Bhola Govt College Rover Scout group, Bhola.

Bhola Govt College Rover Scout group, Bhola. "আসসালামু-আলাইকুম"

তোমার ঘাম, তোমার রক্ত,তোমারই পরিশ্রম!অথচ শোষক নেয় লুটেপুটে, তোমারই ভাগে কম!!১৯৮৬ সালের পহেলা মে শিকাগো শহরের শ্রমিকরা জী...
01/05/2024

তোমার ঘাম, তোমার রক্ত,
তোমারই পরিশ্রম!
অথচ শোষক নেয় লুটেপুটে,
তোমারই ভাগে কম!!

১৯৮৬ সালের পহেলা মে শিকাগো শহরের শ্রমিকরা জীবন উৎসর্গ করেছিলেন তাদের অধিকার আর দাবি আদায়ের সংগ্রামে। ৮ ঘন্টা কাজের দাবিতে পথে নেমে সেদিন পুলিশের গুলি বর্ষনে প্রান হারিয়েছেন অনেক নিরীহ শ্রমিক। আর এই আত্মদানের মধ্য দিয়েই সেদিন প্রশস্ত হয়েছিলো শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের পথ। তাই এই দিনটি বিশ্বের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষদের আন্দোলন আর সংগ্রামের অনুপ্রেরণার একটি চিহ্ন হয়ে।

প্রতিটি শ্রমজীবী মানুষদের অধিকার অক্ষুণ্ণ থাকুক। দূর হোক সকল বৈষম্য।

এই আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবসে ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস পরিবারের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে জানাই বিনম্র শ্রদ্ধা।

08/09/2023

জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৮ অক্টোবর তার জন্মদিন উপলক্ষে ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ থেকে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হবে। উক্ত দেয়াল পত্রিকায় বাছাই করা প্রবন্ধ, গল্প ,ছড়া-কবিতা, আঁকাআঁকি ইত্যাদি প্রকাশ করা হবে। সকল রোভারদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে রোভার ডেনে এসআরএম অথবা আরএম-এর নিকট প্রবন্ধ, গল্প ,ছড়া-কবিতা, আঁকাআঁকি জমা দেয়ার জন্য বলা হল।

19/08/2023
আপনিও আবেদন করতে পারেন।
30/07/2023

আপনিও আবেদন করতে পারেন।

'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড'কি, কেন, কিভাবে অর্জন করবো?আজকে আমরা জানবো 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' এর শুরু থেকে শেষ প...
30/06/2023

'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড'
কি, কেন, কিভাবে অর্জন করবো?

আজকে আমরা জানবো 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' এর শুরু থেকে শেষ পর্যন্ত।

● ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড কি?
- যেহেতু অ্যাওয়ার্ড টার নামের সাথেই সার্ভিস জড়িত সেহেতু আমরা প্রথমেই অনুমান করতে পারি যে এটা একটা সেবা মূলক অ্যাওয়ার্ড যেটা বিভিন্ন সেবা মূলক কাজের জন্য বাংলাদেশ স্কাউটস থেকে দেয়া হয় থাকে। কিন্তু সেবা গুলো কি কি?
- সহজ কথায় মূলত স্কাউট, রোভার, স্কাউটার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবকল্যাণে আত্মনিবেদিত ব্যতিক্রমধর্মী সেবা মূলক কার্যক্রম যেমন: বন্যা/জলোচ্ছ্বাস/ঝড়বাদল/আপতকালে বা দুর্যোগে উদ্ধারকাজ করা, ত্রাণ সংগ্রহ করা কিংবা বিতরণ ইত্যাদি কাজ। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যানে আত্মনিয়োগ করলে তাদেরকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া হয় থাকে।

● কি করতে হবে?
ধাপঃ ১
উপরে আমি উল্লেখ করে দিয়েছি যে কাজ গুলো কি কি। কাজ গুলো সম্পন্ন করার সময় রিং ব্যাজ এর কাজের মত এখানেও আপনাকে ছবি রাখতে হবে প্রমান স্বরূপ। ছবি গুলোতে স্পষ্ট ভাবে যেন আপনাকে বুঝা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

ধাপঃ ২
আপনি যে কাজ গুলো করেছেন সেগুলোর ছবি এবং বর্ণনা সুন্দর ভাবে (Word File/Pdf) আকারে সাজাতে হবে । যেমনঃ আপনি আজকে কক্স-বাজার ১০০ পরিবারে ত্রাণ বিতরণ করেছেন বন্যার জন্য। উপরে ছবি/ছবিগুলো দিয়ে সেগুলোর বিস্তারিত (কোথায় দিয়েছেন, কেন দিয়েছেন, কতজনকে বা কোন ইউনিট) এসব বিস্তারিত সহ সুন্দর ভাবে সাজিয়ে একটা ডকুমেন্ট তৈরি করবেন। তারপর সেগুলো কে প্রিন্ট করে আপনার দলের সম্পাদক/সভাপতি/লিডার মহোদয় এর থেকে স্বাক্ষর করে নিবেন।

