SπHiDul BaBu

SπHiDul BaBu টুকিটাকি মনের ভাব প্রকাশ করি।

21/03/2026

অনুভূতি। 😥

14/03/2026

গ্রাম বাংলার রুপ।🌻


#প্রকৃতি #গ্রামবাংলা

13/03/2026

শত্রু সবসময় আশেপাশের মানুষজনই হয়।

F1 Facebook ゚

অনেক কিছু বুজেও চুপ থাকার অভ্যাস হয়ে গেছে।😶
12/03/2026

অনেক কিছু বুজেও চুপ থাকার অভ্যাস হয়ে গেছে।😶

19/02/2026

Ramzan ul Mubarak. ❤️

উদাসী বিকেল।🌻F1
18/10/2025

উদাসী বিকেল।🌻

F1

জীবন কখনো কখনো থমকে যায়.....
18/10/2025

জীবন কখনো কখনো থমকে যায়.....

Comment of the Year. 🙄🤔
22/11/2024

Comment of the Year. 🙄🤔

15/08/2024

চোর ডাকাতের প্রতি একটা বিনীত অনুরোধ,মিশনে যাবার আগে অবশ্যই গান এবং নাচের প্র্যাকটিস করে যাবেন। কারণ,মিশন সাকসেস না হলে আপনাকে নাচতে অথবা গাইতে হইতে পারে।আপনার পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনার পাছার রং কেমন থাকবে!

01/07/2024

সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন।

প্রিয় সন্তান,,
আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি...

১। জীবন ভাগ্য, এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা,যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবেনা।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো :

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে- তোমার উচিত এটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো - তার মানে এই নয় যে সে সব সময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২।জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটি অনুধাবন করবে,তখন জিবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে,কিংবা তোমার তথাকথিত আত্মীয়স্বজনকে তোমার পাশে পাবে না।

৩।জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততোই বেশি উপভোগ করতে পারবে।

৪। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে।যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতাকে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না,আবার ভালবাসা হারিয়ে বিষণ্নতায়ও অতিরঞ্জিত হবে না।

৫। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না -এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতটুকু জ্ঞানী অর্জন কর না কেন, তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬। আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে।আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনো কোন পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯। তোমার সাথে আমি কতটা সময় থাকবো- এটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি... মূল্যায়ন করি।

_________________
ভালোবাসা সহ,
তোমার বাবা.....

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকং- এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্য প্রযোজ্য।

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when SπHiDul BaBu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share