Bappy Khan

Bappy Khan Bappy- A Musician, Author and photographer from Bangladesh. মিউজিকঃ
------------

Bappy Khan
A Freelance Music Producer From Bangladesh. Cast : Jovan & Nadia.

Also Playing Bass with a Rock band named Bivishika (https://www.facebook.com/wearebivishika/) . The Band has two Released Solo albums. Few Glimps of his musical Journey:

Stood 7th In World EDM Ranking, Arranged By VenDJ, The Famous World Music Platform. (https://www.rtvonline.com/entertainment/19323/%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6

%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80?fbclid=IwAR1CfrLRwgEk_sRC1vffUZbNoVxkVhzSLMtaJn-GarGkfWOwZMhZTjZKkBI )

Featured Song:

Bappy Feat Shamim Hasan Sarkar/ Mango Squad :

https://www.youtube.com/watch?v=IgibeaD5fis Bappy Feat Shanarei devi shanu (Lux superstar)

https://facebook.com/story.php?story_fbid=3979505342110615&id=100001535659271 Bappy Feat Ayren Jahan Bindu (Model, actress)

https://youtu.be/6ZGLefGVgf4 Song Featured In Drama:
I LAUGH YOU
Web Series : I Laugh You (episode 03). https://youtu.be/GP6v7Gy51HM?t=183

Nishshobde

Project : Nishshobde
Tune and compose : Bappy Khan

https://www.youtube.com/watch?v=T9cHHNlQ0HA
Mahindra OVC:

https://www.facebook.com/watch/?v=742039055980738
Sritir Pahar Jure : (Project By Bangla Vision)
Singer : Bappy Khan
Lyrics : Insiya Khan
Tune & Music : Bappy khan

https://www.youtube.com/watch?v=UtnVHiJqd3Y
O Pakhi Tui - A Folk Song For G Series. Music : Bappy khan

https://www.youtube.com/watch?v=t2PSyj5Tjz8
Web Series:
------------------


Sundori (bioscope OTT)

Trailer:
https://www.facebook.com/bioscopelive/videos/2623129694592920/
iShTikutum (Comedy Drama ) (Bongo BD)
Link:

https://bongobd.com/contents/ishti-kutum-drama-series-bongo?fbclid=IwAR1PRCmcz8-5vZkDF1yWK1idQubIDGVyYxs_mzZOrKLE-4hRjxZWDy8CULQ

Borof koler golpo (Webseries By Binge)
Trailer:

https://www.facebook.com/106322730735458/videos/1418451061827476
Upcoming Projects:

Composing Songs for an upcoming short Film from Kolkata . ( https://www.facebook.com/srirup.sett/posts/3599695160127268 )

Majha Song, Upcoming Project By Youtube Channel Mango Squad.



বইঃ
------

একক উপন্যাসঃ

১। একা- (স্পাই থ্রিলার) - অরণ্যমন প্রকাশনী (কলকাতা)- (২০১৭)
২। নিশাচর (সাসপেন্স থ্রিলার) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) - (২০১৮)
৩। হার না মানা অন্ধকার (সুপার ন্যাচারাল থ্রিলার/ অন্ধকার সিরিজ ১)- বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ)- এবং অভিযান পাবলিশার্স ((কলকাতা)- (২০১৯)

৪। ঘিরে থাকা অন্ধকার (সুপার ন্যাচারাল থ্রিলার/ অন্ধকার সিরিজ ২)- বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ)- এবং অভিযান পাবলিশার্স ((কলকাতা)- (২০২০)
৫। কেটে যাক অন্ধকার (সুপার ন্যাচারাল থ্রিলার/ অন্ধকার সিরিজ ৩)- বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ)- এবং অভিযান পাবলিশার্স ((কলকাতা) (প্রকাশিতব্য)- (২০২১)
৬। ক্ষ্যাপা (মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর এডভেঞ্চার) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) - (২০২১)
৭। হিমঘুম (সাসপেন্স থ্রিলার) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ) (২০২২)
৮। বিসর্জনের দ্বিতীয় সত্তা - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) (২০২২)

