MAHIN News

MAHIN News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MAHIN News, Photographer, Bogura sadar. Bogura., Bogura.

গাবতলীতে কারামুক্তদের সংবর্ধনা দিলেন সাবেক এমপি লালুবগুড়াঃ বগুড়ার গাবতলী দূর্গাহাটা ইউনিয়নের সদ্যজামিনে কারামুক্তদের গতক...
15/03/2024

গাবতলীতে কারামুক্তদের সংবর্ধনা দিলেন
সাবেক এমপি লালু

বগুড়াঃ বগুড়ার গাবতলী দূর্গাহাটা ইউনিয়নের সদ্যজামিনে কারামুক্তদের গতকাল শুক্রবার কলাকোপা আজাদ মঞ্জিলে ফুলেল সংবর্ধনা জানালেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় সাবেক এমপি লালু কারামুক্তদের সঙ্গে মতবিনিময় ও পরিবারের সদস্যদর শান্তনা ও খোঁজখবর নেন। জামিনে কারামুক্তরা হলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এসএম রাঙ্গা, দূর্গাহাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক লালখা গ্রামের রবিউল ইসলাম টিটু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শিলদহবাড়ী গ্রামের জিয়াউর রহমান বিষু, দূর্গাহাটা ৫নংওয়ার্ড যুবদলের সভাপতি মিকরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বিএনপির নেতা প্রদীপ কুমার টোটন, দূর্গাহাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতিকুর রহমান আতিক, যুবদল নেতা আতাউর রহমান, মোহন মিয়া, শামীম মোল্লা, পলাশ মাহমুদ, ইসমাইল হোসেন পিন্টু, সোহেল রানা এবং কারাবন্দী পরিবার সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।

15/03/2024

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের
কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা গত বৃহস্পতিবার রাতে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন একটি ঐতিহ্যবাহি ও আস্থার সংগঠন। কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাংগঠনিক দক্ষতা দ্বারা এ সংগঠনটি অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। মানুষের সেবার প্রত্যয়ে এ সংগঠনটি হোক আলোকবর্তিকা। এজন্য সকলের সহযোগিতা দরকার। সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল লফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম প্রমুখ।

15/03/2024

কলকাতা টু ঢাকা

15/03/2024

ভারতের চেন্নাই ভেলোরে টিপু সুলতান পোর্ট

15/03/2024

ভারতের চেন্নাই ভেলোর টিপু সুলতান পোর্ট

Address

Bogura Sadar. Bogura.
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAHIN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAHIN News:

Share

Category