28/07/2026
গল্প: নিজের ভুল স্বীকার করা
মাইশা ছিল ক্লাসের একজন ভালো ছাত্রী। একদিন সে ভুল করে তার বান্ধবী লাবণীর বইটি নিয়ে বাসায় চলে যায়, ভেবে যে এটা তার নিজের বই।
পরদিন লাবণী বই না পেয়ে ক্লাসে কাঁদতে থাকে। মাইশা তখনও বুঝতে পারেনি বইটি লাবণীর। কিন্তু বই খোলার পর সে দেখে ভিতরে লেখা "লাবণী আক্তার, ক্লাস ফাইভ"।
মাইশা ঘাবড়ে যায়। সে ভাবলো—বললে লজ্জা পাবে, আবার না বললে অন্যায় হবে।
শেষমেশ সাহস করে সে লাবণীর কাছে গিয়ে বললো,লাবণী, আমি ভুল করে তোমার বই নিয়ে গেছি। সত্যি বলতে খুব লজ্জা লাগছে।
লাবণী হেসে বললো,ধন্যবাদ, তুমি স্বীকার করেছো বলেই আমি খুশি হয়েছি।
ম্যাডাম সব শুনে ক্লাসে বললেন,ভুল করা দোষের নয়, কিন্তু ভুল স্বীকার না করা বড় দোষ। মাইশা আজ আমাদের একটা ভালো শিক্ষা দিলো।
সেই দিন থেকে ক্লাসের সবাই মনে রাখলো—নিজের ভুল বুঝে নিয়ে তা স্বীকার করা সাহসী ও সৎ মানুষের গুণ।
👉 গল্পের শিক্ষনীয় বার্তা:
ভুল করা স্বাভাবিক, কিন্তু নিজের ভুল স্বীকার করা একান্তই সাহস ও সততার পরিচয়। ভুল স্বীকার করলে সম্পর্ক ভালো হয় এবং মানুষ আরও সম্মান পায়। তাই ভুলে লজ্জা পেতে নয়, তা থেকে শেখার মনোভাব রাখা উচিত।
✍️ তথ্যসূত্র: আমার লেখা বই মুচকি হাসির রঙিন গল্প।