Eastern Railway Media Influencer

  • Home
  • Eastern Railway Media Influencer

Eastern Railway Media Influencer Eastern Railway Media Influencer united official

“From Rail Passion to People’s Mission"

25/05/2026

রাতের কাকদ্বীপ কেমন দেখতে ?
আজকে আমরা দেখার চেষ্টা করবো শিয়ালদহ দক্ষিণ শাখার রেল স্টেশন কাকদ্বীপ ।

,

আজ রবিবাসরীয় উপলক্ষে একটি জনসচেতনতা মূলক পোস্ট --প্রতিদিন রেলপথের পরিধি বেড়েই চলেছে সাথে বেড়ে চলেছে গাড়ির সংখ্যা উন্...
24/05/2026

আজ রবিবাসরীয় উপলক্ষে একটি জনসচেতনতা মূলক পোস্ট --

প্রতিদিন রেলপথের পরিধি বেড়েই চলেছে সাথে বেড়ে চলেছে গাড়ির সংখ্যা উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে চলছে রেলপথ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ । ফলে সেভাবে চাহিদা অনুযায়ী কর্মী সংখ্যার ঘাটতি সর্বত্র লক্ষণীয় । এমতাবস্থায় নেহাৎ উপস্থিত বুদ্ধি না থাকলে রেলপথেও চলা মুশকিল ।

যেহেতু আমাদের তরফ থেকে রেল সংক্রান্ত পোস্ট করা হয় তাই এটিও রেল সংক্রান্তই। গতকাল কোনো একটা রেল সংক্রান্ত গ্রুপে একটি সাধারণ বিষয়কে অসাধারণ অর্থাৎ নাশকতার কথা বলে উল্লেখ করার চেষ্টা করা হয়েছিল, কিছুক্ষণের মধ্যে বিষয়টা আমাদের নজরে আসে এবং সাথে সাথে অফিসিয়ালদের কাছে সঠিক তথ্যটা জানতে চাইলে তারা খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেন পরবর্তীক্ষণেই সেই গ্রুপের অ্যাডমিন প্যানেলের সাথে বিষয়টা আলোচনা করা হয় এবং তারা সেই পোস্টটি থেকে উৎপাদিত ভুল ধারণাকে আটকানোর জন্য সেই পোস্টটি সেই গ্রুপ থেকে তৎক্ষণাৎ ডিলিট করে দেন বা মুছে ফেলেন।

কেন সেই পোস্ট ডিলিট করা হয় ?

রেলের নিয়ম অনুযায়ী বিষয়টি ছিল খুবই সাধারণ শুধুমাত্র অতি সক্রিয়তা দেখানোর ফলে সংশ্লিষ্ট দুজন রেলের কর্মচারী লঘু পাপে গুরু দণ্ড পান, যা মোটেই কাম্য নয় । তাই সেই বিষয়ে সঠিক ধারণা দেওয়ার জন্যই আজকের এই পোস্ট যাতে পরবর্তীতে এরকম কোনো ঘটনা অন্তত কারো সাথে নাঘটে পক্ষান্তরে সাধারণের একটু জ্ঞানেরও সঞ্চার হতে পারে ।

প্রথম ছবিটি গতকালকের সেই লঘুদন্ডে গুরু পাপের ছবিটি যা বিশ্লেষণ করলে দেখা যাবে - দুটো রেলের মধ্যে জয়েন্টকে ওয়েল্ডিং করে রেলের ফাক বন্ধ করা হয়েছে।

রেলপথে জয়েন্টগুলো ফাকমুক্ত করতে মূলত দু'ধরণের ওয়েল্ডিং করা হয়, SKV ও FB ওয়েল্ডিং। গরমে ও ঠান্ডায় রেল লাইনের প্রসারন ও সংকোচন ধর্মকে ঠিক রাখতে SEJ ব্যবহার করা হয় ।