ধাপঃ ৩
আপনার কাজ গুলো সম্পন্ন হয়ে গেলে এবার আপনাকে আবেদনের জন্য নির্দিষ্ট ফরমে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জেলা সম্পাদক কিংবা আপনার জেলায় দায়িত্ব প্রাপ্ত স্কাউট ব্যক্তি মহোদয় এর কাছে জমা দিবেন। (পোষ্টের নীচে ফরম এর লিংক দিয়ে দিয়েছি)

ধাপঃ ৪ (সাইটেশন)
সাইটেশন কে বলা যায় আপনার সকল কাজের একটা প্রমান স্বরূপ। যেটা পূরণ করে থাকেন দায়িত্ব প্রাপ্ত স্কাউট ব্যক্তিত্ব / জেলা সম্পাদক / জেলা কমিশনার স্যার মহোদয়। আপনার সকল ডকুমেন্ট এবং আবেদন পত্র দায়িত্ব প্রাপ্ত স্কাউট ব্যক্তিত্ব/জেলা সম্পাদক স্যার এর কাছে জমা দেয়ার পর তিনি আপনার সকল ডকুমেন্ট দেখে স্বীকারোক্তি মূলক সাইটেশন লিখবেন।

ধাপঃ ৫
ধাপ ৫ এ মূলত অপেক্ষা করা ছাড়া কিছু নেই । আবেদন পত্র জমা দেয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে বাংলাদেশ স্কাউটস এর পরবর্তী কাউন্সিল পর্যন্ত যেখানে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট/রোভার/স্কাউটস ব্যক্তিত্ব দের লিস্ট প্রকাশ করা হবে।
আপনার পর্যাপ্ত কাজ সাইটেশনে যুক্ত করতে পারলে এবং কাজ গুলো যদি অ্যাওয়ার্ড দেয়ার শর্ত গুলোর সাথে মিলে যায় তবে আপনি 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' এর জন্য মনোনীত হবেন।

★ কিছু প্রশ্ন এবং উত্তরঃ
● ভাইয়া কতগুলো কাজ করতে হবে?
এখানে নির্দিষ্ট করে দেয়া নেই যে কয়টা কাজ করতে হবে আপনাকে। তবে চেষ্টা করবেন আবেদন করার গত দুয়েক বছরের কাজ গুলো ডকুমেন্টে যুক্ত করতে এবং কমপক্ষে ৪-৫ টা কাজ স্পষ্ট ভাবে যুক্ত করতে।
● ভাইয়া কাজ গুলো কি দলীয় করতে হবে নাকি একা করলেও হবে?
দলীয় বা একা কাজ সম্পর্কে এখনো কোন নির্দেশনা দেখিনি। তবে আপনি যদি একা সেবা প্রদান করে থাকেন সেটা যদি সম্পাদক/সভাপতি/লিডার মহোদয় সত্যায়িত স্বাক্ষর করে থাকে তবে জমা দিতে পারেন, হবে আশা রাখি। (যেমনঃ একা বন্যায় কাউকে ত্রাণ বিতরণ করেছেন)
● ভাইয়া সেবা দানের সময় কি ইউনিফ্রম পরে থাকতে হবে?
ইউনিফ্রম এখানে মূলত বিষয় না তবে আপনি যে স্কাউট এর কাজেই সেবা দিয়েছেন সেজন্য অন্তত আপনাকে স্কার্ফ পরিধান করতে হবে। ইউনিফ্রম থাকলে সব থেকে ভালো হবে।

● আবেদন পত্রের পিডিএফ লিংকঃ shorturl.at/foIKR 💥

এখানে সকল তথ্য তুলে ধরেছি আমি 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' সম্পর্কে তবুও যদি কারো কোন প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করে ফেলুন এখন ই!

তথ্যসূত্র - তথ্য গুলো বিভিন্ন পোস্ট, স্কাউটস সংক্রান্ত বই থেকে সংগ্রহীত করা।

20/06/2023

ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর ১৯/০৬/২০২৩ এর সাপ্তাহিক মিটিং, রোভারদের উপদলে ভাগ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্র...
19/06/2023

ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর ১৯/০৬/২০২৩ এর সাপ্তাহিক মিটিং, রোভারদের উপদলে ভাগ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এর কিছু অংশ।

পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে মাঠ পর্যায়ে ছিলো গ্রুপ সম্পাদক মো: কামাল হোসেন স্যার, কোষাধ্যক্ষ কোষাধক্ষ্য মো: এরশাদ স্যার, RSL ঝুমা ম্যাম ❤️❤️

Hajj Camp a Kicu Somoy.💕
12/06/2023

Hajj Camp a Kicu Somoy.💕

বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপনায় কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়েছে। উক্ত আয়...
19/05/2023

বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপনায় কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিস্তারিত প্রথম কমেন্টে।

Post Collect:- Bangladesh Scout

Address

Bhola

Telephone

+8801758723854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola Govt College Rover Scout group, Bhola. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share