16/05/2026
চট্টগ্রাম শহরের ভোরগুলো অন্যরকম। পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা, কর্ণফুলী নদীর ধীর স্রোত, আর দূরে সমুদ্রের নোনতা বাতাস–সব মিলিয়ে
শহরটা যেন প্রতিদিন নতুন করে জেগে ওঠে।
ভোরের আলো পাহাড় বেয়ে শহরকে জাগিয়ে তোলে, আর সন্ধ্যায় সমুদ্রতটে দাঁড়িয়ে দূরের জাহাজগুলোর দিকে তাকালে মনে হয় সময় কিছুটা থেমে গেছে। কোথাও পাহাড়ি ঝর্ণার নিরবচ্ছিন্ন শব্দ, কোথাও সমুদ্রের ঢেউ—সব মিলিয়ে এই শহরের প্রতিটি মুহূর্তেই আছে এক ধরনের নীরব গভীরতা।
নগরজীবনের ব্যস্ততা—আগ্রাবাদ, জিইসি মোড়, আন্দরকিল্লার পুরোনো পথ—সব মিলিয়ে চট্টগ্রাম এক বহুমাত্রিক বাস্তবতা, যেখানে কৃত্রিমতার চেয়ে সত্যিকারের জীবনই বেশি প্রকট।
এই শহরেই মিশে আছে আমাদের প্রাণের স্পন্দন আমার বেড়ে উঠা আমার সুখ দুঃখের গল্প। আমার কাছে এই শহর শুধু একটি স্থান নয়, বরং নিজের অস্তিত্বেরই এক অবিচ্ছেদ্য অংশ ।
~ ধন্যবাদ SEYLON TEA Bangladesh কে চট্টগ্রাম শহর নিয়ে এতো সুন্দর একটি ক্যাম্পেইনের আয়োজন করার জন্য!
আমি তো অংশগ্রহণ করলাম , আপনারাও ধ্রুত করে ফেলুন। 🍃