Our Travel Diary

Our Travel Diary চলো সবাই একটু ঘুরে আসি.....☺️

📍লোকেশন -সিতাকুন্ডচট্টগ্রাম থেকে সিতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী বিচ যাওয়ার সংক্ষিপ্ত গাইড:---যাওয়ার দুই উপায়:১....
07/09/2025

📍লোকেশন -সিতাকুন্ড

চট্টগ্রাম থেকে সিতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী বিচ যাওয়ার সংক্ষিপ্ত গাইড:

---

যাওয়ার দুই উপায়:

১. লোকাল গাড়িতে (সস্তা):

· প্রথমে অক্সিজেন/চকবাজার থেকে সিএনজি-তে সিতাকুণ্ড বাজার। ভাড়া: ৮০-১২০ টাকা।

· সিতাকুণ্ড বাজার থেকে ইজি বাইক/রিকশায় চন্দ্রনাথ পাহাড়ের নিচে। ভাড়া: ২০-৩০ টাকা।

· এরপর একইভাবে ইজি বাইক/রিকশায় গুলিয়াখালী বিচ। ভাড়া: ৩০-৫০ টাকা।

২. প্রাইভেট গাড়িতে (সুবিধাজনক):

· একটি সিএনজি (অটোরিকশা) পুরো দিনের জন্য ভাড়া করুন। ভাড়া: ১২০০-১৮০০ টাকা (দরদাম করে)।

· গাড়ি আপনাকে চন্দ্রনাথ পাহাড়ের নিচে এবং গুলিয়াখালী বিচের গেট পর্যন্ত নিয়ে যাবে ও ফিরিয়ে আনবে।

---

চন্দ্রনাথ পাহাড়ে উঠার পদ্ধতি:

· সিড়ি বেয়ে: পাহাড়ের নিচ থেকে ৭০০+ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। (কষ্টকর কিন্তু অভিজ্ঞতা ভালো)

· গাড়িতে: পাহাড়ের প্রায় অর্ধেক পর্যন্ত ইজি বাইক/জীপ যায়। ভাড়া: ৫০-১০০ টাকা। এরপরও কিছু সিঁড়ি উঠতে হয়।
#চন্দ্রনাথ #পাহাড় #গুলিয়াখালীবিচ .

December 30,2022Cox’s Bazar
18/04/2025

December 30,2022
Cox’s Bazar


Rangamati Trip with Friends❤️  6 April 2025
09/04/2025

Rangamati Trip with Friends❤️

6 April 2025

লোকেশন: আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি।সময় : ডিসেম্বর ২৪, ২০২৪আলুটিলা  #গুহা (Alutila Cave) পার্বত্য  #চট্টগ্রামের ...
08/04/2025

লোকেশন: আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি।
সময় : ডিসেম্বর ২৪, ২০২৪

আলুটিলা #গুহা (Alutila Cave) পার্বত্য #চট্টগ্রামের #খাগড়াছড়ি জেলায় #আলুটিলা #পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।



লোকেশন : হাতি মাথা / হাতিমুড়া, খাগড়াছড়ি।সময় : ডিসেম্বর ২৫,২০২৪ #খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের একটি পাহাড়ি পথ...
08/04/2025

লোকেশন : হাতি মাথা / হাতিমুড়া, খাগড়াছড়ি।
সময় : ডিসেম্বর ২৫,২০২৪

#খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের একটি পাহাড়ি পথকে মায়ুং কপাল বা #হাতিমুড়া ( ) নামে ডাকা হয়। স্থানীদের কাছে হাতিমাথা খ্যাত এই স্থানের চাকমা নাম ‘এদো সিরে মোন’। আবার অনেকের কাছে এটি #স্বর্গের সিড়ি হিসাবেও পরিচিত। বহু নামের অধিকারী হাতিমাথা #পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে ১৫ গ্রামের বাসিন্দা চলাচল করে। গ্রামবাসীর চলাচলকে সুবিধাজনক করতে #হাতিমাথা পাহাড়ে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কতৃক ৩০৮ ফুট লম্বা লোহার সিঁড়ি তৈরি করা হয়েছে।



Address

Hathazari
Chittagong
4332

Alerts

Be the first to know and let us send you an email when Our Travel Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category