শুভ সকাল।জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর হয়ে গেল। গত বছর এই দিনে ছাত্র-জনতার সম্মিলিত সরব প্রতিবাদ ও আন্দোলনের মুখে পলায়ন ক...
05/08/2025

শুভ সকাল।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর হয়ে গেল। গত বছর এই দিনে ছাত্র-জনতার সম্মিলিত সরব প্রতিবাদ ও আন্দোলনের মুখে পলায়ন করে ফ্যা-সিস্ট হাসিনা ও তার দলের সিংহভাগ নেতা-কর্মী।

এ বিষয় ভোলার উপায় নেই যে, আন্দোলনের পুরো সময় ফ্যা-সিস্ট সরকারের পক্ষ নিয়ে নেক্কা-রজনকভাবে ছাত্র-জনতার উপর গু-লিবর্ষণ ও হাম-লায় জড়িত ছিল পু*লিশ ও আইন শৃঙ্খ-লাবাহিনির বিভিন্ন সদস্যরা।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম দ্বায়িত্ব ছিল এই গণহ-ত্যায় জড়িত পুলি-শ এবং আ-ইন শৃঙ্খ-লাবাহিনির সদস্যদের বি-চারের আওতায় আনা ও উপযুক্ত শা-স্তি প্রদান।
আজ আন্দোলনে বিজয়ের এক বছর পূর্ণ হলো, অথচ অতি দু:খের কথা যে আজ অব্দি দো-ষী পুলি-শ বা আ-ইন শৃঙ্খ-লাবাহিনির সদস্যদের বিচার কার্যক্রমের কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। দ্রুতই তাদের শা-স্তির কোনো উদ্যেগ নেয়া হবে এমন পদক্ষেপও দেখছি না।
এমন অবস্থায়, জুলাই আন্দোলনে গণহ-ত্যায় জড়িত প্রতিটি পুলি-শ ও আই-ন বাহিনির সদস্যদের শা-স্তির বিষয়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ার প্রতিবাদে আমি আজকের এই জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ধরনের আনন্দ উৎসব বা বিজয় উৎসবে সামিল না হবার সিদ্ধান্ত নিয়েছি।

অকর্মণ্য স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ধি-ক্কার জানাই, আর এও জানাই যে যতদিন খু-নি পুলি-শ ও আই-ন বাহিনির সদস্যদের শা-স্তি নিশ্চিত না হবে ততদিন আমি এইসব বাহিনির কাউকে না মানার সিদ্ধান্ত নিয়েছি। ততদিন আমি কোনো পু-লিশ মানি না, ডি-বি, ডিজিএফয়াই বা র‍্যাব চু--দি না।
এইসব বাহিনির খু-নি সদস্যদের জন্য বুকে যে ঘৃণার আগুন জ্বলেছিল, তা দিনকে দিন বাড়ছে।
..
বাপ্পী খান
সঙ্গীত শিল্পী, লেখক, পরিবেশ ও প্রাণী সংরক্ষণ কর্মী
জুলাই আন্দোলনে ভুক্তোভুগী ও আহতদের একজন

১৮.৭.২০২৪নবজীবন প্রাপ্তির এক বছর হলো আজ। সময় কত দ্রুত কেটে যায়!বিকেল ৪টা ১০মিনিটের দিকে আন্দো-লনরত ছাত্রদের একটি মিছিল স...
18/07/2025

১৮.৭.২০২৪

নবজীবন প্রাপ্তির এক বছর হলো আজ। সময় কত দ্রুত কেটে যায়!

