15/08/2026
আমাকে অনেক মেয়েই জিজ্ঞেস করে, “তুমি একা থাকো কেন? একা একা ঘুরো কেন? তোমার কোনো ফ্রেন্ড নেই?”
ফ্রেন্ড বানাতে চাইলে অবশ্যই বানানো যায়। কিন্তু আমার কাছে ফ্রেন্ড মানে শুধু একসাথে ঘুরাঘুরি করা, খাওয়া-দাওয়া করা বা সুন্দর একটা ফ্রেন্ডস সার্কেল দেখানো না। আমার কাছে বান্ধবী হতে হলে মানুষটা আমার মনের মতো হতে হবে, মানসিকতার মিল থাকতে হবে। টাকা-পয়সা, সৌন্দর্য কিংবা স্ট্যাটাস দিয়ে কখনো সত্যিকারের বন্ধুত্ব হয় না।
এখানে আমি এমন অনেক ফ্রেন্ডস সার্কেল দেখেছি, যারা বছরের পর বছর একসাথে আছে, অথচ একজন আরেকজনের পিঠের পেছনে এত ব্যাকবিচিং করে! সামনে দেখা হলে এত আন্তরিকতা, অথচ আড়ালে একজনের নামে আরেকজনের কাছে কত নেগেটিভ কথা। অনেক সময় তো অন্যের সাকসেস দেখেও হিংসা করে, তারপর পিঠের পেছনে নানা কথা ছড়ায়।
সত্যি বলতে, আমার এমন ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই। বরং এমন মানুষের চেয়ে একা থাকা আমার কাছে অনেক বেশি শান্তির।
আলহামদুলিল্লাহ, আমার এমন দুই-মুখো ফ্রেন্ড নেই, যারা সামনে আমার সাথে ভালো ব্যবহার করবে আর পেছনে গিয়ে অন্যের কাছে আমার বদনাম করবে। আমিও কারো পেছনে কথা বলার মানুষ না, তাই এমন সম্পর্ক রাখার প্রয়োজনও অনুভব করি না।
আমি আমার পরিবারকে নিয়েই ঘুরতে ভালোবাসি। আমার সন্তানদের সাথে সময় কাটাতে ভালোবাসি। বাচ্চারা হওয়ার আগে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুরতাম, আর বাকি সময়টুকু বাসায় নিজের মতো থাকতাম। সত্যি বলতে, বাসায় থাকতেও আমার ভীষণ ভালো লাগে। আমি মূলত একা থাকতে খুব পছন্দ করি।
এখন অনেকেই এটাকে অহংকার ভাবে, বলে—“ও কারো সাথে মিশে না!”
ভাই, সবার সাথে মিশতেই হবে—এমন কোনো নিয়ম নেই। যে মানুষটা সামনে আপনার আপনজন সেজে থাকবে, অথচ পেছনে গিয়ে আপনার নামে কথা বলবে, এমন মানুষের সাথে মেশার চেয়ে দূরে থাকাই ভালো।
আমি একা আছি, নিজের জগতে আছি, নিজের সংসারে আছি, নিজের পরিবার নিয়ে আছি—এবং আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি।
আজ আমি এমন একজন মানুষ, যে একা একটা কফি শপে বসে নিজের সময়টা নিজেই উপভোগ করতে পারি। কাউকে আমার আনন্দের কারণ বানানোর প্রয়োজন হয় না। একা বসে এক কাপ চা বা কফি খেয়েও আমি নিজেকে আনন্দ দিতে পারি।
নিজের সাথে নিজে সময় কাটিয়ে যে শান্তি আর আনন্দটা পাই, সেটা অনেক ফাউলতু ফ্রেন্ডের সাথে বসে অন্যের বদনাম করে পাওয়া আনন্দের চেয়ে আমার কাছে দশগুণ বেশি সুন্দর।
তাই হ্যাঁ, আমি একা থাকতে পছন্দ করি। কারণ একা মানেই নিঃসঙ্গ না—কখনো কখনো একা থাকাটাই সবচেয়ে বড় শান্তি। ❤️