Dr Shaharul Rizu - ডা:শাহারুল রিজু

  • Home
  • Dr Shaharul Rizu - ডা:শাহারুল রিজু

Dr Shaharul Rizu - ডা:শাহারুল রিজু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Shaharul Rizu - ডা:শাহারুল রিজু, Photography Videography, Uttara 10, .

Assalamualykum, I am Dr Shaharul Rizu ,I am regularly trying to upload videos about health and health related problem..please support me and spread my videos to other

"প্রস্রাব দেখে মনে হলো কেউ স্প্রাইটের বোতলে সবুজ রং মিশিয়ে দিয়েছে!"সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলেন।তারপর  যা দেখলেন, তা...
02/06/2026

"প্রস্রাব দেখে মনে হলো কেউ স্প্রাইটের বোতলে সবুজ রং মিশিয়ে দিয়েছে!"
সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেলেন।
তারপর যা দেখলেন, তাতে আপনারও হয়তো বুক ধড়ফড় শুরু হয়ে যেত।
প্রস্রাবের রং একেবারে সবুজ!
হালকা হলুদ নয়, গাঢ় হলুদও নয়।
একেবারে সবুজ।
মনে হবে যেন বাথরুমে ভুল করে কোনো স্পোর্টস ড্রিংক ঢেলে রাখা হয়েছে।
প্রথম চিন্তা কী আসবে?
"কিডনি শেষ?" "লিভারের সমস্যা?" "ক্যান্সার হলো নাকি?"
মজার বিষয় হলো, সবুজ প্রস্রাব সবসময় রোগের লক্ষণ নয়।
বরং অনেক সময় এর পেছনে থাকে এমন একটি কারণ, যা শুনে আপনি অবাক হবেন।

💊 কিছু ওষুধ।
হ্যাঁ, শুধুমাত্র ওষুধের কারণেও প্রস্রাব এমন অদ্ভুত সবুজ রং ধারণ করতে পারে।
কিছু ঘুমের ওষুধ, ব্যথার ওষুধ, অ্যানেস্থেশিয়ায় ব্যবহৃত ওষুধ কিংবা কিছু মেডিকেল ডাই(রঙ) শরীর থেকে বের হওয়ার সময় প্রস্রাবকে সবুজ করে দিতে পারে।
তাতে কিডনি নষ্ট হচ্ছে এমন নয়।
তবে সব ক্ষেত্রে বিষয়টি নিরীহও নয়।
কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ, বিশেষ করে Pseudomonas সংক্রমণেও প্রস্রাব সবুজাভ হতে পারে।
সেক্ষেত্রে সাধারণত আরও কিছু লক্ষণ থাকে:
জ্বর, প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, শরীর খারাপ লাগা
তাই শুধু রং দেখে আতঙ্কিত হওয়া যেমন ঠিক নয়, আবার সম্পূর্ণ অবহেলাও করা উচিত নয়।
মেডিসিনে একটি কথা আছে,
"সবচেয়ে ভয়ংকর দেখতে জিনিসটাই সবসময় সবচেয়ে বিপজ্জনক নয়।"
সবুজ প্রস্রাব তার অন্যতম উদাহরণ।
কখনো যদি নিজের বা পরিবারের কারও প্রস্রাবের রং অস্বাভাবিক সবুজ দেখেন, আগে ভাবুন:
নতুন কোনো ওষুধ শুরু হয়েছে?
কোনো অপারেশন বা পরীক্ষা হয়েছে?
জ্বর বা প্রস্রাবে জ্বালাপোড়া আছে?
তারপর চিকিৎসকের পরামর্শ নিন।

Dr-Abdur Rahman

"ভাত খেতে বসলে মনে হয় খাবারটা গলার মাঝখানে আটকে আছে..."প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেননি,ভাবলেন, গ্যাস্ট্রিকের সমস্যা।কিছুদি...
02/06/2026

