Shiplu

Shiplu Daily Life Blogging

23/06/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

La perla Mall Gudalajara,Mexico 🇲🇽 ready for Christmas.
21/12/2022

La perla Mall Gudalajara,Mexico 🇲🇽 ready for Christmas.

কি সবাই খুব কাঁদছিস ? মন খারাপ সবার? আমাকে আর দেখতে পাবি না সামনে আর নতুন গান গাইব না‌ এগুলো ভাবছিস??? কষ্ট পাস নারে তোর...
02/06/2022

কি সবাই খুব কাঁদছিস ? মন খারাপ সবার? আমাকে আর দেখতে পাবি না সামনে আর নতুন গান গাইব না‌ এগুলো ভাবছিস???

কষ্ট পাস নারে তোরা কষ্ট পেলে আমি কিভাবে শান্তি পাবো বল।কাল তোদের সবাইকে Aashayein গানটা শোনানোর সময় কি বললাম আমি কোনোদিন গান শিখিনি bathroom singer ছিলাম কিন্তু আজ এই সাধারণ Krishnakumar Kunnat কে KK বানালি তো তোরাই। জীবনে কিছু impossible ভাববি না শুধু ভালোবাস ভালোবেসে কাজ টা চালিয়ে যা আর স্বপ্ন বড়ো দেখবি and be a dream chaser.।Tadap Tadap গান থেকে আজকের India wale ,Tu jo mila, Sadak 2 এর Shukriya সব তো তোদের জন্য।।তোরা কাঁদলে ভেঙ্গে পড়লে আমি কিভাবে বাঁচব বলতে পারিস !! কি অবাক হচ্ছিস ভাবছিস সত্যি যদি বেঁচে উঠতাম ! ওরে আমাকে মারা ভগবানের ও সাধ্য নেই উনি তো শুধু আমার দেহটাকে বিলীন করেছেন কিন্তু তোদের মনে আমি যে নিজের গানের আত্মা কে তৈরি করেছি তাকে মারবে কার সাধ্যি !! যতদিন তোরা থাকবি আমার গানেই আমি বেঁচে থাকব তোদের মধ্যে।জানিস এই গরমে কাল খুব কষ্ট হচ্ছিল সব গান শেষে পুরোটা পারলাম না শোনাতে তোরা এর জন্য আমার ওপর অভিমান করিস না আবার।।তোরা সবাই আমাকে এতগুলো বছর ধরে যে ভালোবাসা দিয়েছিস সেটাই আমার জীবনের শ্রেষ্ট প্রাপ্তি শ্রেষ্ট পুরষ্কার।। আমার সাথে তোরাও যখন চিল্লে গাইছিলি Ankho mein teri ajab si ajab si aday hai... আবার গাইছিলি Tuhi meri shab hai subhah hai tuhi din mera আমার মুখের হাসি টা তোরা দেখেছিলিস কিনা জানিনা কিন্তু আমি কষ্ট টা বুঝতেই পারছিলাম না।।আরে তোরাই তো আমাকে বাঁচিয়ে রাখবি।। বন্ধুদের সাথে যখন party korbi বলবি...bigde duniya bigde bhi do jhagre duniya jhagre bhi do lare jo duniya larne bhi do hum apne dhun pe gaye....যখন বন্ধু অভিমান করবে তার পাশে গিয়ে কাঁধে হাত রেখে বলবি Yaaron dosti badi hi haseen hai ye na ho toh kya phir bolo yeh zindagi hai যখন ভালোবাসবি বলবি Zara si dil mein de jagah tuuu ভালোবাসে প্রেমিকা কে বলবি ...jo bhi jitne pal jiuu unhe tere sang jiuu...মন খারাপ হলে Beetein lamhe শুনিস নয়তো Piya aay na দেখ তোদের প্রত্যেকটা আবেগে আমি বেঁচে আছি।। এবার যখনি আমার কথা ভাববি Ab to forever চালিয়ে নাচ করবি।। শুধু বৌ টার জন্য খারাপ লাগছে শেষ নিঃশ্বাস টা ওর কোলে মাথা রেখে নেওয়া হল না।।সারাটা জীবন আমাকে আগলে রেখেছে She is my “Pehla pyaar”..যাই হোক আমার সন্তানরা আমার বন্ধুরা সবাই খুব কষ্ট পাচ্ছে জানি কিন্তু বিশ্বাস কর আমি চাইনি এভাবে ফাঁকি দিয়ে চলে যেতে তবে ওই ওপর থেকে director বললেন আমার জীবনের নাট্যমঞ্চে পাঠ এই পর্যন্ত।তাই তোদের সবার জন্য গেয়ে গেলাম জীবনের শেষ গান “Hum rahen yahan nah rahen kal; kal yaad ayenge yeh pal; pal yeh hai pyar ke pal; chal aa mere sang chal ;chal sochen kya; choti si hai zindagi ;kal mil jaye toh hogi khushnaseebi....” আর কাঁদিস না তোরা কাল সারারাত ঘুমাস নি কেউ; এভাবে চললে স্বপ্নগুলো তোদের পূরণ করবি কিভাবে শরীর খারাপ হবে তো‌। তখন আমার তোদেরকে শেখানো সবকিছু ব্যর্থ হয়ে যাবে আর সেদিন সত্যি আমি মরে যাব।। তোরাই বল এটা হোক তোরা কি চাস্!আমি জানি তোরা চাস না তোরা যে আমায় খুব ভালোবাসিস।। যা এবার মন দিয়ে নিজেদের কাজ কর আর কি বলেছি কি হতে!? হ্যাঁ dream chaser.. তার আগে একটু rest নিয়ে নে আর এবার হাসি মুখে আমাকে বিদায় জানা। সবাই গা আমার সাথে “Zindagi do pal ki zindagi do pal ki intezaar kab tak hum karenge bhala tumhe pyaar kab taak nah karenge bhala zindagi do pal ki.......”

