23/12/2021
Post 1653
ভালো আছো।
আমি কেমন আছি সেটা জেনে আর কি হবে।
চলো, হ্যাঁ আছি ভালোই ।তুমি তো ভালোই থাকবে নিশ্চয়ই ।
এই ট্যাক্সি , শ্যামনগর যাবে। চলো উঠে পড়ো, হ্যা চলো মিতালী ।
এক বছরে শহরটা কেমন পাল্টে গেছে মনে হচ্ছে, তাই না মিতালী। শহরটা পাল্টায়নি সময়ের সাথে সাথে কিছু মানুষ পাল্টে গেছে ।
কোথায় যাবে একেবারে বাড়ি, হ্যাঁ নয়তো কোথায় ।
ওই কফি শপ টায় একবার ঘুরে গেলে হতো না মিতালী। তুমি গেলে যাও, আমি ওখানে যাওয়া এক বছর হল ছেড়ে দিয়েছি ।
আজ না হয় আমার সাথে আবার গেলে ,এই বলে মিতালীর হাতটা ধরে মৃনাল ওই কফিশপ টা নিয়ে যায়। আমার হাতটা ছাড়ো ,
তোমার আর এই অধিকার নেই আমার হাত ধরার।
আমি অন্য একজনের বউ হতে চলেছি ।
কফি খেতে খেতে, তুমি কি যেন বলছিলে কার বউ হতে চলেছ ,কই ফোন এ বলোনি তো ।
ভাবলাম সামনাসামনি দেখা হলেই বলব ।
ও কি নাম ।
প্রীতম।
বিয়েও করে নিচ্ছো দেখতে দেখতে ।
কি করব বলো, সময় তো আর কখনো থেমে থাকে না।
চলো এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ, চলো।
বৃষ্টি আসবে বলে মনে হয় তাই না, এখনো আগের মতো বৃষ্টিতে সেই মাঠ টায় যাও। তোমার মনে আছে সেই কথা, হ্যাঁ সব কথাই । আচ্ছা তুমি এই এক বছরে আমায় একটুও মিস করো নি ? আমার কথা ছাড়ো তোমার প্রিয় এই শহরটাকে , ওই কফিশপ টাকে। সত্যি বলতে মনে মনে তোমাকে অনেক মিস করতাম ,কিন্তু মনে করার টাইম পেতাম না, ওখানে এত কাজে busy থাকতাম । আর এই শহরটার কথা বলছো, না মিস করতাম না কারন আমি আমার প্রিয় শহরটাকে তোমার কাছে রেখে গেছিলাম ,আমি জানতাম তুমি এটাকে অনেক যত্নে রাখবে ।
চলো পৌঁছে গেছি , প্রথমে পাড়ার প্যান্ডেল এ যাব, তারপর বাড়ি ।
আচ্ছা তাই চলো ।
(ওখানে পৌঁছে)
মিতালী আমায় বিয়ে করবে, কেন মজা করছ মৃণাল, একবার তো কথাটা বলে ছেড়ে চলেই গিয়েছিলে, আবার কি চাও।
তখন আমার বাবা মারা যাওয়ার পর আমার কি মানসিকতা তৈরি হয়েছিল, তুমি সেটা ভালোভাবেই জানো ।
তার জন্য বিদেশ চলে যেতে হবে ,আর এসব কেনই বা বলছো ,এই পুজোর ১০-১৫ দিনের জন্য এসেছো , আবার তো আমায় একা রেখে চলে যাবে ।
আমার সাথে থেকে যাবে, শুধু স্মৃতিগুলো।
তোমাকে যেটা জিজ্ঞাসা করলাম বলো, বিয়ে করবে আমায় ।
হ্যাঁ বললেই বা কি হবে, অনেক কিছুই হবে।
তোমাকে বলেছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ,আমি বিদেশের চাকরি টা ছেড়ে দিয়েছি । আমি আর ওখানে ফিরবো না ,এখানেই থাকবো তোমার সাথে ।
মিতালী মৃণাল এর বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। এতো ভালোবাসো আমায় মৃণাল। এই এখন কাঁদতে ব্যস্ত হয়ে যেও না ,আবার মেকআপ করাতে নিয়ে যেতে হবে আমাকেই ।
কেন , হ্যাঁ।
আরে কেনো আবার, কাঁদলে তো সব মেকআপ উঠে যাবে তখন তো আবার করাতে যাবে, আর আমাকেও যেতে হবে তোমার সঙ্গে ,আমার অত টাইম নেই ।
হ্যাঁ তো ,তুমি যাবে না তো কাকে নিয়ে যাবো প্রীতম। ও হ্যা চলো, এবার তোমার হবু বর টার একটা ব্যবস্থা করতে হবে তো । কি করবে ,মনে আছে কলেজে তোমাকে যখন কেউ প্রপোজ করত, তখন কি করতাম।
হ্যাঁ আছে তো , তাহলে আবার কি চলো।
মিতালী বলে আমার হাতে হাত রেখে কথা দাও মৃণাল যে আমায় আর কখনো একা ছেড়ে চলে যাবে না, মৃণাল মিতালীর হাতের উপর হাত রেখে কথা দেয় যে সে তাকে কখনো আর একা ছেড়ে চলে যাবে না।
কলমে - আর্য
📷 Rourib