বিকেল ৪টা ১০মিনিটের দিকে আন্দো-লনরত ছাত্রদের একটি মিছিল সায়েন্স ল্যাব হয়ে ঘুরে আগাচ্ছিল মিরপুর রোডের দিকে। ল্যাব এইড অব্দি আসার পর শুরু হলো পুলি-শি আক্রমণ।
গু*লি-টিয়া-র গ্যাসের সাথে যুক্ত হলো লাঠিচার্জ।
প্রাণ বাঁচাতে কয়েকজন ছুটল সেন্ট্রাল এর রোডের গলির দিকে।
পাশে দাঁড়িয়ে থাকা পুলি*শ ভ্যান থেকে কয়েকজন নেমে অতি উৎসাহিত হয়ে আক্র-মণ করল।
ডান পায়ে অকস্মাৎ ব্যথা বোধ হলো। অসাড় পা নিয়ে মুখ থুবড়ে পড়লাম পিচঢালা রাস্তায়। টিয়ার গ্যা-স আর বারুদের গন্ধে নিশ্বাস আটকে আসছিল।
পায়ে রাবার বুলেটের ধাক্কা সয়ে প্রায় অচেতন হয়ে পড়ে ছিলাম সেভাবেই, প্রায় চল্লিশ মিনিটের মতন।
কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হতে এক সহৃদয়বান ইঞ্জিন রিকশাওয়ালা আমাকে রাস্তার কোণে খুঁজে পেয়ে দ্রুত ছুটে চলে ধানমন্ডির দিকে।
গ্রিনরোড-মিরপুর রোডের প্রতিটি হাসপাতালে তখন হেলমেটধারীদের প্রহরা।
(এই ঘটনাটা নিয়ে একটি গল্পও লিখেছি 'ক্ষত-পূরণ' নামে, বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত থৃলার গল্প সংকলন ১ এ)

নবজীবন প্রাপ্তির এক বছর!
এই জীবন হার না মানার, এই জীবন সকল অন্যা-য়ের বিরুদ্ধে গর্জে ওঠার, এই জীবন প্রতিবাদের।

17/07/2025
Good Morning Everyone!
05/06/2025

Good Morning Everyone!

আমার লেখা বইগুলোর একটা তালিকা করছিলামঃ *একা (২০১৭)- অরণ্যমন প্রকাশন (পশ্চিমবঙ্গ)*নিশাচর (২০১৮)- বাতিঘর প্রকাশনী (বাংলাদে...
23/04/2025

আমার লেখা বইগুলোর একটা তালিকা করছিলামঃ

*একা (২০১৭)- অরণ্যমন প্রকাশন (পশ্চিমবঙ্গ)
*নিশাচর (২০১৮)- বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ)
*হার না মানা অন্ধকার (অন্ধকার ১)(২০১৯) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*ঘিরে থাকা অন্ধকার (অন্ধকার ২) (২০২০) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*কেটে যাক অন্ধকার (অন্ধকার ৩) (২০২১) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*ক্ষ্যাপা (২০২১)- বাতিঘর প্রকাশনী
*হিমঘুম (বুনো সিরিজ #১) (২০২২)-বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*বিসর্জনের দ্বিতীয় সত্তা- (২০২২)-বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ)
*আসছে অন্ধকার (অন্ধকার ৪) (২০২৩ )-বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*নিনাদ (বুনো সিরিজ #২) (২০২৩)-বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*ক্রমশ অন্ধকার (অন্ধকার ৫) (২০২৪ )-বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*ক্রান্তি (বুনো সিরিজ # ৩) (২০২৪)- বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*অন্ধকার (অন্ধকার #৬/ সিরিজের শেষ বই) (২০২৫) - বাতিঘর প্রকাশনী (বাংলাদেশ) ও (প্রকাশিতব্য) অভিযান পাবলিশার্স (পশ্চিমবঙ্গ)
*ওস্তাদের মাইর আজ রাতে (২০২৫) - বাতিঘর প্রকাশনী
..এক এক করে ১৪টি বই লিখে ফেলেছি। প্রাপ্তি বা অর্জন যাই বলুন, সবটাই পাঠকদের ভালোবাসার ফল। বিশ্ব বই দিবসে সকল পাঠকদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

বাংলা বর্ষপঞ্জীর প্রথম দিনেই বিপন্নপ্রায় প্রাণী প্রকৃতিতে অবমুক্তের সৌভাগ্য! প্রখ্যাত বন্যপ্রাণী বিষারদ ও লেখক, সরওয়ার প...
15/04/2025

বাংলা বর্ষপঞ্জীর প্রথম দিনেই বিপন্নপ্রায় প্রাণী প্রকৃতিতে অবমুক্তের সৌভাগ্য!

