Mithu Dev Photography

Mithu Dev Photography যতশত ছবি তুলি, তত ছবি যদি আঁকতাম!..
যতশত পাখি ডাকে, তত গান যদি গাইতাম!..
যতশত ফুল ফুঠে, তত মন যদি ফুটতো!..

বেনারস, যা বারাণসী বা কাশী নামেও পরিচিত, উত্তরপ্রদেশের একটি প্রাচীন শহর যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারত তথা বিশ্বের প্র...
15/06/2026

বেনারস, যা বারাণসী বা কাশী নামেও পরিচিত, উত্তরপ্রদেশের একটি প্রাচীন শহর যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম।
~
বেনারসের ঘাটগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত বলা যায় একই ঘাটের যেন একাধিক Extension শুধু নামগুলো বদলে বদলে গেছে। অনায়াসেই পায়ে হেঁটে এক ঘাট থেকে অন্য ঘাটে চলে যাওয়া যায়। গঙ্গা তীরের ছোট বড় অসংখ্য এই ঘাটগুলির মধ্যে কয়েকটি অন্যতম বলা যায়। অসি ঘাট যেখানে অসি নদী এসে মিলেছে গঙ্গায়, তাকে যদি সূচনা ঘাট বলে ধরা হয়, তবে আদি কেশব ঘাট যেখানে বরুণা এসে মিলেছে গঙ্গায়, তাকে শেষ বলে ধরা যাবে। অবশ্য বিপরীতক্রমও হতে পারে। এদের মধ্যে দশাশ্বমেধ ও মণিকর্ণিকা ঘাট ব্যস্ততম বলা যায়।

কোনো ঘাটে চলছে শরীরচর্চা, তো কোথাও ধুনি জ্বালিয়ে সাধুমহারাজদের পুজার্চনা, কোথাও কথক ঠাকুরের কথকতা, তো কোথাও দেহাতী রমণীর উনুন জ্বালিয়ে গরম চা পকোড়া বিক্রী, তো কোথাও ছোটখাট জিনিষের বিকিকিনি। কোথাও চলেছে নির্ভেজাল আড্ডা বা তর্কবিতর্ক, তো কেউ একলা বসে উদাস নয়নে চেয়ে রয়েছে বহমান গঙ্গার দিকে। পুণ্যলোভে কেউ সেই শীতল গঙ্গায় তখনও ডুব দিচ্ছে, তো কেউ আবার পূর্বপুরুষের অস্থি বিসর্জন দিতে এসেছে। একদিকে চলমান জীবনের অবিরাম ধারা, অন্যদিকে নশ্বর জীবনের সমাপ্তি অনুষ্ঠান - জীবনের নিত্য অনিত্যকে পাশাপাশি পাওয়া, এটাই বোধহয় বারাণসীর চরম উপলব্ধি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, তবুও ঘাটের চিত্র বদলায় না। রাতে হয়ত কিছুক্ষণের বিরতি, আবার ভোর থেকেই শুরু হয়ে যায় সাধুমহারাজ ও পূণ্যার্থীদের মন্ত্রোচ্চারণ ও পূণ্যস্নান।
~
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস এবং বাঙালিদের কাছে কাশী নামে পরিচিত।
Varanasi, Uttar Pradesh, India (March-2025)

Address

Chittagong

Telephone

+8801850381914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithu Dev Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithu Dev Photography:

Shortcuts

Share

Category