08/03/2023
বাস্তব জীবনের কিছু কথা।
কিছু জিনিস আমাদের আনন্দিত করে, কিছু জিনিস আমাদের দু: খিত করে তোলে। কিন্তু কিছু কষ্ট আছে যেগুলো কারও কাছে শেয়ার করা যায় না। তখন আমরা ফেসবুক বা সোসাল মিডিয়ার মাধ্যমে মনের কথাগুলো পোষ্ট করে নিজের মনটাকে কিছুটা হলেও সন্তনা দেই। এরকম কিছু বাংলা দুঃখের বা কষ্টের স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যেকারও হ্রদয় ছোয়ে যাবে।
১। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব,
কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয়।
২। একটা মানুষ তখনই কাঁদে,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
৩। ভাগ্যের কাছে আমি হার মানি নাই। হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে।
৪। মৃত্যু শুধু দেহের হয় না
কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়।
৫। কোনও মানুষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময়
ভুলিয়ে দেয় কোনও মানুষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে
ছিনিয়ে নেয় ।