"ভাত খেতে বসলে মনে হয় খাবারটা গলার মাঝখানে আটকে আছে..."
প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেননি,
ভাবলেন, গ্যাস্ট্রিকের সমস্যা।
কিছুদিন পর দেখলেন শুধু ভাত বা মাংস নয়, পানিও ঠিকমতো নামতে চায় না।
খাওয়ার পর মাঝরাতে ঘুম ভেঙে যায়।
মুখভর্তি হয়ে বেরিয়ে আসে কয়েক ঘণ্টা আগে খাওয়া খাবার,বমি নয়,
পাকস্থলী থেকেও নয়।
প্রায় হজম না হওয়া অবস্থাতেই।
সাথে শুরু হলো ওজন কমা, দুর্বলতা।
এবং খাবারের প্রতি এক ধরনের ভয়।

অনেক সময় এটি বিরল রোগ Achalasia Cardia...

কী হয় এই রোগে?
আমাদের খাদ্যনালীর নিচের অংশে একটি ভালভের মতো পেশি থাকে।
স্বাভাবিক অবস্থায় খাবার নিচে নামলে এটি খুলে যায়।
Achalasia রোগে এই পেশিটি ঠিকমতো শিথিল হতে পারে না।
ফলে খাবার খাদ্যনালীতে জমতে থাকে।
ধীরে ধীরে খাদ্যনালী ফুলে যায়।
এবং রোগীর মনে হয় খাবার আটকে যাচ্ছে।

***যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়:
খাবার গিলতে কষ্ট হওয়া, প্রথমে শক্ত খাবার, পরে তরল খাবারও নামতে সমস্যা
খাওয়ার পর খাবার মুখে উঠে আসা, রাতে কাশি হওয়া, বুকের মাঝখানে চাপ বা ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া।
অনেক রোগী বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যান।
কিন্তু আসল রোগ ধরা পড়ে না।

সাধারণত Barium Swallow পরীক্ষায় খাদ্যনালীর নিচের অংশে একটি বিশেষ আকৃতি দেখা যায় "Bird-Beak Appearance"

খাবার বা পানি গিলতে নিয়মিত কষ্ট হওয়া কখনোই স্বাভাবিক নয়।
যদি আপনার বাবা, মা, স্বামী, স্ত্রী বা পরিবারের কেউ বলে,
"খাবারটা ঠিকমতো নিচে নামছে না..."
তাহলে হালকাভাবে নেবেন না।

নিকটস্থ সরকারি হাসপাতালে যান,
চলুন সচেতন হই

Dr-Abdur Rahman

অনেকেই ভাবেন, “হাসপাতালের ওয়াশরুম তো একটু নোংরা হবেই!”একটি হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হচ্ছে ওয়াশরুম।...
01/06/2026

অনেকেই ভাবেন, “হাসপাতালের ওয়াশরুম তো একটু নোংরা হবেই!”
একটি হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হচ্ছে ওয়াশরুম।
একজন রোগী, তার স্বজন, গর্ভবতী মা, ছোট শিশু, বয়স্ক মানুষ কিংবা অপারেশনের পর দুর্বল রোগীকে যখন বাধ্য হয়ে এমন নোংরা পরিবেশ ব্যবহার করতে হয়, তখন এটা সরাসরি স্বাস্থ্যঝুঁকির বিষয়।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমের যে ছবিগুলো “বীর চট্টলা” পেইজে প্রকাশ হয়েছে, সেগুলো সত্যিই উদ্বেগজনক।

হাসপাতালে মানুষ সুস্থ হতে যায়, নতুন রোগ নিয়ে ফেরত আসতে না।
নোংরা টয়লেট ও অপরিচ্ছন্ন স্যানিটেশন থেকে ডায়রিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ, চর্মরোগ, এমনকি হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। গবেষণাগুলোও দেখিয়েছে যে বাংলাদেশের অনেক স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগী ও স্বজনদের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত।

সব দোষ শুধু ডাক্তার, নার্স বা হাসপাতালের সামনের সারির কর্মীদের নয়।
এটা প্রশাসন, তদারকি, বাজেট ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং মনিটরিংয়েরও বিষয়।
যে হাসপাতালে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে, সেখানে একটি ব্যবহারযোগ্য, পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত ওয়াশরুম এটা মৌলিক মানবিক অধিকার।
আশা করি সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবে।
আপনার নিকটস্থ হাসপাতালের ওয়াশরুম গুলো প্রপার তো.?চলুন নিজেরা সচেতন হই...

