BD DIGITAL SURVEY

BD DIGITAL SURVEY অফিস: - ৬ নং আইনজীবী এনেক্স ভবন ২, কোট বিল্ডিং, কোতোয়ালী, চট্রগ্রাম-৪০০০

মোবাইল নাম্বার- ০১৮১১২৩৪৯৫৫

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা :-যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর (...
12/09/2026

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা :-

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে নাগরিকদের হয়রানি ও জটিলতা নিরসনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ, বণ্টননামা, নামজারি ও পৃথক খতিয়ান সৃজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো—

🔹 অনিবার্য কারণে যৌথ খতিয়ানের সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে দেওয়া সম্ভব না হলে, ভূমি উন্নয়ন কর বা দাখিলা ছাড়াই রেজিস্টার্ড বণ্টননামা দলিল বা আদালতের মাধ্যমে বণ্টননামা সম্পাদন করা যাবে।

🔹 বণ্টননামার ভিত্তিতে এক বা একাধিক মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেও পৃথক খতিয়ান সৃজনের জন্য নামজারির আবেদন করতে পারবেন।

🔹 সহকারী কমিশনার (ভূমি) মালিকানার সঠিকতা যাচাই করে ভূমি উন্নয়ন কর আদায় বা দাখিলা ছাড়াই নামজারি আবেদন মঞ্জুর করতে পারবেন।

🔹 নতুন খতিয়ান সৃজিত হলে মালিক নিজ নিজ হিস্যা অনুযায়ী পূর্বতন যৌথ খতিয়ানের ভূমি উন্নয়ন করের প্রযোজ্য বকেয়া ও হালদাবি পরিশোধ করে দাখিলা গ্রহণ করবেন।

🔹 বণ্টননামার ভিত্তিতে নামজারি করে পৃথক খতিয়ান সৃজন ছাড়া যৌথ খতিয়ানের কোনো মালিক এককভাবে তার অংশের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না।

🔹 এ প্রক্রিয়া সহজ করতে অনলাইন/অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন ও নতুন মডিউল সংযোজন করতে হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর মাধ্যমে যৌথ মালিকানাধীন জমির ভূমি উন্নয়ন কর, নামজারি ও পৃথক খতিয়ান সৃজন সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ও নাগরিক হয়রানি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা যায়।

সহজ ভূমিসেবা, স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করাই ভূমি মন্ত্রণালয়ের লক্ষ্য।

#ভূমিমন্ত্রণালয় #এএসএমসালেহআহমেদ #ভূমিসেবা #ভূমিউন্নয়নকর #খাজনা #যৌথখতিয়ান #ভূমিরেকর্ড #নামজারি #পৃথকখতিয়ান #বণ্টননামা #ডিজিটালভূমিসেবা #অটোমেটেডভূমিসেবা #সহকারীকমিশনারভূমি #নাগরিকবান্ধবভূমিসেবা #ভূমিব্যবস্থাপনা

📝”যত বেশি নীরব হবে, তত বেশি শুনতে পাবে।”🖋️”গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। 🖋️কিন্তু আজ আ...
11/09/2026

📝”যত বেশি নীরব হবে, তত বেশি শুনতে পাবে।”

🖋️”গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম।

🖋️কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।”

🖋️”শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।”

🖋️”আমাদের ইন্তেকালের পর যমিনের উপর আমাদের সমাধি খুঁজো না, আমাদেরকে সন্ধান করো মানুষের অন্তরে।”

🖋️”তোমার অন্তরের চোখ খোলো, চেয়ে দেখো এই দুনিয়া একটা মায়া স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।”

🖋️”যদি আলো থাকে তোমার হৃদয়ে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।”

🎉 Facebook recognized me as a top rising creator this week!
07/09/2026

🎉 Facebook recognized me as a top rising creator this week!

MOUZA - SUZA KADGARTHANA- BANDARZILLA -   CHATTOGRAM.SIDE LOCATION : -OLD FISHERY GHAT AREA,KOTWALI,CHATTOGRAM.PROJECT:-...
07/09/2026

MOUZA - SUZA KADGAR
THANA- BANDAR
ZILLA - CHATTOGRAM.

SIDE LOCATION : -
OLD FISHERY GHAT AREA,KOTWALI,
CHATTOGRAM.