১. SKV ওয়েল্ডিং বা থারমিট ওয়েল্ডিং যা চালু রেল লাইন বা রেল লাইনের বাইরেও করা হয়। এটা করতে অনেক গুলি পদক্ষেপ নিপুণভাবে নিতে হয়। (ছবি সংখ্যা - ০২) এক্ষেত্রে ওয়েল্ডিং করার পর ওই জয়েন্টে জুগল প্লেট বেধে দেওয়া হয় । USFD দপ্তর সেই ওয়েল্ডিং জয়েন মেশিন দ্বারা স্ক্যানিং করে রিপোর্ট দেন সংশ্লিষ্ট দপ্তরকে এবং যার ভিত্তিতে নির্ণয় হয় যে ওই ওয়েল্ডিং জয়েন্টে আর প্লেট বেঁধে রাখার প্রয়োজন আছে কিনা । মেশিন দ্বারা যখন ওই ওয়েল্ডিং জয়েন্ট চেক করার সময় যুগল প্লেট খুলে ফেলা হয় ও সেই জয়েন্টের আশেপাশে গ্রীজ লাগিয়ে তা সুন্দরভাবে চেক করা হয়। এই জয়েন্ট গুলোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় কারণ SKV ওয়েল্ডিং করার সময় অনেকগুলি পদক্ষেপ রয়েছে যেগুলি প্রতিটি গুরুত্বপূর্ণ ।

২. FB জয়েন্ট (ছবি সংখ্যা - ০৩) ফ্লাসবাট ওয়েল্ডিং, এই জয়েন্টগুলি মূলত রেল প্ল্যান্টে করা হয় আবার কোথাও কোথাও মোবাইল ভ্যান এনেও এই জয়েন্টগুলো করা হয়ে থাকে বিশেষ করে যেখানে নতুন লাইন পাতা হয় সেইসব জায়গায় । এখানে আলাদা করে প্লেট বাধার প্রয়োজন হয় না কারণ এগুলি করতে আগেরটির মতো অতগুলি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় না , এবং তুলনামূলক যথেষ্ট মজবুত হয় ।

৩. গ্লুড জয়েন্ট (ছবি সংখ্যা- ০৪) যা মূলত রেলপথের সিগন্যালিং এর ক্ষেত্রে প্রয়োজন হয় এটি সুপার গ্লু ও ইন্সুলেটেড টেন্সিল, কার্বন ফাইবারের এর সাহায্যে করা হয়। এবং পরবর্তীতে একটা সময় পর এটিও বাদ দিয়ে দিতে হয় । এটি রানিং রেলে করলে সেক্ষেত্রে তুলনামূলক একটু দুর্বল হয় কিন্তু আউটসাইডে করলে তুলনামূলক মজবুত হয়। এক্ষেত্রে এই জয়েন্টটি করার সময় দুটি রেল ট্রাকে মোট তিনটে তিনটে করে ছটা নাট বোল্ট লাগাতে হয় ।

৪. নরমাল ফিসপ্লেট জয়েন্ট (ছবি সংখ্যা -০৫) এক্ষেত্রে আগেকার দিনে দু ফুট সাইজের প্লেট লাগানো হলেও বর্তমানে গাড়ির গতিবেগ বেড়ে যাওয়াতে এবং সুরক্ষাকে আরো মজবুত করতে রেলের প্রান্তর থেকে দূরবর্তী দুটো দুটো চারটে হোল করা থাকে নাট বোল্ট বাধার জন্য । ব্লক সেকশন হলে কোনোরকম ভোল্টেজ কন্টিনিউটি এর প্রয়োজন হয় না তাই আলাদা করে বন্ড বাধার প্রয়োজন হয় না তবে ট্র্যাক সার্কিট এরিয়া হলে সেক্ষেত্রে কিন্তু জয়েন্টের দুপাশে বন্ড বাধার প্রয়োজন হয় ভোল্টেজ কন্টিনিউটির এর জন্য । এই জয়েন্ট গুলি মূলত পয়েন্ট ক্রসিংয়ের ব্যাকলেগ ও ফোরলেগে দেখা যায় । পাশাপাশি যেখানে নতুন রেল পরিবর্তন হয়েছে বা টুকরো রেল পরিবর্তন হয়েছে এবং তৎক্ষণাৎ ওয়েল্ডিং করা সম্ভব হয়নি সেসব জায়গায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রেল ট্র্যাক থেকে ছিদ্র কম করে ফেলার উদ্দেশ্যে অনেক সময় এই প্লেটের একদিকে দুটো বোল্ট বাধা হয় ও অপরদিকে দুটো প্ল্যান বেঁধে দেওয়া হয়।

