16/03/2026
দুই বল্য সখির প্রেমালাপ
নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত গাড়াপোতা গ্রামে স্বর্গীয় ভীষ্মদেব দাসের ৬২তম স্মরন সভায়, ৯৭ বছরের ঊর্ধ্বে পাগলচাঁদের ভক্ত, দুই সখী রাত দুটোতেও চোখে ঘুম নেই। বার বার বলা সত্ত্বেও তারা ঘুমতে যাচ্ছেন না। মনে নিজেদের জীবনের ফেলে আসা দিন গুলো নিয়ে একান্তে কথা বলে চলেছেন। একজনের কথা অন্যজন শুনছেন কি না কে জানে! কারণ তারা কানে তো ভালো শোনেন না!
পাশ থেকে আমি ভিডিও করেছি সে দিকেও তাদের লক্ষ্য নেই ...
পাগলচাঁদের নিকট কামনা করি ইনারা যেন সুস্থ শরীর নিয়ে একশো বছর অতিক্রম করতে পারেন।
ভিডিও এবং অনুভূতি :: অধ্যাপক দীপক বিশ্বাস, কোলকাতা
প্রচারে :: পাগলচাঁদ মহাসঙ্ঘ, ভারত