 6 টার দিকে লোড করা হল 6.30 টার দিকে। নিয়ে গেলাম মেশিন ঘর গিয়ে দেখলাম মেশিন খারাপ, ঠিক করতে করতে হল 9. 30 টা। আগের দিনের কিছু ধান ছিল সেগুলো হতে হতে 10 টা বাজে গেল। একাই ছিলাম তাই একটু ভালোই লাগল চাপ টা তারপর আবার অতগুলো বস্তা নামিয়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া। সে যাই হোক কোনরকমে শেষ করলাম সবাই মিলে। আজ কে আবার অফিস যাতে হবেক 2 টায়। তাই তাড়াতাড়ি করার চেষ্টা। হতে হতে 1.30 টা বাজল। আসে নিয়ে চান করে খেয়ে নিয়ে অফিস গেলাম। ওখানেই একটা কল ছিল গেলাম। অফিস থেকে এলাম প্রায় 6 টায়। আর ভালো লাগছে না। হাতে প্রচুর ব্যথা। তার আর না তাড়াতাড়ি খেয়ে দেয় দিলাম ঘুম।
রাধে রাধে 🙏 ❤️

17/02/2026

17 FEB
ভোর 4.30 টা বাজে উঠলাম, হালকা জল খেয়ে, বাইরে গেলাম, ঠান্ডা এখনো পুরোপুরি যায় নি ভালোই ঠান্ডা। এলাম রুমে শুরু হল হালকা করে শরীর কে কষ্ট দেওয়ার কাজ। চলল প্রায় 45 মিনিট। বাইরে বার হয়ে দেখি বাবা গো-মাতাদের সেবা দিয়েছে। তাড়াতাড়ি জল গরম করে খেলাম সাথে একটু আদা মিশিয়ে। এরপর ছোলা খেয়ে মুখ সাফাই। তারপর আবার কি বার হলাম Duty তে। একটা AI ছিল করা হল। বাবা করল আমি দেখলাম। ভাবলাম এখন আর করব না আগে যে কটা করেছি দেখেনি কি হয় SUCCESSFULL নাকি UNSUCCESSFULL। তারপর মোড়ে এসে আড্ডা হালকা করে। ঘর এসে চান করে খাবার খেয়ে গেলাম দোকান এখন ত আবার দিদি ভাতা দিবেক সেই xerox এর ভিড়। আরও কিছু Cast Certificate ছিল Apply করে দিলাম। School এর Identity Card ছিল সেগুলো করলাম। তারপর ঘর। এসে আবার খাবার খেয়ে হালকা করে Rest। তারপর আবার ছিল একটা AI। গেলাম করা হল। তারপর এলাম মোড়। আবার হালকা করে আড্ডা তারপর ঘর। এসে খেয়ে নিয়ে AI গুলো ENTRY করলাম। তারপর হালকা করে একটু FREE FIRE খেললাম। আছ অনেকদিন পর গেম খেললাম। তারপর এই লেখা শেষ করে। শুয়ে পড়লাম।
রাধে রাধে🙏 ❤️ ❤️

Address

Kolkata
722101

Website

Alerts

Be the first to know and let us send you an email when DAILY LIFE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share