PROJECT:- ICE COULD

CROPORATE OFFICE:-
& LEGAL CONSULTANT FIRM.
SURVEY SOLUTION.
Better Survey, Better Solution,
6.N0 AINJIBI ANNEX BHABAN -02,
COURT HILL,KOTWALI, CHATTOGRAM.
Contact +8801811-234955
+8801511-234955
Date - 07.09.2026












゚viralシgoodvibes

আলহামদুলিল্লাহ,প্রতি মাসের ন্যায় BD DIGITAL SURVEY_& LEGAL CONSULTANT FIRM   SURVEY SOLUTION  এর পরিচালক ও সিনিয়র সার্ভে...
05/09/2026

আলহামদুলিল্লাহ,
প্রতি মাসের ন্যায় BD DIGITAL SURVEY_& LEGAL CONSULTANT FIRM SURVEY SOLUTION এর পরিচালক ও সিনিয়র সার্ভেয়ার মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর অফিসে মাসিক শেফার দাওয়াত, ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব জনাব মৌলানা মুহাম্মদ গোলামুর রহমান তায়েব,মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আহমদ রেজা, হাফেজ মনির হোসাইন, হাফেজ মৌলানা আল-আমিন ভাই সহ মোনাজাতে শরীক হয়ে আমার আম্মার সুস্হতার ও আমার খালাম্মা মরহুমা মোছাম্মৎ ছখিনা খাতুনের মাগফিরাত জন্য দোয়া কামনা করেন। আমিন।
০৫.০৯.২০২৬ খ্রিস্টাব্দ।
শনিবার।

নামজারি কার্যক্রমে রেকর্ডীয় শ্রেণি হালনাগাদ: ভূমি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপভূমি ব্যবস্থাপনায় সঠিক ও হালনাগা...
04/09/2026

নামজারি কার্যক্রমে রেকর্ডীয় শ্রেণি হালনাগাদ:

ভূমি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ভূমি ব্যবস্থাপনায় সঠিক ও হালনাগাদ রেকর্ড একটি অপরিহার্য বিষয়।
জমির মালিকানা, ব্যবহার, শ্রেণি, ভূমি উন্নয়ন কর নির্ধারণ এবং ভূমি হস্তান্তরসহ বিভিন্ন প্রশাসনিক ও আইনগত কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য ভূমির রেকর্ড বাস্তব অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে প্রাকৃতিকভাবে কিংবা মানুষের ব্যবহারের পরিবর্তনের কারণে ভূমির প্রকৃত শ্রেণির পরিবর্তন ঘটলেও তা নিয়মিতভাবে রেকর্ডে প্রতিফলিত না হওয়ায় ভূমি ব্যবস্থাপনায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে আসছে।

এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্মারক নং ৩১.০০.০০০০.০৫৭.৯৯.০০৩.২৬-৭০৮-এর মাধ্যমে নামজারি কার্যক্রমের সঙ্গে রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।

ভূমি মন্ত্রণালয়ের উক্ত স্মারকে উল্লেখ করা হয়েছে যে, ভূমি ব্যবস্থাপনার একটি বড় সমস্যা হচ্ছে রেকর্ডীয় শ্রেণি যথাসময়ে হালনাগাদ না হওয়া। কোনো জমির শ্রেণি প্রাকৃতিক কারণে অথবা মানুষের ব্যবহারজনিত কারণে পরিবর্তিত হতে পারে। কিন্তু পরিবর্তিত শ্রেণি রেকর্ডে অন্তর্ভুক্ত না হলে পরবর্তীতে ভূমি রেজিস্ট্রেশন, ভূমির মূল্য নির্ধারণ, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন কার্যক্রমে প্রকৃত অবস্থা যথাযথভাবে প্রতিফলিত হয় না। এর ফলে একদিকে ভূমি ব্যবস্থাপনায় অসামঞ্জস্য তৈরি হয়, অন্যদিকে সরকার প্রাপ্য রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে।

সাধারণত ভূমি হস্তান্তর বা ওয়ারিশসূত্রে কোনো ব্যক্তি ভূমির মালিকানা অর্জন করার পর সংশ্লিষ্ট ভূমির নামজারি করা হয়। নামজারির মাধ্যমে ভূমির রেকর্ড হালনাগাদ করা হয়। ফলে নামজারি কার্যক্রমকে কাজে লাগিয়ে একই সঙ্গে ভূমির প্রকৃত বা বাস্তব শ্রেণিও রেকর্ডে প্রতিফলিত করার একটি কার্যকর সুযোগ সৃষ্টি হয়।

এতদিন নামজারি কার্যক্রমের সময় জমির মালিকানা পরিবর্তনের বিষয়টি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হলেও জমির বাস্তব ব্যবহার বা শ্রেণি পরিবর্তনের বিষয়টি নিয়মিতভাবে রেকর্ডীয় শ্রেণিতে প্রতিফলিত করার ব্যবস্থা ছিল না। ফলে একই জমি বাস্তবে এক শ্রেণিতে ব্যবহৃত হলেও রেকর্ডে অন্য শ্রেণিতে থেকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ভূমির প্রকৃত ব্যবহার এবং সরকারি রেকর্ডের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে।

