07/21/2026
আজ শাহ হামজার রান্নাঘরে – একদম অন্যরকম গরুর মাংস
আজ ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি। Traditional style না, আমার নিজের স্টাইলে রান্না করলাম গরুর মাংস।
ফ্রিজ থেকে বের করা fresh beef-এ একসাথে মাখিয়ে দিলাম আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, গরম মসলা, আর আমার কিছু secret spices। সাথে দিলাম সরিষার তেল, সামান্য cooking oil আর অল্প একটু মাখন।
তারপর আলাদা করে পেঁয়াজ ভাজা বা মসলা কষানো কিছুই করিনি। সবকিছু একসাথে হাঁড়িতে দিয়ে low heat-এ ধীরে ধীরে রান্না করেছি।
মাংস থেকে যখন নিজের natural juice বের হলো এবং সেই পানি শুকিয়ে আসল, তখন আর ঠান্ডা পানি নয়—এক কেটলি ফুটন্ত গরম পানি যোগ করলাম। এরপর আবার ধীরে ধীরে সেদ্ধ হতে দিলাম।
ফলাফল?
অসাধারণ soft, juicy, moist আর deep flavor-এর গরুর মাংস। প্রতিটা piece-এর ভেতর পর্যন্ত মসলা ঢুকে গেছে। শেষে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। Simple, কিন্তু স্বাদ ছিল একদম restaurant quality.
Quick Recipe:
* Beef (কসাই কাটা)
* Ada-Roshun Bata
* Holud
* Morich
* Lobon
* Garam Masala
* Amar Secret Spice Mix
* Sorishar Tel + Cooking Oil
* Ektu Makhon
* ফুটন্ত গরম পানি
কোনো shortcut না, কোনো pressure cooker না। শুধু patience আর low flame।
এভাবেই আমি রান্না করতে ভালোবাসি—simple, natural, full of flavor.
আপনারা গরুর মাংস কীভাবে রান্না করেন? আপনাদের secret ingredient কী? Comment-এ জানাবেন।
— Shah Hamza
Immigrant Blogger | Cooking with Shah Hamza