19/11/2025
It was a wholesome experience!
দ্বাদশ সংসদ নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারবেন! এই খবরটা পুরনো তবে গতকাল থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে!
নতুন অ্যাপ চালু হয়ে গেছে ইতিমধ্যেই! আজকে করে ফেললাম আমার রেজিট্রেশন!
খুবই সহজ!
👉🏼 প্রথমে “Postal Vote BD” অ্যাপ টি ডাউনলোড করুন! অ্যান্ড্রয়েড, IOS দুই প্ল্যাটফর্মেই আছে!
👉🏼 আপনার বিদেশি ফোন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে একটা একাউন্ট খুলুন। এবং নতুন খোলা একাউন্ট টি তে লগইন করুন!
👉🏼 এরপর ভোট এর আবেদন প্রক্রিয়া!
প্রথমেই আপনার NID এর স্ক্যান করতে হবে! স্ক্যান হয়ে গেলে আপনার NID এর তথ্য চলে আসবে!
👉🏼 এরপর পাসপোর্ট এর তথ্য দিয়ে আপনার ফেস স্ক্যান করা হবে! এরপর একটা সেলফি তুলতে হবে!
👉🏼 এরপর বিদেশে আপনার সঠিক ঠিকানা লিখতে হবে!
👉🏼 তারপর আপনার তথ্য যাচাই করা হবে!
যাচাই হয়ে গেলে আপনার ঠিকানায় ডাক এর মাধ্যমে ব্যালট চলে আসবে তাতে আপনি ভোট দিয়ে আবার পোস্ট করবেন!
এভাবে বিদেশের মাটিতেও আপনার ভোট গণনা হবে!