11/03/2025
*নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন নম্বর চালু*
নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে নিম্নোক্ত হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।
হটলাইন নম্বরসমূহ হলো:
০১৩২০০০২০০১,
০১৩২০০০২০০২,
০১৩২০০০২২২২।
নম্বরগুলো দিনরাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে।
এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে।