Maliography

Maliography Assalamualaikum This is Maliha Your favourite vlogger Hope you find this page entertaining inbox me for "SPONSOR" ⬇️

18/02/2026

আলহামদুলিল্লাহ বরকতময় সেহরি নসিব হলো।
কতই না ভাগ্যবান আমরা।
আলহামদুলিল্লাহ

18/02/2026

সবাইকে রামাদান মুবারাক🌙

এত্তো সুন্দর হতে পারে তাও আবার মুলা ফুল । না দেখলে বিশ্বাস করতাম না। সত্যিই আল্লাহর সৃষ্টি রহস্যময় ও সুন্দর।(মাশাআল্লাহ...
18/02/2026

এত্তো সুন্দর হতে পারে তাও আবার মুলা ফুল । না দেখলে বিশ্বাস করতাম না। সত্যিই আল্লাহর সৃষ্টি রহস্যময় ও সুন্দর।
(মাশাআল্লাহ)

বুধবার রাতে প্রথম তারাবি! বৃহস্পতিবারে প্রথম রোজা "আলহামদুলিল্লাহ".!'🤍
17/02/2026

বুধবার রাতে প্রথম তারাবি!
বৃহস্পতিবারে প্রথম রোজা "আলহামদুলিল্লাহ".!'🤍

17/02/2026

বিবাহের ক্ষেত্রে প্রথম গুরুত্ব দেয়া উচিৎ দ্বীন দায়িত্ব অথচ আফসুস আমরা প্রথমেই দেখি ভালো চাকরি।
অবশ্যই চাকরি একটা বিষয় তবে দ্বীন দায়িত্ব আর নৈতিকতার ঊর্ধ্বে নয়।

মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে সব ভুল ভুল নয় , কিছু ভুল সত্যিই স্মরণীয়। পরিবারের বড় সন্তানদের এই ত্যাগ স্বীকার বাকিরা ক...
16/02/2026

মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে সব ভুল ভুল নয় , কিছু ভুল সত্যিই স্মরণীয়।
পরিবারের বড় সন্তানদের এই ত্যাগ স্বীকার বাকিরা কখনোই বুঝবেনা, কারণ তারা মনে করে এটাই মঙ্গল। অথচ ভালো শব্দটা যে ব্যক্তি ভেদে আলাদা এটা আমদের দেশের মানুষ বুঝে না।
টাকা বাড়ি ভালো খাবার এইগুলো ভালো থাকতে লাগে তবে মানুষের মানুষিক শান্তি এটাও একটা উপাদান ভালো থাকার যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়না।
ভুল পথ আমারও ছিল সামনে তবে সেই পথ আমি নিজেই হাটি নি কারণ আমার পরিবারের আমি বড় সন্তান আমি চাই না আমার ছোটদের আমার জন্য সাফার করতে হোক।
তবে আমি তো নিজেকেও অনেক ভালবাসতাম এটা আমি এই বসন্তে ভুলেই গিয়েছি।
বসন্তে সত্যিই নতুন সাজে সেজে ওঠে সব যেমন সেজেছি আমি।

(২৬ এর বসন্তে)

প্রবল ইচ্ছা থাকার সত্ত্বেও এই ফুলের মত নিজের সত্যি কারের স্বপ্ন পূরন করতে পারলাম না।যেমন এই ফুলটি পারলোনা তাঁর কিছু ত্রু...
15/02/2026

প্রবল ইচ্ছা থাকার সত্ত্বেও এই ফুলের মত নিজের সত্যি কারের স্বপ্ন পূরন করতে পারলাম না।
যেমন এই ফুলটি পারলোনা তাঁর কিছু ত্রুটির জন্য, তাঁর ভাগ্যের জন্য ঠিক তেমনি।
আসলে ভাগ্য অনেক বড় একটা বিষয়।
রূপ চেহারা এর সাথে মাইয়া মানসের ভাগ্য ও ভালো হওয়া জরুরি।
নাহয় জীবন হয় স্বপ্ন আশা আর ইচ্ছাহীন।
স্বপ্ন বুঝে শুনে দেখা উচিৎ কারণ সব কিছু প্ল্যান মতো নাও হতে পারে। যেমন হয় নি আমার বাগানের এই ফুলটি।