প্রখ্যাত বন্যপ্রাণী বিষারদ ও লেখক, সরওয়ার পাঠান ভাই দীর্ঘদিন ধরেই ভাওয়াল ও তৎসংলগ্ন এলাকার প্রাণী রক্ষার্থে সোচ্চার। উনি সোয়ান এর উপদেষ্টাদের মধ্যেও অন্যতম।
এর আগেও টিম সোয়ান তার সাথে মিলে কাজ করেছে ভাওয়ালের সজারু ও কিছু অন্যান্য প্রাণী রক্ষার্থে।
কয়েকদিন আগে এই সজারুটি তিনি উদ্ধার করেন সেখানকার চৌহান সম্প্রদায়ের এক পরিবার থেকে। সেটিকে নিয়মমাফিক কয়েকদিন 'কোয়ারেন্টইন'' এ রাখার পর, বন্যপ্রাণী ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব শারমীন আক্তার আপুর দিকনির্দেশনায়, এসিএফ শাখেরা আক্তার শিমু আপুর উপস্থিতিতে, পহেলা বৈশাখ ১৪৩২ তারিখ, বছরের প্রথম দিনে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
সরওয়ার পাঠান ভাই ও তার সাথে এই উদ্ধারকার্য ও অবমুক্তে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও ভালোবাসা।
সোয়ান এর পক্ষ থেকে এই অবমুক্ত প্রক্রিয়ায় উপস্থিত ছিলাম আমি ও শুভব্রত সরকার।
সজারু এদেশে বিপন্নপ্রায় এক প্রাণী। নিরামিষভোজী জীব হিসেবে এটি পাতা, ঘাস, ছোট ছোট গাছপালা খেয়ে জীবনধারন করে। গায়ের রঙ কালো প্রকৃতির হয়। মাটিতে গর্ত খুঁড়ে বাসস্থানের উপযোগী পরিবেশ গড়ে। এদের জীবনকালের সঠিক সময়কাল পাওয়া যায়নি। খাবার সংগ্রহের জন্য এরা বিভিন্ন ধরনের গাছপালার পাশাপাশি ফলমূল, শস্য, গাছের শিকড় পর্যন্ত এরা খেয়ে ফেলে।
জিম করবেট এবং কেনেথ এন্ডারসনের ন্যায় অনেক প্রকৃতিবিদ তাদের বিবরণীতে উল্লেখ করেছেন যে, অনেক বাঘ-চিতাবাঘ সজারুদের সাথে যুদ্ধ করে পরাস্ত ও আঘাতপ্রাপ্ত হয়েই মূলতঃ মানুষখেকো প্রাণীতে পরিণত হয়েছে। এর মাধ্যমেই দেশী সজারুদের আত্মরক্ষা ও বন্য পরিবেশে শিকারী প্রাণীদের সাথে তাদের সক্ষমতা বোঝা যায়।

বিঃদ্রঃ ছবিটি অবমুক্তকালে কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে তোলা।
উপযুক্ত প্রশিক্ষণ এবং আইনত অনুমতি ছাড়া এভাবে কোনো প্রাণী স্পর্শ করতে যাবেন না, ঝুঁকি রয়েছে।
মনে রাখবেন, বন্যপ্রাণী আটক, পরিবহণ বা পোষা আইনত অপরাধ।
ছবি কৃতজ্ঞতাঃ শুভব্রত সরকার

