Md Jahid Hasan

Md Jahid Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Jahid Hasan, Photographer, Barishal.

10/08/2024

আমি গতকাল মেইনরোড দিয়ে হাটছিলাম সাথে ফেন্ড ছিল।আমাদের দেখে একটা ছেলে কাছে আসলো গলায় একটা কলেজের কার্ড ছিল,এসে হাসি দিয়ে বললো ভাইয়া কষ্ট করে ফুট পাত দিয়ে হাটেন,এবং অন্যকে উৎসাহিত করুণ আমি ও না হেসে পারলাম না বল্লাম ঠিক আছে ভাইয়া। যেটা প্রসাসন এত দিন পারে নাই সেটা ছাএরা করে দেখিছে আসলে এটা আমার দেশের শিক্ষা। সেলুট ঐ সকল মা বাবাদের যারা এমন সন্তানের পিতা মাতা।

তামিম ইকবাল কে নিয়া একটি সুন্দরকবিতাঃ-♥♥♥.........................................................ক্রিকেট বিশ্ব চিনবে ত...
18/06/2024

তামিম ইকবাল কে নিয়া একটি সুন্দর
কবিতাঃ-♥♥♥.........................................................
ক্রিকেট বিশ্ব চিনবে তাকে
তামিম ইকবাল নামে,
বাংলার বুকে এই পুষ্প
ফুটেছে চট্টগ্রামে।
বিকেল হলে খেলতো তামিম
আশকার দীঘির পাড়ে,
কৈশোর থেকে তার শটগুলো
চাচার নজর কাড়ে।
সেই চাচাটি আকরাম খান
তার ক্রিকেটের গুরু,
বড় আসরে ভারতের সাথে
ক্যারিয়ার করে শুরু।
দাপুটে এক ফিফটি হাঁকান
তামিম ইকবাল খান,
দারুণ অভিষেকে জয়ে স্মরণীয়
ক্যারিবীয় ময়দান।
তার ছোবলে পাওয়ার প্লেতে
বোলার থাকতো ভীত,
চার ছক্কায় খেলার মাঠকে
করতো বিস্ফোরিত।
ঠান্ডা মাথায় ঘাম ঝরিয়ে
তামিম খেলে খেটে,
বেশ পরিণত এই বামহাতি
তিনটাই ফর্মেটে।
বারো মাসেই তামিমের ব্যাট
হাসে প্রতিটি বলে,
চ্যাম্পিয়নস ট্রফি,এশিয়া কাপে
ব্যাটটা দ্বিগুণ জ্বলে।
বিশ্বের সেরা একাদশে আজ
একটি আসন তার,
গর্ব এখন পুরো এশিয়ার
ড্যাশিং এই ওপেনার।
দেখেছি যেদিন ভাঙ্গা হাতে
তামিম যাচ্ছে লড়ে,
অসীম শ্রদ্ধা, সাথে ভালোবাসা
উঠলো সেদিন গড়ে।
ক্রিকেটের প্রতি বজায় থাকুক
এমন ত্যাগের ছাপ,
হয়তো কখনো তার দুহাতে
দেখবো বিশ্বকাপ।♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Tamim Iqbal

~কুসংস্কার~ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,ছিটকে পালায় চোর।।পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডা...
03/06/2024

~কুসংস্কার~

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................
কবিতাটি ফেসবুক থেকে সংগ্রহ করা। লেখকের নাম সেখানে দেওয়া ছিল না। লেখকের নাম জানা থাকলে কমে**ন্টে লিখে দেওয়ার অনুরোধ রইলো।

13/05/2024
কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
21/06/2023

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যাথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :- ফেরদৌস আহমেদ

#সংগৃহীত_পোস্ট

21/04/2023
মনে আছে সেই দিনগুলি, কতই না আনন্দের ছিল শৈশব♥️♥️♥️
22/05/2022

মনে আছে সেই দিনগুলি, কতই না আনন্দের ছিল শৈশব♥️♥️♥️

মনে আছে সেই ছোট বেলার কথা
01/12/2021

মনে আছে সেই ছোট বেলার কথা

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category