02/08/2026
Pedal for Green 2026 (সাইক্লিং গ্রুপের সম্মিলিত বৃক্ষরোপণ) । Khulna Cycling Community
অবশ্যই হেলমেট পরে আসবেন।
নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অফিসিয়াল নীতিমালা অনুসারে, হেলমেট ছাড়া কাউকে রাইডে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
📅 তারিখ: ০৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)
📍 স্থান: দীঘল দ্বীপ, দিঘলিয়া, খুলনা
🚩 শুরুর স্থান: শিববাড়ি মোড়, খুলনা
🕡 রিপোর্টিং সময়: সকাল ০৬:২০ মিনিট
🚴 যাত্রা শুরু: সকাল ০৬:৩০ মিনিট
🕛 সমাপ্তি: সকাল ১১:৫৯ মিনিট (আনুমানিক)
📏 মোট দূরত্ব: ৩০ কিলোমিটার (আনুমানিক)
📞 প্রয়োজনে: কামাল: ০১৭১২-৬৯০১২২
সাইক্লিং শুধু একটি পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম নয়; এটি একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আন্দোলন। আর সেই আন্দোলনের অন্যতম শক্তিশালী অংশ হলো বৃক্ষরোপণ।
আমরা যে পরিবেশে সাইকেল চালাই, সেই পরিবেশকে আরও সুন্দর, বাসযোগ্য ও প্রাণবন্ত করে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন সাইক্লিং গ্রুপের সম্মিলিত অংশগ্রহণে বৃহৎ পরিসরে Pedal for Green 2026 বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
🌿 বিশেষ আকর্ষণ:
✪ দেশব্যাপী একযোগে কর্মসূচি: দেশের বিভিন্ন জেলার সাইক্লিং গ্রুপগুলো একই দিনে নিজ নিজ এলাকার নির্ধারিত স্থানে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
✪ সামাজিক সচেতনতা: সাইক্লিং কমিউনিটি কেবল সাইকেল চালানোর মধ্যেই সীমাবদ্ধ নয়—পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় নিজেদের সক্রিয় ভূমিকার প্রমাণ দেবে এই উদ্যোগ।
Pedal for Green 2026 (সাইক্লিং গ্রুপের সম্মিলিত বৃক্ষরোপণ) উদ্যোগে যেসব সাইক্লিং গ্রুপ সম্পৃক্ত:
১. Abhaynagar Cyclists (Jashore)
২. Barguna Cycling Community
৩. Barishal Cyclists
৪. Basundia Cyclists (Jashore)
৫. Chandradwip Cyclists Barishal
৬. Cycle Love Rajbari
৭. D-Chokrozan
৮. Faridpur Cyclists Community
৯. Gopalganj Cycling Community
১০. Jashore Cyclists
১১. Jhalokathi Cyclist Community
১২. Khulna Cycling Community
১৩. Kushtia Cyclists
১৪. Magura Cyclists
১৫. Meherpur Cyclists
১৬. Narail Cyclists
১৭. Nilphamari Cycling Society
১৮. Rangpur Cyclists
১৯. Satkhira Cyclists
২০. Shariatpur Cyclists
২১. Sirajganj Cyclists
২২. Thakurgaon Cyclist
২৩. FnF Riders Chittagong
আসুন, আমরা সবাই একসাথে একটি গাছ লাগাই, প্রকৃতিকে ভালোবাসি এবং আগামী প্রজন্মের জন্য রেখে যাই একটি সবুজ, নির্মল বাংলাদেশ।