৫. জাংশান জয়েন্ট বা কম্পাউন্ড জয়েন্ট (ছবি সংখ্যা -০৬) , এই জয়েন্ট গুলো মূলত দু ধরনের রেলট্রাকের গেজ ফেজকে সমান করতে ব্যবহার করা হয় । যাতে দু'রকমের রেল ট্রাক হলেও সেখানে এসে যেন জোরে হ্যামারিং নাহয় । দু ধরনের রেল বলতে ৬০+৫২ অথবা ৫২+৯০R । এই জয়েন্টে ওয়েল্ডিং করার আগ পর্যন্ত এক ধরনের স্পেশাল প্লেট দিয়ে বাধা থাকে যা সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরী। আগে এই জয়েন্ট গুলি ওয়েল্ডিং করা যেত না তবে বর্তমানে এই জয়েন্ট গুলিও কিন্তু ওয়েল্ডিং করা হচ্ছে । সুরক্ষার খাতিরে এই ওয়েল্ডিং হয়ে যাওয়া জয়েন্ট গুলিতে সারা বছর যুগল প্লেট বেধে রাখা হয়।

সোজা কোথায় বলতে গেলে কোনেই ওয়েল্ডিং হয়ে যাওয়া জয়েন্টের প্লেট যদি খুলে দুপাশে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কার কোনো কারণ নেই । যদি কোনো ওয়েল্ডিং না হওয়া জয়েন্টের প্লেট খুলে পড়ে থাকে দু পাশে সেক্ষেত্রে প্রয়োজনে আপনারা যেকোনো সংশ্লিষ্ট দপ্তরের রেল কর্মচারীকে ইনফর্ম করতে পারেন বা কাছাকাছি স্টেশন মাস্টার ,গেট কিপারকে অতি অবশ্যই জানান ।

গতকালকের ঘটে যাওয়া ঘটনাটা খুব সাধারণ বলার কারণ হলো ওখানে নতুন TW SEJ বসেছে এবং চারটি SKV ওয়েল্ডিং করা হয়েছিলো । ওয়েল্ডিং করার পরে তা USFD চেক হয় এবং ফাইনাল টাইট না দেবার কারণে সেটির নাট বোল্ট খুলে আলগা হয়ে পড়ে যায় ও যারা সেটিকে দেখেন অর্থাৎ অতিসক্রিয় মানুষদের কর্মকাণ্ডের জন্য বিষয়টি অনেক বড় আকার ধারণ করে । তবে বলে রাখি সেটি মোটেও নাশকতা ছিলোনা। (আজ থেকে প্রায় ০৮ বৎসর আগেও এই একই ঘটনা আমার সাথে পায়রাডাঙাতে ঘটেছিল)

এইরকম রেল বিষয়ক বিভিন্ন সঠিক তথ্য জানতে আমাদের নির্দ্বিধায় মেনসন করতে পারেন জলের মত বুঝতে বিষয়টি বুঝতে বা Follow দিয়ে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তী রেল বিষয়ক আপডেট পেতে। ভারতীয় রেলওয়ে আপনাদের যাত্রার শুভ কামনা করে শেষ করছি ।
✍🏽✍🏽✍🏽✍🏽
মুঠোফোনে বন্দী


,

24/05/2026

কেমন দেখতে নামখানা থেকে কাকদ্বীপ পর্যন্ত সিঙ্গেল লাইন রেলরুট? আসুন দেখার চেষ্টা করি ও আনুষঙ্গিক কিছু বিষয় জানার চেষ্টা করি ।

