09/10/2026
কে বলবে আর কদিন পর আমাদের বিয়ের ১৫ বছর পার হয়ে যাবে! আমার বয়সের প্রায় অর্ধেক সময় এই মানুষটার সাথে আমি দিব্যি কাটিয়ে দিলাম।😊
অথচ এক দিনের জন্যেও মনে হলো না যে আমার সেই অবুঝ বয়সের নেওয়া সিদ্ধান্ত ভুল ছিল। পুরো পৃথিবী একদিকে হয়ে গিয়েছিলো আমাদের আলাদা করার জন্য। কত শত ঝড়-ঝাপ্টা পার করেছি দুজনে। তবুও কখনও এক মুহূর্তের জন্য মনে হয়নি আমরা দুজন আলাদা থাকতে পারবো।
প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি এই মানুষটার।😘👉👈
কারণ সে আমাকে শুধু ভালবাসে না, সে আমাকে সম্মান করে।
সে আমাকে ভালবেসে আটকে রাখতে চাইনি কখনো, বরং উড়বার পাখা খুঁজে দিয়েছে।
যতবার উড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছি, ততবার হাত ধরে টেনে তুলেছে।
পুরো পৃথিবীর বিপক্ষে গিয়ে সে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে।
আমার ঠিক-ভুল সমস্ত সিদ্ধান্তে পাশে থেকেছে ।
আমার জীবনটাকে আমার মত করে উপভোগ করতে শিখিয়েছে ।
সাধারণত অনেক ভালবাসায়, একজন আরেকজনের জন্য অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যায়। আমাদের ক্ষেত্রে তা হয়নি কখনো। বরং আমরা দুজন নিজস্ব সত্তা নিয়ে বড় হয়েছি। কেউ কাউকে ওভারশ্যাডো করিনি কখনো। বরং একজন আরেকজনের পরিপূরক হয়ে থেকেছি।
সৃষ্টিকর্তা আমার এই মানুষটাকে সবসময় ভালো রাখুন । ❤️