Cox’s news21 tv

  • Home
  • Cox’s news21 tv

Cox’s news21 tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox’s news21 tv, .

14/12/2023
03/12/2022

নাছিরে মিজান জয়নাল এবং আকবর এর আয়োজনে।

কক্সবাজার আবাসিক হোটেল কটেজ জোনের মালিক কর্মচারী সবাই মিলে দেখছে খেলা, আর আর্জেন্টিনার সমর্থকদের খেলার উপলক্ষে চলছে কাচ্চি বিরানির আয়োজন, এতে হোটেল কটেজ জনের মালিক কর্মচারী সবাই মিলে খেলা দেখার আয়োজন করেছে।
আয়োজনে প্রিন্স রিসোর্ট এবং দার-আল-এহছান গেস্ট হাউস।

06/11/2022

সিফটি টাংকিতে পড়ে আছে মেয়াদ উত্তীর্ণ নষ্ট ইয়াবা ট্যাবলেট।

আদালত প্রাঙ্গণ পিছনে জাজ কোটে যাওয়ার সময় দেখি এক যুবক পায়খানার সিফটি টাংকির ভেতর থেকে নিচ্ছে ইয়াবা ট্যাবলেট, যে ইয়াবা ট্যাবলেট ময়লাতে ফেলে দিয়েছে নষ্ট হয়ে গেছে ঐ নষ্ট ইয়াবা ট্যাবলেট সেবন করার জন্য নিচ্ছে এই যুবক কারণ সে ইয়াবা সেবন করতে না পারলে তার মাথা ঠিক থাকে না বলে।?????????

12/10/2022

কক্সবাজার সদর তারাবনিয়ার ছড়া জামেমসজিদে ১২৩,৫০,০০,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ করছে তারাবনিয়ার ছড়া এলাকা বাসি।

আজ আমরা কক্সবাজার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ও তারাবনিয়ারছড়া জামে মসজিদের ধনী,গরীব,ফকির,মিসকিন দলমত নির্বশেষে সকল মুসল্লিগন ধর্মব্যবসায়ী ও ভূমিদস্যুতায় শফিক মাষ্টার গং কর্তৃক তারাবনিয়ারছড়া জামে মসজিদের সহায় -সম্পত্তি, চাঁদা ওতহবিল পুনরুদ্ধার এবং সরকারী নীতি মালা অনুসারে তারাবনিয়ারছড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠনের দাবীসহ অন্যন্য দাবীতে কক্সবাজার প্রশাসকের এই কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং অত্র স্মারকলিপি প্রদানের জন্য একত্রিত হয়েছি।

কক্সবাজার জেলার সদর থানাধীন হাঙ্গরপাড়া এলাকা থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে রেপিড একশন ব্যাটালিয়ন। ০২/০...
03/06/2022

কক্সবাজার জেলার সদর থানাধীন হাঙ্গরপাড়া এলাকা থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে রেপিড একশন ব্যাটালিয়ন।

০২/০৬/২০২২ তারিখ আনুমানিক ০৩:০০ ঘটিকায় র‌্যাব-১৫এর আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন হাঙ্গরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী *মোঃ সোহেল (৩৫),* পিতা-আব্দুল করিম, সাং-হাঙ্গরপাড়া ০৪ নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে সদর মডেল থানার দায়েরকৃত মামলা নং-১৮৮/২২, যৌতুক নিরোধ আইনের ০৩ ধারা মূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন করাচিপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা গ্রেফতারর‌্যাব-১৫, ...
12/05/2022

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন করাচিপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা গ্রেফতার

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ করাচিপাড়া সাকিনস্থ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১১/০৫/২০২২ খ্রিঃ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে হায়াতউল্লাহ (২৩) (রোহিঙ্গা), পিতা-সলিমুল্লাহ, মাতা-জাহেদা বেগম, সাং-কুতুপালং, ক্যাম্প-৬, ডি/৪, ব্লক-ই/১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ৫,৭০০ (পাঁচ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

কক্সবাজার লাইট হাউস রোড়স্থ কটেজ জোনে অভিযান চালিয়ে আমির ড্রীম নামে কটেজসহ কয়েকটি কটেজ থেকে অন্তত ৪৫ জন পতিতা খদ্দের আটক ...
06/05/2022

কক্সবাজার লাইট হাউস রোড়স্থ কটেজ জোনে অভিযান চালিয়ে আমির ড্রীম নামে কটেজসহ কয়েকটি কটেজ থেকে অন্তত ৪৫ জন পতিতা খদ্দের আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় এ অভিযান পরিচালনা করেন। নতুন, পুরাতন কটেজ ব্যবসায়ীরা ঈদের দিন থেকে পতিতা ব্যবসা পুরোদমে চালু করেন। চিহ্নিত আরো ৫ কটেজ অক্ষত!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox’s news21 tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share