,

22/05/2026

ভারতীয় রেল নেটওয়ার্কের মধ্যে দীর্ঘতম পথ অতিক্রমকারী হামসফর এক্সপ্রেসটি হলো আগরতলা–এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস (ট্রেন নম্বর ১২৫০৪)। সামগ্রিকভাবে, ভারতীয় রেল ব্যবস্থার সপ্তম দীর্ঘতম ট্রেন পরিষেবা হিসেবে এটি স্থান করে নিয়েছে।
এই সুপারফাস্ট ট্রেনটি উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাকে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর সাথে সংযুক্ত করে।

The Humsafar Express covering the longest route within the Indian Railways network is the Agartala–SMVT Bengaluru Humsafar Express (Train No. 12504). Overall, it ranks as the 7th longest train service in the Indian Railways system.
This superfast train connects Agartala—the capital of Tripura in Northeast India—with Bengaluru, the capital of Karnataka in South India.

22/05/2026

দিন দিন যেভাবে অপরাধের হার বেড়ে যাচ্ছে তাতে কার মধ্যে কি আছে বলা খুব মুশকিল তবে চলতি পথে রেলে ভ্রমণকারী প্রতিটি যাত্রীদের কাছে অনুরোধ একটু সচেতন হয়ে সত্যতা যাচাই করে নেবেন 🙏 । হতে পারে আপনার একটু সচেতনতার কারণে কোন একটা অপরাধ দমন করা সম্ভব ।
কি সেই সচেতনতা ?
দেখুন আজকের এই ছোট্ট ভিডিওর অংশে ___
ভিডিওটি সংগ্রহ করা হয়েছে "আমাদের মুর্শিদাবাদ" নামক পেজ থেকে ।


,

বর্তমানে রেলের গতি  দ্রুত থেকে দ্রুততর হারে বাড়ছে। তাই যারা এই পোস্টটিকে দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ 🙏 দয়া করে রেল...
22/05/2026

বর্তমানে রেলের গতি দ্রুত থেকে দ্রুততর হারে বাড়ছে। তাই যারা এই পোস্টটিকে দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ 🙏 দয়া করে রেল ট্রাকের ওপর নিতম্ব ঠেকিয়ে ছবি তোলা থেকে বিরত থাকুন ।

আপনি ভাবছেন এই ছবি তুলে দিচ্ছেন তিনি তো আশেপাশটা দেখবেন _ ভালো করে খেয়াল করে দেখুন যিনি ছবি তুলছেন তার কানেও কিন্তু হেডফোন গুঁজে আছে । মাথায় রাখবেন রেললাইন কোনও পার্ক নয়। ধন্যবাদ সকলকে ভারতীয় রেলের আপনাদের যাত্রা শুভ হোক ।

,

22/05/2026

খাবারের নামে রেলস্টেশন


,

22/05/2026

শিয়ালদহ থেকে ১০৮ কিলোমিটার দূরে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার শেষ স্টেশন বা সবচেয়ে দূরবর্তী স্টেশন নামখানা । আজ আমরা দেখার চেষ্টা করবো সেই নামখানা রেল স্টেশনের রাতের দৃশ্য।


,

⭐️⭐️⭐️ 18 Stars. One Unified Vision. ⭐️⭐️⭐️Proud to announce that Indian Railways has officially revised its logo with t...
20/05/2026

⭐️⭐️⭐️ 18 Stars. One Unified Vision. ⭐️⭐️⭐️

Proud to announce that Indian Railways has officially revised its logo with the inclusion of 18 red stars, marking the operationalization of South Coast Railway (SCoR) as the 18th Zonal Railway from 01.06.2026. 🚆🇮🇳

The newly added 18th star symbolizes the continuous growth, strength, unity, and nationwide expansion of Indian Railways — connecting millions across the country with pride and progress.

From 01.06.2026 onwards, all Zonal Railways, Production Units, PSUs, and Training Institutes will officially adopt the revised logo.

✨ A historic milestone in the journey of Indian Railways.
Taken from - PRO/HWH/E.Rly (U.D. Sir)



,

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Railway Media Influencer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share