Alvidaaa......dost.....bohot sara pyaarrr.... Love you alll ..... 💝 তোরা আমাকে অমর করে দিলি ♥️✨

[কথাগুলো কাল্পনিক তবে আবেগ টা বাস্তব 😊♥️✨]

KK supermacy is never ending...... 🫂🥺♥️✨


লেখা - রজত মন্ডল ( FB থেকে সংগ্রহিত )

02/06/2022

🤔🤔🤔
কাল দুপুর আনুমানিক ২.৩০ হবে। রাস্তার পাশের কলকাতা চেনা দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স ২৩ কি ২৪ হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল। ভিতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে! সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটেফোঁটা….

মেয়ে- দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে?

দোকানী- হ্যাঁ, ভাত পাবেন, বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সব্জি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগীর মাংস,পাঠার মাংস।

মেয়ে- এমনি শুধু ডাল আর ভাত কত দাদা?

দোকানী – ভাত, ডাল, সবজি ৩৫ টাকা।

মেয়ে – আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিন!

৩০ টাকায় হয়ে যাবে তো?

দোকানী – আচ্ছা বসুন দিচ্ছি!

এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে।

মেয়ে – ” হ্যাঁ মা বলো!

হ্যাঁ ! হ্যাঁ ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি! হ্যাঁ খেয়েছি। মাছ,সব্জী, ভাত। তুমি ওষুধগুলো খেয়েছ?….. হ্যাঁ আমি ৫ টার ট্রেনটা ধরবো… আচ্ছা ভাইকে টিউশান থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে……আচ্ছা রাখো।”

ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো….. হয়তো অসুস্থ মা.. স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিলো…

দেখে কি রকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো… একটা অজানা অচেনা মেয়ের জন্য.. কি যেন বলে এই বয়সটাকে… বালিকার চেয়ে বড়.. যুবতীর চেয়ে ছোট।

নারী স্বাধীনতা কি- ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিলো, মনে মনে শুভকামনা জানালাম..

এই চাকরির আকালের যুগে হে বালিকা তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায়.. শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছো.. আর বাকী অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে…. এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিলো.. যদিও “মেয়ে” তুমি মন জিতে নিলে..

কিন্তু ঘটনাটা আরও বাকী….

দোকানী ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বললো,
দিদি আমি ভুল করে সব্জিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ!!

ওই তিরিশ টাকাই দিয়েন।

মেয়ে -কিন্তু আমি তো শুধু ডালভাতই….

দোকানী – আমি একদম ভুলে সব্জিটা দিয়ে ফেলেছি.. আপনি প্লিজ খেয়ে নিন.. তিরিশ টাকাই নেবো আমি…আমার ভুল.. আপনি না খেলে এতোটা খাবার নষ্ট হবে আমার..

ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল…

বিল দেয়ার সময় দোকানদার কে জিজ্ঞাসা করলাম, দাদা সত্যিই কি ভুল করে সব্জীটা দিয়েছেন?
দোকানদার কানের কাছে এসে বললো, “শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা! এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে:) ওর খুব খিদে পেয়েছে। দেশের বাড়িতে আমারও বোনটার বয়স এরকমই” বলে আবার নির্লিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, তরকারির রাজ্যে হারিয়ে যায়।

আমি খুঁজে পেলাম না, কার জন্য বেশী ভালো লাগা উচিৎ! মেয়েটা নাকি দোকানদার!!

হয়তো একটা কথা বলা যেতে পারে,
যে যুদ্ধ জিনিসটা বোঝে, সেই যোদ্ধার ঘাম, ক্ষুধার মূল্য দিতে জানে।
(Collected)

Dirección

Guadalajara

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Shiplu publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir