Ignored Voice

  • Home
  • Ignored Voice

Ignored Voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ignored Voice, Photography Videography, Raghunathpur, WB, India, .

26/03/2026

"রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রান প্রকৃতি রক্ষা মঞ্চ" এর দূষণ বিরোধী প্রতিবাদী সভায়
সৌরভ মুখার্জী, প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও মঞ্চ

26/03/2026

"রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রান প্রকৃতি রক্ষা মঞ্চ" এর দূষণ বিরোধী প্রতিবাদী সভায়
ডাঃ শান্তনু রায়, ধাতু বিজ্ঞানী এবং প্রাক্তন অধ্যাপক, আই.আই.টি. মাদ্রাস

26/03/2026

"রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রান প্রকৃতি রক্ষা মঞ্চ" এর দূষণ বিরোধী প্রতিবাদী সভায়
দীপক চক্রবর্তী, সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা

26/03/2026

"রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রান প্রকৃতি রক্ষা মঞ্চ" এর দূষণ বিরোধী প্রতিবাদী সভায়
ডাঃ সজল বিশ্বাস, সাধারণ সম্পাদক, সার্ভিস ডক্টরস ফোরাম, কলকাতা

গত 24 মার্চ অনুষ্ঠিত হলো "রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রান প্রকৃতি রক্ষা মঞ্চ" কর্তৃক এক বিশাল দূষণবিরোধী প্রতিবাদ স...
25/03/2026

গত 24 মার্চ অনুষ্ঠিত হলো "রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রান প্রকৃতি রক্ষা মঞ্চ" কর্তৃক এক বিশাল দূষণবিরোধী প্রতিবাদ সভা।
মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার, অধ্যাপক, গবেষক, সমাজকর্মী, থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের দূষণবিরোধী কমিটির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। তাদের বক্তৃতার মাধ্যমে তারা জানিয়ে দিলেন যে "রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ প্রকৃতির রক্ষা মঞ্চ" এর যে পরিবেশ বাঁচাও আন্দোলন, তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আগামী দিনে দূষণের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে তারা সর্বতোভাবে পাশে থাকবেন। ইতিমধ্যেই বেশকয়েকটি রেড ক্যাটাগরি কারখানা এলাকায় তৈরি হওয়াতে তার দূষণের ফলে এলাকায় বিভিন্ন রোগ বৃদ্ধি হওয়ায় যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কথা তুলে ধরলেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকগণ, এরপরও এই এলাকায় আরো রেড ক্যাটাগরির কারখানা তৈরি করার পরিকল্পনার কথা শুনে চিন্তিত তারা। গবেষকদের মতে এলাকার রেড ক্যাটাগরির কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ার সাথে যেসমস্ত ভারী ধাতু কনা উড়ে আসছে সেগুলি মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং নিকট ভবিষ্যতে এর মারাত্মক প্রভাব পড়তে চলেছে। মঞ্চে আমন্ত্রিত ভিন্ন জেলার বিশিষ্ট অতিথিরা এবছর পলাশ সুন্দরী পুরুলিয়ার এই এলাকায় পলাশের লাল রং দেখতে না পাওয়ায় তাদের মনের হতাশা ব্যক্ত করেন, তাদের মতে এলাকার যে সর্বগ্রাসী দূষণ তার হাত থেকে পুরুলিয়ার পলাশও রেহাই পায়নি।



21/03/2026

ঝাড়ুখামার গ্রামের মাঠে শাকম্বরি স্পঞ্জ আয়রন কারখানার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অবৈধ ভাবে ডাম্প করার প্রতিবাদে সরব হন গ্রামের মহিলারা। তাদের অভিযোগ প্রতিদিন ২০ থেকে ৩০ টি করে ডাম্পার গ্রামের মাঠে ফেলে দিয়ে যাচ্ছে শকম্বরী কারখানার ওয়েস্ট, যার ফলে গ্রামের মাঠ, পুকুর, ঘরবাড়ি সব দূষিত হচ্ছে, রাতের অন্ধকারে এই ডাম্পিং আরো বাড়ছে। পুলিশ-প্রশাসনকে বারবার এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি, তারা শুধু বলেছেন এরকম ভাবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডাম্পিং করা বেআইনি, কিন্তু তারা কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।
এরই ফলস্বরূপ গ্রামের মহিলারা অবৈধ ডাম্পিং এর প্রতিবাদে মাঠে নামেন এবং জানতে চান যে এই ভাবে ডাম্পিং করার পারমিশন কে বা কারা দিয়েছে কিন্তু যথারীতি কোনো উত্তরই তারা পাননি। ফলত এরপর আর কোনো গাড়ি ডাম্পিং করতে এলে তার ফল ভালো হবেনা বলে জানিয়েছেন গ্রামের মহিলারা এবং ইতিমধ্যে যে সমস্ত ওয়েস্ট ফেলা হয়েছে তা যেন তুলে নিয়ে যাওয়া হয় সেই দাবিও রাখেন তারা।
ইতিমধ্যেই গ্রামের ১কিমি দূরে তৈরি হওয়া শ্যামস্টীল কারখানার দূষণে জর্জরিত গ্রামবাসী কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের বা শাসকদলের কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই, রমরমিয়ে চলছে আরেকটি দূষণকারী স্পঞ্জ আয়রন কারখানা তৈরীর কাজ, কাটা হয়েছে শতাধিক গাছ, রোধ করে দেওয়া হয়েছে গ্রামের নদীর গতিপথ। বারবার প্রতিবাদ মিছিল, আনুষ্ঠানিক ভাবে চিঠির মাধ্যমে আবেদন করার পরেও পুলিশ প্রশাসন কোনো প্রকার কর্ণপাত করছে না বলে অভিযোগ গ্রামবাসীদের।