বর্তমান উদ্যোগের মাধ্যমে নামজারি প্রক্রিয়ায় জমির বাস্তব শ্রেণি বিবেচনায় নেওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। কোনো ব্যক্তি নামজারির আবেদন করলে আবেদন নিষ্পত্তির সময় প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে জমির বাস্তব ব্যবহার ও শ্রেণি নিরূপণ করে তা নামজারি খতিয়ানে রেকর্ডীয় শ্রেণি হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে চালু করা হচ্ছে। এর ফলে ভূমির মালিকানা হালনাগাদের পাশাপাশি ভূমির শ্রেণিও বাস্তব অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হালনাগাদ করার সুযোগ সৃষ্টি হবে।

এই ব্যবস্থা বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় আরও বাস্তবভিত্তিক হবে, ভূমির মূল্য নির্ধারণে সঠিক তথ্য পাওয়া যাবে এবং ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি রাজস্ব সঠিকভাবে নির্ধারণের সুযোগ তৈরি হবে। সর্বোপরি, ভূমির ডিজিটাল রেকর্ড ও মাঠপর্যায়ের বাস্তব অবস্থার মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠিত হবে।

তবে এ ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন—রেকর্ডীয় শ্রেণি হালনাগাদ এবং ভূমির মালিকানা নির্ধারণ বা মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তি এক বিষয় নয়। নামজারি মূলত রেকর্ড হালনাগাদের প্রশাসনিক প্রক্রিয়া। কোনো জমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে বিরোধ, স্বত্বের প্রশ্ন বা আদালতের রায়-ডিগ্রি থাকলে তা সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী পৃথকভাবে বিবেচনা করতে হবে। শুধুমাত্র শ্রেণি হালনাগাদের নির্দেশনাকে ভিত্তি করে কোনো ব্যক্তির স্বত্ব বা মালিকানা সৃষ্টি, বিলোপ বা বাতিল করা সমীচীন নয়।

অতএব, নামজারি তদন্ত ও নিষ্পত্তির সময় সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা/কর্মচারীদের জমির খতিয়ান, দলিল, দখল, মাঠপর্যায়ের বাস্তব ব্যবহার এবং প্রযোজ্য অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে জমির বাস্তব শ্রেণি রেকর্ডীয় শ্রেণির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলে বিষয়টি তদন্ত প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা এবং প্রযোজ্য ক্ষেত্রে রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগকে তাই শুধু একটি সফটওয়্যার পরিবর্তন হিসেবে দেখলে চলবে না। এটি মূলত “মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির বাস্তব তথ্যও হালনাগাদ করার” একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ। এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে ভূমির ডিজিটাল রেকর্ড আরও নির্ভুল, বাস্তবভিত্তিক ও কার্যকর হবে এবং একই সঙ্গে সরকারি রাজস্ব ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।

সর্বোপরি, নামজারি কার্যক্রমকে কেন্দ্র করে ভূমির মালিকানা, ব্যবহার ও শ্রেণির তথ্য একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হলে বাংলাদেশের আধুনিক ভূমি ব্যবস্থাপনা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে। ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এই নির্দেশনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইনশাআল্লাহ দলিল অনলাইনে যাচ্ছে!মানুষ ঘরে বসে দলিল যাচাই করতে পারবে!কর্তৃপক্ষ বিদ্যমান বালামের মোট পৃষ্ঠা, সূচী বহির পৃষ্...
03/09/2026

ইনশাআল্লাহ দলিল অনলাইনে যাচ্ছে!
মানুষ ঘরে বসে দলিল যাচাই করতে পারবে!
কর্তৃপক্ষ বিদ্যমান বালামের মোট পৃষ্ঠা, সূচী বহির পৃষ্ঠা এবং দলিলের পাতার সংখ্যা জানতে চেয়ে সকল অফিসে চিঠি দিয়েছেন।
ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প চলমান আছে।

MOUZA -UTTER HALISHAHAR THANA- DOUBLE MOORING ZILLA -   CHATTOGRAM.SIDE LOCATION :  UTTER HALISHAHAR,ABBAS PARA, HALISHA...
02/09/2026

MOUZA -UTTER HALISHAHAR
THANA- DOUBLE MOORING
ZILLA - CHATTOGRAM.

SIDE LOCATION :
UTTER HALISHAHAR,ABBAS PARA, HALISHAHAR, CHATTOGRAM.

CROPORATE OFFICE:-
& LEGAL CONSULTANT FIRM.
SURVEY SOLUTION.
Better Survey, Better Solution,
6.N0 AINJIBI ANNEX BHABAN -02,
COURT HILL,KOTWALI, CHATTOGRAM.
Contact +8801811-234955
+8801511-234955
Date - 01.09.2026
Admin post










゚viralシgoodvibes

Address

6 No Ainjibi Annex Bhavan 2, Court Building, Kotowali
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when BD DIGITAL SURVEY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD DIGITAL SURVEY:

Shortcuts

Share

Category