Dr-Abdur Rahman

CA ১৯-৯
01/06/2026

CA ১৯-৯

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
04/01/2026

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

💜
06/11/2025

💜

World Anaesthesia Day 2025
16/10/2025

World Anaesthesia Day 2025

15/10/2025

কিভাবে সহজেই ক্যানুলা করা যায়

How to do cannula easily

Dr Shaharul Rizu


আজ আমরা সারা বিশ্বের সঙ্গে একত্রে No Bra Day পালন করছি—শুধু আরামের জন্য নয়, বরং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বাড়ানোর জন্য...
15/10/2025

আজ আমরা সারা বিশ্বের সঙ্গে একত্রে No Bra Day পালন করছি—শুধু আরামের জন্য নয়, বরং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বাড়ানোর জন্য।

ব্রেস্ট ক্যান্সার এখনো সারা বিশ্বের নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলোর একটি, কিন্তু প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ অনেক জীবন বাঁচাতে পারে।

চিকিৎসক হিসেবে আমরা প্রত্যেক নারীকে উৎসাহিত করছি:
👩‍⚕️ প্রতি মাসে নিজে থেকে বুকের স্ব-পরীক্ষা (Breast Self-Examination) করুন।
🏥 নিয়মিত ক্লিনিক্যাল ব্রেস্ট পরীক্ষা ও ম্যামোগ্রাম করান (বিশেষ করে ৪০ বছর বয়সের পর থেকে, বা ঝুঁকি থাকলে আরও আগে)।

💧 সুস্থ জীবনযাপন করুন — সুষম খাদ্য গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন এবং ধূমপান এড়িয়ে চলুন।

❤️ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের শরীর সম্পর্কে সচেতন থাকুন। যদি কোনো অস্বাভাবিক গাঁট, স্রাব বা ত্বকের পরিবর্তন লক্ষ্য করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

চলুন সচেতনতা ছড়িয়ে দিই, পরীক্ষার প্রতি উৎসাহ দিই, এবং জীবন বাঁচাই।

স্তনের ভেতরে বা চারপাশে কোনো অস্বাভাবিক গোটা বা ফোলাভাব অনুভূত হলে তাকে Breast Lump বলা হয়। এটি হতে পারে নরম বা শক্ত, নড়...
15/10/2025

স্তনের ভেতরে বা চারপাশে কোনো অস্বাভাবিক গোটা বা ফোলাভাব অনুভূত হলে তাকে Breast Lump বলা হয়। এটি হতে পারে নরম বা শক্ত, নড়াচড়া করে বা স্থির, ব্যথাযুক্ত বা ব্যথাহীন।

সব ব্রেস্ট লাম্প ক্যান্সার নয়, অনেক সময় এগুলো নিরীহ (benign) কারণে হয়ে থাকে।

🔍 ব্রেস্ট লাম্পের ধরন:

১. Benign (নিরীহ) lumps-

👉 Fibroadenoma

👉 Fibrocystic change

👉 Breast cyst

👉 Lipoma

👉 Abscess (ফোঁড়া/সংক্রমণ)

২. Malignant (Cancerous) lumps-

👉 Breast cancer (Carcinoma of breast)

⚠️ ব্রেস্ট লাম্পের সাধারণ কারণসমূহ:

👉 Fibroadenoma - তরুণী নারীদের মধ্যে সাধারণ, নরম ও নড়াচড়া করা যায় এমন গোটা। ব্যথা সাধারণত থাকে না।

👉 Fibrocystic changes - মাসিকের আগে স্তন ফুলে যায় বা ব্যথা হয়, গোটা মাসিকের পর ছোট হয়ে যায়।
👉 Breast cyst - তরল ভর্তি গাঁট, মাঝেমধ্যে ব্যথা হয়। ৩৫–৫০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়।

