09/10/2025
তারপর আমরা বড় হয়ে গেলাম! স্বপ্নগুলো কেমন যেন বদলে গেলো। চাঁদ মামা কোথায় যেনো হারিয়ে গেলো, চাঁদের বুড়িটাও আর আসে না। আমাদের হাসিটা কেমন মলিন হয়ে গেলো, বন্ধুরা সব হারিয়ে গেলো দূরে কোথাও! বাবা- মায়ের বয়স বেড়ে গেলো। হারিয়ে গেলো শৈশবের বিকেল, ঘোরলাগা সন্ধ্যা, সুখের ঘুম, নিশ্চিন্তের জীবন। জীবনের সমীকরণ মিলাতে মিলাতে একদিন আমরাও হারিয়ে যাবো নক্ষত্রের মতো। আহা!