20/03/2026

পুরুলিয়া জেলার, রঘুনাথপুর মহকুমার অন্তর্গত দিগারডি গ্রামে জনবসতি থেকে মাত্র ৫০ মিটার দূরে রেড ক্যাটাগরির শ্যামস্টীল কারখানা নির্মাণ করা হয়েছে, যার ভয়ানক দূষণের প্রভাবে গ্রামবাসীর জীবন কিভাবে দুর্বিসহ হচ্ছে দেখেনিন।
প্রতিমুহূর্তে তারা মৃত্যুর আশঙ্কার সাথে দিনযাপন করছেন, মারা যাচ্ছে গ্রামের গৃহপালিত পশু-পাখী, গ্রামের পুকুরের জল ছেয়ে ফেলেছে কালো আস্তরণ, বাড়ির মেঝেতে, ছাদের উপর সবসময় জমছে কালো কালি, মুখ থেকে থুথু ফেললেই বেরোচ্ছে কালি, কারখানার বিকট আওয়াজ কেড়ে নিয়েছে রাতের ঘুম। বারবার কারখানা কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান গ্রামবাসী, বরং দিনের পর দিন দূষণ আরো বেড়েই চলেছে।
ইতিমধ্যেই এই কারখানার পাশেই ঝাড়ুখামার গ্রামের নিকটে আরেকটি স্পঞ্জ আয়রন কারখানা নির্মাণের উদ্দেশ্যে, সরকার দ্বারা অধিগৃহীত জমিতে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হয়েছে, যার ফলে এলাকার পরিবেশ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে এমনি আশঙ্কা করছেন গ্রামবাসী। বার বার প্রশাসন কে জানিয়েও কোনো লাভ হয়নি, প্রশাসন তাদের কথা উপেক্ষা করে চলেছে মাসের পর মাস। এমনি চলতে থাকলে আশেপাশের গ্রামের মানুষদের খুব শীঘ্রই প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে পলায়ন করতে হবে বলে মনে করছেন তারা।


05/03/2026

হোলির দিন সারা বাংলা যখন রঙিন আবিরে মত্ত,
পুরুলিয়া জেলার, রঘুনাথপুর মহকুমার, ঝাড়ুখামার গ্রামের গ্রামবাসীদের জীবনে নেমে এসেছে অন্ধকার, তাই এবছর তাদের 'কালো হোলি'।
গ্রামের পাশে গড়ে ওঠা এক লৌহ-ইস্পাত কারখানার দূষণের কালো প্রলেপে আচ্ছাদিত শিশুদের খেলার মাঠ, পুকুর, বাড়ির ছাদ, গাছপালা, গবাদি পশুর চারন ভূমি, স্বাসকষ্টে ভুগছেন একাধিক বৃদ্ধ মানুষ, মৃত বাচ্চা প্রসব করছে গবাদি পশু। এমন সময় আরেকটি স্পঞ্জ আয়রন কারখানা তৈরীর উদ্দেশ্যে শুরু হয়েছে জমিতে বাউন্ডারি নির্মাণের কাজ, কাটা হচ্ছে হাজারো গাছ। গ্রামবাসীদের মতে তাদের সাথে কোনোরকম পরামর্শ ছাড়াই শুরু হয়েছে এই কাজ, তারা বার বার আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু কেউ শোনেনি তাদের কথা, উল্টে শুরু হয়েছে পুলিশের ধমকানি চমকানি। আরেকটি রেড ক্যাটাগরির কারখানা নির্মিত হলে এলাকায় মানুষদের বেঁচে থাকা দুর্বিসহ হয়ে যাবে বলে মনে করছেন গ্রামের মানুষ। গ্রামবাসীরা জানান যে, তারা শিল্প বিরোধী নয় কিন্তু আর কোনো দূষণকারী কারখানা তারা এলাকায় হতে দেবেন না, কারন আরো দূষণকারী কারখানা নির্মিত হলে, তার ফল ভোগ করবে আগামী প্রজন্ম। গ্রামবাসীরা জানান, রেড ক্যাটাগরির দূষণকারী কারখানার পরিবর্তে গ্রিন ক্যাটাগরীর পরিবেশ বান্ধব কারখানা নির্মিত হলে তাদের কোনো আপত্তি নেই।
Mamata Banerjee
Banglar Gorbo Mamata
Suvendu Adhikari
Abhishek Banerjee
BJP West Bengal
Republic Bangla
Zee 24 Ghanta
All India Trinamool Congress




03/03/2026



Mamata Banerjee
Suvendu Adhikari Abhishek Banerjee BJP West Bengal All India Trinamool Congress

03/03/2026

পুরুলিয়া জেলার, ঝাড়ুখামার গ্রামের সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে গ্রামের থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি স্পঞ্জ আয়রন কারখানা নির্মাণের জন্য বাউন্ডারি নির্মাণ শুরু হয়েছে, এবং সেই অঞ্চলের হাজার হাজার গাছ প্রতিদিন কেটে ফেলা হচ্ছে। ২০০৮-০৯ সাল নাগাদ সরকার গ্রামের মানুষদের কাছ থেকে জমি অধিগ্রহণ করেছিল, তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে যে সেখানে পরিবেশ বান্ধব কারখানা তৈরি হবে, ফলে গ্রামের সাধারণ যুবক-যুবতীরা কাজ পাবে, তাদের কর্মসংস্থান হবে। গ্রামের থেকে মাত্র এক কিলোমিটার দূরে ইতিমধ্যেই একটি লৌহ ইস্পাত কারখানা নির্মিত হয়েছে। সেই কারখানা থেকে ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে দূষণকারী কালো ধোঁয়াযুক্ত গ্যাস নির্গত হচ্ছে প্রতিনিয়ত, গ্রামের মানুষদের ঘরবাড়ি কালো আস্তরণে ঢাকা পড়ছে, গবাদি পশুর চারন ভূমি কালো হয়ে যাচ্ছে, গ্রামের পুকুরগুলি কালো আস্তরণে ঢাকা পড়ছে, এবং সেই বিষাক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। গ্রামের মানুষেরা একটি কারখানার দূষণের কবলে পড়ে ইতিমধ্যেই আতঙ্কিত এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এরপরেও সরকার কিভাবে গ্রামের মানুষদের সাথে কোন রকম আলোচনা না করে, তাদেরকে কোনো আগামবার্তা না দিয়েই এই এলাকায় আরেকটি রেড ক্যাটাগরির স্পঞ্জ আয়রন কারখানা তৈরীর ছাড়পত্র দিয়েছে তা গ্রামবাসীর ধারণার বাইরে। বারবার প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হলেও তারা গ্রামের মানুষকে কোনো সদুত্তর দেয়নি। প্রশাসনের কাছে কোনো সদুত্তর না পাওয়ায় গ্রামের মানুষেরা সাংবাদিক সভারও আয়োজন করেছিল, কিন্তু সরকার এবং প্রশাসন দুজনেই চোখ কান বন্ধ করে রয়েছে,কোনো প্রকার জবাব গ্রামবাসীকে দেয়নি। এই কারণেই ঝাড়ুখামার গ্রামবাসী দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে, যেদিন সবাই আনন্দে মেতে ওঠে নানান রঙের খেলায়, সেই দিনটি তারা কালো রঙে একে অপরকে রাঙিয়ে দিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে উদযাপন করল। তাদের মতে সরকারের অপরিকল্পিত শিল্পায়নের ফলে পুরুলিয়ার সাধারণ মানুষ,পুরুলিয়ার সৌন্দর্য ও সংস্কৃতির যে হাল হতে চলেছে এই কালো রং তারই প্রতীক। তারা জানায় যে এরপরও যদি তাদেরকে সরকার বা প্রশাসনের তরফ থেকে কিছু না জানানো হয়, এবং এভাবেই গাছকাটা এবং বাউন্ডারি নির্মাণের কাজ চলতে থাকে, তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Mamata Banerjee
Banglar Gorbo Mamata
Abhishek Banerjee
BJP West Bengal
Suvendu Adhikari



Address

Raghunathpur, WB, India

723133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ignored Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share