আজি এ বসন্তে কত শত স্বপ্নের বিসর্জন দিয়া ফেলিলাম তাহা হয়তো ফেলে আসা বসন্তরা স্বপ্নেও ভাবেনি।
সময় বড্ড বেশি ভয়ানক কোত্থেকে এরা কই চলে যায় হয়তো নিজেই জানে না।
আসলে সময় হলো এই ধরার আসল জাদুকর!
(২ রা ফাল্গুন ১৪৩২)

Hello My valentine ❤️মানুষের সৌন্দর্য তার টাকায় কথাটি যেহেতু প্রচলিত তাই এটি সত্যি। তবে টাকাকে আমরা একমাত্র সৌন্দর্যের ...
14/02/2026

Hello My valentine ❤️

মানুষের সৌন্দর্য তার টাকায় কথাটি যেহেতু প্রচলিত তাই এটি সত্যি। তবে টাকাকে আমরা একমাত্র সৌন্দর্যের বাহন বলতে পারিনা।
সৌন্দর্য একটি এমন বিষয় যা নির্ভর করে ব্যবহার, কথা বলার ধরন শব্দ চয়ন, দোয়া , ক্ষমা করার যোগ্যতা, সত্যবাদিতা আরো ছোটো ছোটো অনেক বিষয়ের উপর। যেহেতু এই সৌন্দর্য অনেক দামি একটা বিষয় তাই এর উপাদান সংখ্যাও অনেক।
সব কিছুর ঊর্ধ্বে তুমি সুন্দর ছিলে তবে এখন আর নেই তবুও অভ্যাস এর জায়গায় নিজের স্থান দখল করে নিয়েছ জোর করে , এবার যেহেতু দেশের বাতাস বদলাচ্ছে, এখন যদি লিগ্যাল ভাবে ক্রয় করে মালিকানা নিতে চাও আপত্তি নেই তবে ভাই জোর খাটিয়ে দখল আমি মানি না মানবো না 😏

যাইহোক সব কিছু মেনে নিলে তোমার জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।
আর যদি চান্দা আব্বাসের মতো জোর খাটাও ত্যারামি করে ক্ষমতা চাও তবে তোমার জন্য রমাদানুল মুবারক আল্লাহর দিকে ফিরে যাও, সামনে শয়তান বাইন্ধা থোয়ার মাস 😌

এত্ত কিছু লেখছি সকাল বেলা এখন গিফট পাঠাইয়া দিও 😁

(ছবিতে - কাটা মুকুট)
১৪/০২/২০২৬

মানুষের চেয়ে প'শুপাখি'দের সাথে বন্ধুত্ব অনেক বেশি শান্তির। ওদের নেই মু'খোশ, নেই হি'সাবি মন।কথা কম, অনু'ভব বেশি—নিঃস্বা'র...
13/02/2026

মানুষের চেয়ে প'শুপাখি'দের সাথে বন্ধুত্ব অনেক বেশি শান্তির। ওদের নেই মু'খোশ, নেই হি'সাবি মন।
কথা কম, অনু'ভব বেশি—
নিঃস্বা'র্থ ভালোবাসায় পাশে থাকে,
ক'ষ্টে প্রশ্ন করে না, শুধু বোঝে।

দেশের মানুষ দেখুক রাজমিস্ত্রির ছেলে পার্লামেন্টে যাচ্ছে! 🫡🔥(নাম মানুষকে বড় করেনা , মানুষ ই তাঁর নামকে বড় করে তোলে)
12/02/2026

দেশের মানুষ দেখুক রাজমিস্ত্রির ছেলে পার্লামেন্টে যাচ্ছে! 🫡🔥

(নাম মানুষকে বড় করেনা , মানুষ ই তাঁর নামকে বড় করে তোলে)

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। ভোটকেন্দ্রে প...
11/02/2026

