Gazoldoba News 24×7

Gazoldoba News 24×7 News & Media
( Any local news video send 8101566691 this what's app number )

17/08/2026
06/08/2026

*দিলীপ ঘোষ। ইকোপার্ক মর্নিং ওয়াক।*

১) অজানে মাইক বন্ধের নির্দেশ কেন?

কে করছে জানিনা। সব জায়গায় মাইক লাগানোর অনুমতি নেই। ধর্মাচরণ যবে শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল? তাহলে মাইকের ব্যবহার কেন? অন্যের যাতে অসুবিধা না হয় সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত। *এক্ষেত্রে জোর করে কিছু করানোর দরকার নেই।*

২) টুলু বারিকের সম্পত্তির কোনো শেষ নেই।

বাংলার আম আদমি গরিব। সরকারের কোষাগারে টাকা নেই। কিন্তু কিছু মাফিয়া সরকারের মদতে এখন সরকারের থেকে বেশি বড়লোক হয়ে গেছে। বাংলায় আরও কতকি দেখতে হবে। এখনও আরও সময় বাকি আছে। তদন্ত চলছে। আরো কত বেরোবে!

৩) এসএসকেএম হাসপাতালে আস্থা নেই অভিষেকের।

চিকিৎসার জন্য আপনি বিদেশে যান? নাকি অন্য কোনো কারণে বিদেশে যান? এরকম আরো একজন আছে (রাহুল গান্ধীর দিকে ইঙ্গিত) প্রায়শই বিদেশে চলে যান। আর যদি সত্যিই চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তাহলে ডাক্তাররা লিখে দেবেন। আদালত বিবেচনা করবে। কিন্তু ভারতে হাসপাতাল ভালো নয় ডাক্তার ভালো নয় আমার মনে হয়না এই ধারণা ঠিক। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাদের দেশে চিকিৎসা করাতে আসেন। আমার দেশের কোটি কোটি মানুষ এখানে চিকিৎসা করিয়েই সুস্থ আছেন।

৪) ফের উত্তপ্ত বাংলাদেশ। আক্রান্ত সাকিব আল হাসানের বাড়ি।

এর আগেও সেদেশে এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকারকে ওরাই এনেছে। ওদের নির্দেশেই সরকার চলছে। ওখানে এর থেকে ভালো কিছু আশা করা যায়না। আশা করব ওখানে শান্তি আসবে এবং আইনের শাসন ফিরবে।

৫) বাংলাদেশ অশান্ত হলে ভারতের বিশেষত পশ্চিমবঙ্গের পক্ষে সেটা কি উদ্বেগের বিষয়?

বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা রাজনৈতিক ভাবে অস্থির। সেই ধাঁচে ভারতেও জেন জি - র নাম করে একই জিনিস করার চেষ্টা হয়েছে। সেখান থেকে মদত পেয়ে দেশ অশান্ত করার চেষ্টা হয়েছে। তারা জানেন না ভারতের সমাজ অনেক স্থিতধী। কিছু অর্বাচীন লোক নাচানাচি করেছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রেরণা পেয়ে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।

05/08/2026

তাসলিমা নাসরিন
কলকাতা বিমানবন্দর

বাংলাদেশে ফিরতে চাই কিন্তু বাংলাদেশ সরকার ফেরাতে চায়না।

আমার পাসপোর্ট রিনিউয়াল হয়নি।

আপাতত ভারতেই থাকবো।

বইমেলায় আবার কলকাতায় আসবো। অক্টোবর মাসে আসবো কলকাতায় ।

কলকাতা এসে খুব ভালো লেগেছে, আবার আসবো।

05/08/2026

একাধিক দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে বিজেপির গণডেপুটেশন

মাল বিধানসভার ক্রান্তি ব্লকে পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন রায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার গণডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি।
এদিন মাল মণ্ডল ৪ ও ৫-এর উদ্যোগে বিজেপি কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ একটি প্রতিবাদী পথসভা করার পর মিছিল করে ক্রান্তি অঞ্চল অফিসে পৌঁছান। পরে একটি প্রতিনিধিদল ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়।
মাল মণ্ডল ৪-এর সভাপতি দীপক ওরাও জানান, পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন রায়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই ক্রান্তি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

30/07/2026

মালবাজার থানার উদ্যোগে ওদলাবাড়ি ফ্লাইওভারে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা বাড়াতে স্পিড ক্যামেরা বসানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাস্তায় চলাচলকারী গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে ট্রাফিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাই সকল চালককে সতর্কতার সঙ্গে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।

28/06/2026

উত্তর সিকিমে ভারী বৃষ্টিতে ভেসে গেল বেইলি সেতু, বিচ্ছিন্ন ফিদাং-সাঙ্কালাং যোগাযোগ

19/06/2026

দুধিয়ার অস্থায়ী সেতু জলের তলায়! শিলিগুড়ির সাথে বিচ্ছিন্ন মিরিকের যোগাযোগ।

11/05/2026

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার‌ সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আসছেন শুভেন্দু অধিকারী।* মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুনভাবে সেজে উঠেছে শাসকদলের পার্টি অফিস। মহিলারা বরণডালা, পুষ্পস্তবক, ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। প্রচুর কর্মী, সমর্থকরা ভিড় করেছেন।

Address

Gazoldoba
Jalpaiguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazoldoba News 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazoldoba News 24×7:

Shortcuts

Share