👉 Mastitis / Abscess - স্তন্যদানকারী মায়েদের স্তনে ব্যথাযুক্ত লালচে ফোলা অংশ, জ্বর থাকতে পারে।

👉 Breast cancer - সাধারণত শক্ত, অনড়, ব্যথাহীন গোটা — নিপল টানা লাগে বা ত্বকে ডিমের খোসার মতো ভাঁজ পড়ে যেতে পারে।

🧠 ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সতর্ক হওয়ার লক্ষণ:

👉 স্তনের ত্বকে ভাঁজ বা ডিমের খোসার মতো পরিবর্তন।

👉 নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া বা নিপল থেকে রক্ত/পুঁজ আসা।

👉 স্তনের আকার বা আকৃতির পরিবর্তন।

👉 কাঁধ বা বগলে গোটা।

👉 স্তনে স্থায়ী শক্ত ব্যথাহীন গোটা।

🔴 এসব লক্ষণ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

🧪 পরীক্ষা-নিরীক্ষা:

1. Breast Ultrasound (USG) – তরল না শক্ত তা বোঝার জন্য।

2. Mammography – বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সে।

3. FNAC (Fine Needle Aspiration Cytology) – গোটা কোষের পরীক্ষা।

4. Biopsy – ক্যান্সারের সন্দেহ থাকলে টিস্যু পরীক্ষা।

💊 চিকিৎসা:

চিকিৎসা নির্ভর করে স্তনের গোটার ধরণের ওপর।

👉 Fibroadenoma - ছোট হলে পর্যবেক্ষণ; বড় বা সন্দেহজনক হলে অস্ত্রোপচার।
👉 Fibrocystic change - হরমোন নিয়ন্ত্রণ, ব্যথানাশক, খাদ্যাভ্যাস পরিবর্তন।

👉 Cyst Aspiration বা Surgical removal।

👉 Abscess - Antibiotic ও প্রয়োজনে ফোঁড়া কেটে পুঁজ বের করা।

👉 Breast cancer - Surgery, Chemotherapy, Radiotherapy ইত্যাদি।

🥦 খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরামর্শ:

🔹 সুষম খাদ্য গ্রহণ করুন (শাকসবজি, ফলমূল, প্রোটিন)।

🔹 মানসিক চাপ কমান।

🔹 নিয়মিত ব্যায়াম করুন।

🔹 ক্যাফেইন, অ্যালকোহল ও ধূমপান পরিহার করুন।

🔹 প্রতি মাসে Self Breast Examination (SBE) করুন।

🔹 ৪০ বছর বয়সের পর নিয়মিত Mammography করান।

🧏‍♀️ Self Breast Examination (SBE) নিজে নিজে কিভাবে স্তন পরিক্ষা করবেন:

1. আয়নার সামনে দাঁড়িয়ে উভয় স্তনের আকৃতি, ত্বক, নিপল ভালোভাবে দেখুন।

2. হাত মাথার পেছনে নিয়ে আবার পর্যবেক্ষণ করুন।

3. আঙুলের ডগা দিয়ে স্তনের চারপাশে ঘুরিয়ে চাপ দিন – কোনো গাঁট বা শক্ত অংশ আছে কি না দেখুন।

4. বগল পর্যন্ত পরীক্ষা করুন।

5. নিপল হালকা টেনে দেখুন কোনো তরল বের হয় কি না।

📆 মাসিক শেষ হওয়ার ৫–৭ দিন পর পরীক্ষা করা সবচেয়ে ভালো সময়।

🩷 মনে রাখুন

“প্রতিটি ব্রেস্ট লাম্প ক্যান্সার নয়, কিন্তু প্রতিটি লাম্প চিকিৎসকের পরীক্ষা প্রয়োজন...

Dr Shaharul Rizu


Address

Uttara 10

1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Shaharul Rizu - ডা:শাহারুল রিজু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share