08/08/2025
সন্তু লার্মার শান্তি বাহিনীর কেন্দ্রীয় অফিস ছিল ভারতে। ভারত শান্তি বাহিনীকে ট্রেনিং দেয় এবং প্রয়োজনীয় অস্ত্র সাপ্লাই দিয়ে সংগঠিত করে।ওরা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি এবং নিরীহ মানুষ হত্যা করে আবার ভারতে পালিয়ে যেত। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ এবং হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানির পর অবশেষে ভারত শেখ হাসিনার মাধ্যমে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করে ওদের ফেরত পাঠায়। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে ভারতে। তার মানে ভারত আওয়ামী লীগকে প্রয়োজনীয় ট্রেনিং দিবে, অস্ত্র দিবে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য বাংলাদেশে পাঠাবে। ঠিক যেভাবে শান্তি বাহিনীর ক্ষেত্রে করা হয়েছিল।
অতএব,আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের কত বড় শত্রু তা বুঝার এখনই উপযুক্ত সময়।