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। ভোটকেন্দ্রে প্রবেশের পর কী করবেন আর কী করবেন না তা জানা জরুরি।

✅ ভোট দেওয়ার সময়সূচিঃ

ভোটারদের সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিকাল ৪টার আগে লাইনে দাঁড়ালে সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

✅ কেন্দ্রে যাতায়াতঃ

মটরসাইকেল, সিএনজি, ট্রাক, পিকাপ, লেগুনা ব্যাতিত সকল ধরনের যানবাহন ব্যবহার করে কেন্দ্রে যেতে পারবেন। ব্যাক্তিগত গাড়ি, রিক্সা, অটোরিক্সা, ভ্যান, বাস ইত্যাদি সব কিছু চলমান থাকবে।

✅ কেন্দ্রে প্রবেশে ও মোবাইল ব্যবহারের নির্দেশনাঃ

ভোটাররা পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে এবং ছবি তোলাও যাবে। তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

✅ পোশাক নিয়ে নির্দেশনাঃ

যে কোনো শালীন পোশাক পরে ভোট দিতে যাওয়া যাবে। কেউ নেকাব পরে গেলে পোলিং এজেন্টের অনুরোধে পরিচয় নিশ্চিত করতে একবারের জন্য নেকাব খুলতে হতে পারে। অস্ত্র, দাহ্য পদার্থ বা বিপজ্জনক কোনো বস্তু নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

✅ ভোট কেন্দ্রের তথ্য, পরিচয় যাচাই ও ব্যালট গ্রহণঃ

ভোটারের এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। তবে সঙ্গে থাকলে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ হয়। ইসি ওয়েবসাইট ecsdotgovdotbd বা Smart Election Management BD এপ থেকে কিংবা ১০৫ হটলাইনে কল করে কিংবা ১০৫ নম্বরে "PC NID" লিখে টেক্সট করে ভোটার নাম্বার, কেন্দ্র ও অন্যান্য তথ্য পেয়ে যাবেন।

ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই শেষে পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি দেবেন। এরপর প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার দুটি ব্যালট পেপার দেবেন একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।

✅ ভোট প্রদানের নিয়মঃ

ব্যালট পেপার নেওয়ার পর ভোটারকে অবশ্যই দেখে নিতে হবে, ব্যালটের পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে কি না। এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট সিল দিতে হবে।

গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না অপশনের আলাদা ব্যালটে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যাতে কালি অন্য কোনো প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করা নিরাপদ। পরে সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলতে হবে।

ভোট প্রদান শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, ভোটাররা নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সঠিকভাবে ভোট প্রদাণ করুন এবং #গণভোটে #হ্যা ভোট প্রদাণ করে রাষ্ট্র পরিচালনায় আপনার অধিকার নিশ্চিত করুন।

10/02/2026

ফেইসবুকে AI দিয়ে বানানো ভিডিও দেখে মুরুব্বীরা অনেক আতঙ্কিত হয়ে যেতো আবার এটা সত্যি মন করে শেয়ার দিত।
আমার বাসায় মুরুব্বীরা আগে বলতো মালিহা এই দেখো দাজ্জাল আইসা পড়ছে ফেইসবুকে ছাইড়া দিছে ভিডিও করে, আবার বলে ছোট্টো বাচ্চা নাচে দেখ দেখ অমন ভুজুং ভাজুং নিউজ দেখে মনে প্রানে বিশ্বাস করতো এর সবাইকে শেয়ার দিতো।
এর পর বহুত কষ্টে তাদের AI সম্পর্কে বুঝাতে সক্ষম হলাম।

তাই বর্তমানে কোনো বাস্তব নিউজ দেখলেও সেটাও অবিশ্বাস করে যদি মন মতো না হয় সেটা AI 🥴 বলে সামনে এগিয়ে যায়।

কি বলমু বুঝতেছি না, বরং বুঝাতে গেলে আমারে মূর্খ বলে তাড়িয়ে দেয় এরা 🤦🏻‍♀️

Address

Barguna Sadar
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maliography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maliography:

Share