শুধুমাত্র অমঙ্গলের ধারকরাই মঙ্গলের নামে ভয় পায়, সেটাকে বদলাতে মরিয়া হয়। যাইহোক, আগামীকালের মঙ্গল শোভাযাত্রা বাংলার মানুষ...
13/04/2025

শুধুমাত্র অমঙ্গলের ধারকরাই মঙ্গলের নামে ভয় পায়, সেটাকে বদলাতে মরিয়া হয়।
যাইহোক, আগামীকালের মঙ্গল শোভাযাত্রা বাংলার মানুষের সত্যিকারের মনন ও সংস্কৃতির আভায় আলোকিত থাকুক, এই কামনা করছি।

Eid Mubarak! Outfit: Tori : তরী
31/03/2025

Eid Mubarak!

Outfit: Tori : তরী

ঈদ মুবারাক!সকল ভেদাভেদ ভুলে, সকল প্রাণ জাগুক নতুন আনন্দে। আপনার আশেপাশের প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রকৃতির সকল স্প...
30/03/2025

ঈদ মুবারাক!

সকল ভেদাভেদ ভুলে, সকল প্রাণ জাগুক নতুন আনন্দে।
আপনার আশেপাশের প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রকৃতির সকল স্পন্দন সুরক্ষিত থাকুক; এই কামনা করছি।

বিঃদ্রঃ সেলামি প্রদানের উদ্দেশ্যে ইনবক্সে দিতে ভুলবেন না

বই উপহারে এগিয়ে আসুন।সুবিধা-বঞ্চিতদেরও আছে পড়ার অধিকার ❣️
19/03/2025

বই উপহারে এগিয়ে আসুন।
সুবিধা-বঞ্চিতদেরও আছে পড়ার অধিকার ❣️

এবার বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হয়েছে, বাতিঘর প্রকাশনী থেকে।অতিপ্রাকৃত ঘরানার, অন্ধকার সিরিজের শেষ বই, 'অন্ধকার' রকমা...
12/03/2025

এবার বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হয়েছে, বাতিঘর প্রকাশনী থেকে।
অতিপ্রাকৃত ঘরানার, অন্ধকার সিরিজের শেষ বই, 'অন্ধকার'

রকমারি লিঙ্ক:
https://www.rokomari.com/book/461413/ondhokar

(বি:দ্র: অন্ধকার সিরিজের ক্রম: হার না মানা অন্ধকার, ঘিরে থাকা অন্ধকার, কেটে যাক অন্ধকার, আসছে অন্ধকার, ক্রমশ অন্ধকার, অন্ধকার)


থৃলারধর্মী নোভেলা, 'ওস্তাদের মাইর আজ রাতে',

রকমারি লিঙ্ক:
https://www.rokomari.com/book/459607/ustader-mair-aj-rate
আগ্রহী পাঠকেরা রকমারির বিশেষ ছাড়ের অফারে বইগুলো সংগ্রহ করতে পারেন।
ধন্যবাদ।

আমি বাংলায় লিখি, বাংলায় বলি...সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।প্রতিটি মানুষের মাতৃভাষার মর্যাদা এবং সম্মান অ...
21/02/2025

আমি বাংলায় লিখি, বাংলায় বলি...
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
প্রতিটি মানুষের মাতৃভাষার মর্যাদা এবং সম্মান অক্ষুণ্ণ থাকুক ❤
অমর একুশে গ্রন্থমেলায় বাতিঘর প্রকাশনীর ৫৭৯-৫৮০-৫৮১-৫৮২ নং স্টলে আমার লেখা অন্ধকার সিরিজ, বুনো সিরিজ, সদ্য প্রকাশিত নোভেলা ওস্তাদের মাইর আজ রাতে-সহ অন্য সকল বই পাওয়া যাচ্ছে!
আজ বিকেল ৫টা থেকে ৮টা অব্দি থাকব বইমেলায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bappy Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share