GaurNitai TV

GaurNitai TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GaurNitai TV, Bangladesh, Barisal.

হরিবোল 🙌🙏
"GaurNitaiTV" - তে সবাইকে সু-স্বাগতম, কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা 🙏 কৃপা করে কলিযুগ পাবন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর বানী প্রচারে ভক্তিমূলক কন্টেন্ট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে এবং ইনভাইট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।
হরেকৃষ্ণ 🙏

12/05/2026

Boat Festival 2026, নৌবিহার মহোৎসব
ISKCON Barishal, GaurNitaiTV

🙏 হরেকৃষ্ণ 🙏 একাদশী সংবাদ🌹আগামী ১৩-০৫-২০২৬ ইং তারিখ রোজ বুধবার পবিত্র অপরা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল(বাংলাদে...
10/05/2026

🙏 হরেকৃষ্ণ 🙏
একাদশী সংবাদ🌹
আগামী ১৩-০৫-২০২৬ ইং তারিখ রোজ বুধবার পবিত্র অপরা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল
(বাংলাদেশ) ০৫:১৬-০৯:৪২
(পশ্চিমবঙ্গ) ০৪:৫৬-০৯:২১
তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি।
🙏কৃপাকরে আপনি নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন ।।
🙏❤️❤️একাদশী ব্রত মাহাত্ম্য❤️❤️🙏
মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন--হে কৃষ্ণ! জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন--হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী 'অপরা' নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়।
যারা মিথ্যাসাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে।
মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারন করে জলে বুদবুদের মতো তাদের জন্ম-মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডপুরানে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।

শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর এর নৌবিহার মহোৎসব ২০২৬ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী ...
07/05/2026

শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর এর নৌবিহার মহোৎসব ২০২৬ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের সংবর্ধনা অনুষ্ঠান -এর আংশিক স্থিরচিত্র 🙌🏻
শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির (ইসকন) বরিশাল
Full 🎥 Coming 🔜 GaurNitai TV

06/05/2026

শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের বরিশালে শুভ আগমন
HH Bhaktimay Nitai Swami, ISKCON Barishal, GaurNitaiTV

04/05/2026

Boat Festival Invitation 2026, নৌবিহার মহোৎসব, ISKCON Barishal, GaurNitaiTV

03/05/2026

Sri Narasimha Chaturdasi Festival 2026, ISKCON Barishal
Abhishek and Darshan, GaurNitaiTV

28/04/2026

Narasimha Chaturdashi Invitation 2026, ISKCON, GaurNitaiTV

শুভ মোহিনী একাদশী 🥰🙏🏻❤️শ্যামের মোহিনী রুপ দর্শন করুন 🙏🏻 ❤️ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির (ইসকন) বরিশাল 🌿🌸 মোহিনী একা...
27/04/2026

শুভ মোহিনী একাদশী 🥰🙏🏻❤️
শ্যামের মোহিনী রুপ দর্শন করুন 🙏🏻 ❤️
শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির (ইসকন) বরিশাল

🌿🌸 মোহিনী একাদশী 🌸🌿

বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে “মোহিনী একাদশী” বলা হয়। পুরাণ অনুসারে, এই দিনে ভগবান বিষ্ণু অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করার জন্য এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন, যা “মোহিনী” রূপ নামে পরিচিত।

🌿 মোহিনী একাদশীর মাহাত্ম্য ও উপাখ্যান

পুরাণ অনুসারে, সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলস উঠে আসে, তখন তা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। অসুররা শক্তিশালী হওয়ায় দেবতারা কোণঠাসা হয়ে পড়েন। তখন ভগবান বিষ্ণু দেবতাদের সহায়তায় 'মোহিনী' নাম্নী এক মায়াবী সুন্দরীর রূপ ধারণ করেন।

অসুররা তাঁর সৌন্দর্যে মুগ্ধ ও বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে মোহিনী রূপী বিষ্ণু অমৃতের কলসটি নিয়ে নেন এবং কৌশলে তা দেবতাদের পান করিয়ে তাদের অমর করেন। এই শুভ তিথিটি স্মরণে রেখেই মোহিনী একাদশী পালন করা হয়। মনে করা হয়, এই ব্রত পালন করলে মানুষের জীবনের মায়া-মোহ এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
মোহিনী একাদশী মাহাত্ম্যঃ https://www.facebook.com/share/p/1F1ETrkgJZ/
#মোহিনী_একাদশী

🙏 হরেকৃষ্ণ 🙏 একাদশী সংবাদ🌹আগামী ২৭-০৪-২০২৬ ইং তারিখ রোজ সোববার পবিত্র মোহিনী একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল(বাংলা...
25/04/2026

🙏 হরেকৃষ্ণ 🙏
একাদশী সংবাদ🌹
আগামী ২৭-০৪-২০২৬ ইং তারিখ রোজ সোববার পবিত্র মোহিনী একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল
(বাংলাদেশ) ০৫:২৬-০৯:৪৬
(পশ্চিমবঙ্গ) ০৫:০৬-০৯:২৪
তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি।
🙏কৃপাকরে আপনি নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন ।।
🙏❤️❤️একাদশী ব্রত মাহাত্ম্য❤️❤️🙏
কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের 'মোহিনী' একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির বললেন--হে জনার্দন! বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি--এসকল কথা আমার নিকট বর্ণনা করুন।
উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন--হে ধর্মপুত্র! আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন।
তিনি জিজ্ঞাসা করেছিলেন--হে মুনিবর! আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারনে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন। যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়।
এই কথা শুনে বশিষ্ঠ বললেন--হে রামচন্দ্র! তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে। তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরমপবিত্র একটি ব্রতের কথা বলছি।
বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী 'মোহিনী' নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখবিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ কর। এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়।
পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্যূতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতা-মাতার সেবায় তার একেবারেই মতি ছিলনা। সে অন্যায় কার্যে রত, দুষ্টস্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত।
পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয়-স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন যাপন করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগনও তাকে পরিত্যাগ করল।
অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা-তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল। কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বারকয়েক সে ধরা পরল ও ছাড়া পেল। কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দন্ড ভোগ করল। কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল।
দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেকদিন অতিবাহিত হল। কোন পুণ্যফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গাস্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল।
ঋষির সামনে সে কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করতে লাগল 'হে ঋষিশ্রেষ্ঠ! যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। '
ঋষিবর বললেন--'বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন কর। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। '
মহামুনি বশিষ্ঠ বললেন-- কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল।
হে মহারাজ রামচন্দ্র! এই ব্রত পালনে সে নিষ্পাপ হল। দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে সে গমন করল। হে রাজন! ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়।

20/04/2026

Akshaya Tritiya & Chandan Yatra 2026, ISKCON Barishal
#অক্ষয়তৃতীয়া #চন্দনযাত্রা

Address

Bangladesh
Barisal

Telephone

+8801957871164

Website

https://youtube.com/@GaurNitaiTV

Alerts

Be the first to know and let us send you an email when GaurNitai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GaurNitai TV:

Share